ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ এএম
নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরব ভ্রমণে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ভ্রমণের আগে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ সতর্কতায় সৌদি আরবকে তৃতীয় স্তরে রাখা হয়েছে, অর্থাৎ ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি আরবে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি, সশস্ত্র সংঘাত ও সন্ত্রাসবাদের আশঙ্কা রয়েছে। এছাড়া দেশটিতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের স্থানীয় আইন নিয়েও সতর্ক করা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, সৌদি আরবের কিছু এলাকায় ঝুঁকি তুলনামূলক বেশি। বিশেষ করে ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তাঝুঁকি বেশি হওয়ায় সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর সৌদি আরবের দিকে ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা অব্যাহত রয়েছে। এর আগে সৌদি আরবের বিভিন্ন শহর, অবকাঠামো, বিমানবন্দর, সামরিক ঘাঁটি, কূটনৈতিক ও জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কোনো বক্তব্য বা কার্যক্রম স্থানীয় কর্তৃপক্ষের কাছে সমালোচনামূলক, আপত্তিকর বা জনশৃঙ্খলা বিঘ্নকারী মনে হলে গ্রেপ্তারের ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে ইয়েমেনের জন্য যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সতর্কতা চতুর্থ স্তর বহাল রয়েছে। দেশটিতে সন্ত্রাসবাদ, অস্থিরতা, অপরাধ, অপহরণ, স্বাস্থ্যঝুঁকি ও স্থলমাইনের আশঙ্কার কারণে মার্কিন নাগরিকদের কোনোভাবেই ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র