ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষার জন্য দোয়া করেছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মাওলানা তারিক জামিল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় পবিত্র স্থান দুটির নিরাপত্তার জন্য বিশেষ প্রার্থনা করেন তিনি।

বার্তায় মাওলানা তারিক জামিল লেখেন, ‘হে আল্লাহ! আপনার পবিত্র ঘর কাবা শরিফ, মসজিদে নববী এবং হারামাইন শরীফাইনের পুরো ভূমিকে সব ধরনের বিপদ-আপদ, হামলা ও অশুভ শক্তি থেকে হেফাজত করুন।’ পবিত্র এই স্থানগুলোর নিরাপত্তা ও শান্তি মুসলিম উম্মাহর জীবনের চেয়েও প্রিয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘হারামাইন শরীফাইনের শান্তি বজায় রাখুন। আপনার অনুগ্রহ ও রহমতে একে চিরকাল নিরাপদ রাখুন।’

মাওলানা তারিক জামিলের এই আকুল প্রার্থনার প্রেক্ষাপটে উঠে এসেছে মক্কায় ড্রোন হামলার চেষ্টার ঘটনা। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মক্কার উদ্দেশ্যে একটি ড্রোন ছোড়া হয়েছিল। তবে পবিত্র নগরীটির আকাশসীমায় পৌঁছানোর আগেই হুতি বিদ্রোহীদের ছোড়া ড্রোনটি আকাশেই ধ্বংস করে দেওয়া হয়।

তবে পবিত্র নগরীতে ড্রোন হামলার সৌদির দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, মক্কায় হামলার যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও একটি ঘৃণ্য মিথ্যাচার। এই ধরনের অবাস্তব দাবি দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আর ভুল বোঝানো সম্ভব নয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে হুথি বাহিনী। 
সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
সাহায্য চেয়ে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। আর এতে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ভ্রমণের আগে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। সাম্প্রতিক এসব হামলায় সৌদি আরবের তিনটি শহরে ১৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন।
কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের
পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের ৩ অঞ্চলে জরুরি সতর্কতা জারি
সৌদি আরবের ঐতিহাসিক বন্দরনগরী জেদ্দা, পবিত্র নগরী মক্কা ও পার্বত্য শহর তায়েফে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বাসিন্দাদের উদ্দেশ্যে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।
পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের ৩ অঞ্চলে জরুরি সতর্কতা জারি
আরও পড়ুন
ছেলেকে কোলে নেওয়া হলো না মতিউরের
বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম
পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের ৩ অঞ্চলে জরুরি সতর্কতা জারি
তেল নয়, এবার মদিনার মাটির নিচে মিলল মূল্যবান খনিজ