এবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কার্যালয়ে ভয়ংকর বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৬ জুন ২০২৫ , ০৯:৫৪ পিএম


এবার ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থার কার্যালয়ে বিমান হামলা
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে আবারও বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল। সবশেষ হামলায় দখলদার রাষ্ট্রটির বিমান বাহিনীর গোলাবর্ষণের শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবি-এর কার্যালয়।

সোমবার (১৬ জুন) স্থানীয় গণমাধ্যমের ফুটেজে হামলার মুহূর্তটি স্পষ্টভাবে দেখা গেছে। 

ফুটেজে দেখা গেছে, স্টুডিওতে একজন নারী নিউজ অ্যাঙ্কর সংবাদ পাঠ করার সময় হাঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টুডিওটি এবং সেটির ভেতরে ধুলো ছড়িয়ে পড়তে থাকে। ওই নারী নিউজ অ্যাঙ্কর বিস্ফোরণের শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আসন ত্যাগ করে পালিয়ে যান।

এর আগে, তেহরানের ওই এলাকায় অবস্থানকারীদের জন্য সর্তকীকরণ এবং দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশনা জারি করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

টেলিভিশন সেন্টারকে টার্গেট করে হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইরানের প্রোপাগান্ডা আর উসকানির মুখপাত্র ধ্বংসের পথে।

ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে এই হামলা নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission