ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে বড় বিপর্যয়ের পর সেনাপ্রধান বদলাল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম
হুতি বিদ্রোহী। ছবি: সংগৃহীত

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে বড় ধরনের সামরিক বিপর্যয়ের মুখে সামরিক জোটের প্রধান বদল করেছে সৌদি আরব। সোমবার (১৬ নভেম্বর) এক রাজকীয় ফরমানের মাধ্যমে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক কমান্ডার পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন হামাদ আল-সালমানকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিকবিষয়ক উপদেষ্টা করা হয়েছে। দেশটির সেনাপ্রধান জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে যৌথ বাহিনীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হুতি বিদ্রোহীদের কাছে বেশ কিছু এলাকা হারিয়েছে। রোববার (১৫ নভেম্বর) বাব আল-মানদেব প্রণালির কাছের কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় তারা। বর্তমানে সরকারি বাহিনীর প্রধান লক্ষ্য দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের নিরাপত্তা নিশ্চিত করা।

এদিকে হুতি বিদ্রোহীরা এডেনের প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে দক্ষিণ উপকূলীয় খোর ওমাইর এলাকায় অগ্রসর হয়েছে। সংঘাত আরও ছড়িয়ে পড়লে এডেনের জন্য বড় হুমকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে শিশু বয়সে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া জাওয়াদ কুরেইরিসের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে পূর্বাঞ্চলের শিয়া সম্প্রদায়ের আরেক নাগরিক ফাদেল আল-সাফওয়ানিরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইরানের সঙ্গে নতুন করে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। সংবাদমাধ্যম এক্সিওস ও চ্যানেল-১২ এর সাংবাদিক বারাক রেভিড মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত 
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত 
গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু!
প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধিতা করলেও আড়ালে সরকার গঠনে তাদের সমর্থন চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 
গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু!
বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা জারি
সম্ভাব্য হামলার আশঙ্কায় নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে বাহরাইন। 
বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা জারি
আরও পড়ুন
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, শীর্ষে পাঁচ নেতা