
থাইল্যান্ডের খাও ইয়েই ন্যাশনাল পার্কের একটি জলপ্রপাতে পড়ে গিয়ে ছয় হাতির মৃত্যু হয়েছে। একটি বাচ্চা হাতিকে বাঁচাতে গিয়ে ওই শাবকসহ আরও পাঁচ হাতির মৃত্যু হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, শনিবারের ওই ঘটনার পর দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ নাকহোন রাটচাসিমার হাইউ নারোক জলপ্রপাত থেকে আরও দুটি হাতিকে উদ্ধার করা হয়।
পার্কটির প্রধান কানচিট শ্রীনোপ্পাওয়ান বলেছেন, নিহত হওয়া হাতিগুলোর মধ্যে একটি তিন বছর বয়সী বাচ্চা হাতিও রয়েছে। ওই ঘটনার পর সাময়িক সময়ের জন্য জলপ্রপাতটি বন্ধ করে দেয়া হয়।
থাইল্যান্ডের জাতীয় সম্পদ ও পরিবেশমন্ত্রী ভারাউতসিলপা-আরর্চা বলেছেন, এটা একটা দুর্ঘটনা। আমরা এর আগেও এমন ঘটনা ঘটতে দেখেছি।
ঘাস ও বনাঞ্চল মিলিয়ে এই পার্কটি দুই হাজার স্কয়ার কিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। এই পার্কটিতে প্রায় ৩০০ বন্য হাতি রয়েছে। হাতি ছাড়াও এই পার্কে ভালুক, গিবনসহ অন্যান্য বন্য প্রাণী রয়েছে এবং এটি পর্যটকদের কাছে জনপ্রিয় একটি স্থানও।
এ




