ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

যাত্রীবাহী ট্রেনে হামলা, নিহত অন্তত ১২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:১৯ এএম
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে মার্কিন মধ্যস্থতায় কিয়েভ-মস্কো মধ্যস্থতা আলোচনার মধ্যেও ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাতের সময়ে প্রায় ২০০ যাত্রী বহনকারী ওই ট্রেনের একটি বগিতে ড্রোন আঘাত করে। এতে যাত্রীরা হতাহত হয়েছেন বলে দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। সেই সঙ্গে, রাশিয়া জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

আরও পড়ুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, ট্রেনে বেসামরিক নাগরিকদের হত্যা কোনও সামরিক যুক্তি বহন করে না এবং এটি কখনও মেনে নেওয়া যায় না। তিনি এই হামলাকে চলমান শান্তি প্রচেষ্টার ওপর বিরূপ প্রভাব ফেলতে চেষ্টাকারী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।

এই ঘটনার মধ্য দিয়ে ইউক্রেন সংকটের অবসান ঘটানোর জন্য চলমান আলোচনা এবং শান্তি প্রচেষ্টার ওপর বড় ধাক্কা এসেছে।

সূত্র: ফ্রান্স 24

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা হাতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর কয়েক মিনিট আগে তাকে আটক করা হয়। 
দিল্লিতে অভিজিৎ দীপকেকে ফের আটক
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনৈতিক অঙ্গনে তিনি কাউকে বিশ্বাস করেন না।
রাজনৈতিক অঙ্গনে কাউকে বিশ্বাস করেন না ট্রাম্প
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে বারাক ওবামা বলেছেন, গাজার এই ধ্বংসযজ্ঞ আর রক্তপাত যেকোনো মানুষের মনকেই ব্যথিত করবে।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
জাপানের রাজধানী টোকিওতে নিষেধাজ্ঞা থাকার সত্ত্বেও মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞার পরও মিয়ানমারের সঙ্গে গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
আরও পড়ুন
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা লজ্জাজনক: ট্রাম্প
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়