ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে আলোচনা করতে যাচ্ছে দুই দেশ। ঢাকায় শুরু হতে যাওয়া দুই দিনের আন্তঃসরকারি রেলওয়ে বৈঠকে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পেতে পারে।

বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে তিনটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে প্রায় নয় মাস বন্ধ থাকার পর গত বছরের ফেব্রুয়ারিতে পণ্যবাহী ট্রেন চলাচল আবার শুরু হলেও যাত্রীবাহী ট্রেন এখনো চালু হয়নি।

বৈঠকে বাংলাদেশ নতুন একটি রেলপথ চালুর প্রস্তাবও দিতে পারে। প্রস্তাবিত রুটে রাজশাহীকে কলকাতার সঙ্গে যুক্ত করার কথা রয়েছে। এ ছাড়া ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে যমুনা সেতুর পরিবর্তে নতুন নির্মিত পদ্মা সেতু হয়ে চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই দেশ বৈঠকে ঐকমত্যে পৌঁছালে আগামী মাসের শুরুতেই তিনটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পুনরায় চালু হতে পারে। তবে ট্রেন চলাচল শুরু করতে হলে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে।

কোন ট্রেন কোন রুটে
মৈত্রী এক্সপ্রেস: ঢাকা-কলকাতা রুটে চলাচল করে।
বন্ধন এক্সপ্রেস: খুলনা-কলকাতা রুটে চলাচল করে।
মিতালী এক্সপ্রেস: ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করত।

২০২৪ সালের জুলাইয়ের পর মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়। প্রথমে সাময়িকভাবে ট্রেন দুটির চলাচল বন্ধ রাখার কথা বলা হলেও পরে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

অন্যদিকে, মিতালী এক্সপ্রেস সর্বশেষ ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা থেকে যাত্রা করেছিল। তবে ট্রেনটি আর ভারতে ফিরে যায়নি বলে রেলওয়ের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে পিটিআই।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদে যাচ্ছে পাকিস্তানের চন্দ্রযান ‘জিন্নাহ-১’
মহাকাশ কর্মসূচিতে আরও এক ধাপ এগোচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম নিজস্ব চন্দ্রযান রোভার ‘জিন্নাহ-১’ তৈরির কাজ শুরু হয়েছে। চীনের চাং’ই-৮ চন্দ্র অভিযানের অংশ হিসেবে রোভারটি চাঁদের পৃষ্ঠে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
চাঁদে যাচ্ছে পাকিস্তানের চন্দ্রযান ‘জিন্নাহ-১’
চীনের জ্বালানি তেল রপ্তানি বন্ধ, এশিয়ায় বড় সংকটের শঙ্কা
হঠাৎ চীন জ্বালানি তেলের সকল রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ধাক্কা আসতে চলেছে।  
চীনের জ্বালানি তেল রপ্তানি বন্ধ, এশিয়ায় বড় সংকটের শঙ্কা
মক্কার মসজিদে আত্মঘাতী হামলার খবর ভুয়া
সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে আত্মঘাতী হামলার খবর ভুয়া বলে দাবি করেছে সৌদি আরব। তবে এই আতঙ্ক ছড়ানো ও পথচারীদের হেনস্তা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। 
মক্কার মসজিদে আত্মঘাতী হামলার খবর ভুয়া
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
শিক্ষাব্যবস্থার অনিয়মের জেরে জেন-জি শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসের আশপাশে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহরে।
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে তাকেই হাজির করল পাকিস্তান
ভারত কাশ্মীরের পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসা নামের এক পাকিস্তানির কথা উল্লেখ করেছিল।
হত্যার দাবি করল ভারত, গণমাধ্যমের সামনে তাকেই হাজির করল পাকিস্তান
আরও পড়ুন
এবার কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন
আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
যাত্রীবাহী ট্রেনে হামলা, নিহত অন্তত ১২