ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটন ভিসা খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। ইউরোপের ‘শেনজেন’ ভিসার আদলে এই ভিসা প্রথা চালু হলে বিদেশি পর্যটকেরা একটি মাত্র ভিসা দিয়েই পুরো উপসাগরীয় অঞ্চল ভ্রমণ করতে পারবেন।

গত ৬ সেপ্টেম্বর রিয়াদে অনুষ্ঠিত 'সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬'-এর এক বিশেষ অধিবেশনে জিসিসির মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইবি এই তথ্য জানান। তিনি বলেন, এই একক ভিসা চালুর মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের জন্য জিসিসিভুক্ত ছয়টি দেশে যাতায়াত অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। তবে এটি আনুষ্ঠানিকভাবে চালুর নির্দিষ্ট তারিখ, আবেদনের প্রক্রিয়া কিংবা ফি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

'জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা' নামে পরিচিত এই প্রক্রিয়ার মাধ্যমে বিদেশি পর্যটকেরা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, কাতার, ওমান ও কুয়েতে একই ভিসায় যাতায়াত করতে পারবেন। জিসিসির পর্যটন ও স্বরাষ্ট্রমন্ত্রীরা ইতিপূর্বেই এই প্রস্তাবের অনুমোদন দিয়েছেন এবং বর্তমানে সংশ্লিষ্ট দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ এটি বাস্তবায়নে কাজ করছে।

জিসিসি মহাসচিব জানান, এই অঞ্চলকে একক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এবং সদস্য দেশগুলোর মধ্যকার অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সদস্য দেশগুলোর নাগরিকদের যাতায়াত সহজ করতে ইউএই ও বাহরাইনের মধ্যে বায়োমেট্রিক ও ই-গেট সুবিধাসম্বলিত 'ওয়ান-পয়েন্ট এয়ার ট্রাভেলার্স' ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগও শুরু হয়েছে, যা ভবিষ্যতে পুরো অঞ্চলে সম্প্রসারণ করা হবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
এবার সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকলেও সৌদি আরবের অন্যান্য রুটে সীমিত পরিসরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
এবার সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলা
আরও পড়ুন
বাহরাইনে ৬ মুসলিম দেশের সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে