ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইরানের তেলবাহী দুটি ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ এএম
ছবি: এক্সিওস

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের তেলবাহী দুটি ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২ আগস্ট) রাতে ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে হামলা চালায় মার্কিন বাহিনী। এ সময় দুটি ট্যাংকারকে টার্গেট করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র এবারই প্রথমবারের মতো ইরানি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে। এরআগে ইরানের তেলবাহী জাহাজগুলোকে শুধুমাত্র চলাচলে বাধা দেওয়া হতো।

মার্কিন এক কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্যাংকারের বদলে ট্যাংকার’ নীতির অনুমোদন দিয়েছেন। এর অংশ হিসেবেই ইরানিদের তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

অর্থাৎ ইরান যদি এখন কোনো ট্যাংকারে হামলা চালায় তাহলে পাল্টা হামলা হিসেবে তাদের ট্যাংকারকে টার্গেট করবে মার্কিনিরা।

আরও পড়ুন

যে দুটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে সেগুলো ইরানের উপকূলে মার্কিন বাহিনীর নৌ-অবরোধের উত্তর দিকে অবস্থান করছিল। এ সময় এগুলোর ওপর ড্রোন ও মিসাইল ছোড়া হয়। যা ট্যাংকারগুলোর ইঞ্জিন রুমে আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য ইউনিট সেন্টকম জানিয়েছে, ইরান গত কয়েকদিনে যেসব ট্যাংকার ও তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে সেটির প্রতিশোধ হিসেবেই গতকাল রাতে তাদের ট্যাংকারে হামলা চালানো হয়।

এছাড়া হরমুজ প্রণালিতে ইরান যেন তাদের রাডার ও মিসাইল সক্ষমতা পুনর্গঠন না করতে পারে সেজন্য বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্যাংকারে হামলা এই পরিকল্পনারই অংশ।

এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, গতকাল রাতে ইরানের প্রায় ১০০ হামলা চালানো হয়েছে।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে চালানো এক মার্কিন হামলায় অন্তত চারজন নিহত এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় এনসিপির নিন্দা
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা