ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর ছবি ও তার মায়ের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৪:২৮ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ছবি ভার্শনে ও তার মা সারিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

গত ২৫ আগস্ট সকাল ৬টার দিকে মধ্যপ্রদেশের উজ্জয়ন-গারোথ চার লেন সড়কের রামখেড়ি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ছবি ভার্শনের বয়স ছিল ২৩ বছর। দুর্ঘটনায় আহত অন্য তিন যাত্রী হলেন সুরজপাল, শচীন ও শ্যাম। তারা সবাই ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি এসইউভি গাড়ি সড়কে চলন্ত একটি ট্রাকের পেছনে যাচ্ছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে এসইউভিটি সজোরে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা এক নারী ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়লে তাকে উদ্ধার করতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের।

আহতদের প্রথমে বারোদ এলাকার সরকারি কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য আগর জেলার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, এনএইচএআইয়ের একটি অ্যাম্বুলেন্সে করে ছবি ও তার মা সারিকার মরদেহ বারোদের সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, স্বজনরা পৌঁছানোর পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

দুর্ঘটনার খবর পেয়ে বারোদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

উল্লেখ্য, ছবি ভার্শনে একজন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছিল দুই লাখের বেশি।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়।
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন
দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে উড়োজাহাজটি গতিপথ পরিবর্তন করে ভারতের হায়দরাবাদে নিরাপদে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। ভারত এর আগে এত বড় কাপুরুষ ও জুলুমবাজ দেখেনি।
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
জানা গেছে, বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাই নিজেদের ক্যামেরাম্যান বিকাশকে একই সঙ্গে বিয়ে করেছেন সরোজ (২০), সাবিত্রী (১৯) ও সন্তোষ (১৮)।
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
আরও পড়ুন
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১
প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথেই ঝরল একজনের প্রাণ 
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন