ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগে পুলিশ ইউনিট বিলুপ্ত করলেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ এএম
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও নিউইয়র্ক পুলিশ।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে পুলিশের বিতর্কিত বিশেষ ইউনিট বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। সোমবার (১৬ নভেম্বর) তিনি এ ঘোষণা দেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

মামদানির ঘোষণা অনুযায়ী, পুলিশের কৌশলগত প্রতিক্রিয়া দল বিলুপ্ত করে এর প্রায় ৫০০ সদস্যকে আগামী বসন্তের আগে পুলিশের অন্যান্য বিভাগে দায়িত্ব দেওয়া হবে। এর পরিবর্তে বড় বিক্ষোভ সামাল দিতে নিরস্ত্র ও গ্রেপ্তারের ক্ষমতাহীন বেসামরিক কর্মীদের নিয়ে নতুন দল গঠন করা হবে।

২০২০ সালে পুলিশি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভের সময় মরিচের গুঁড়া ছিটানো ও গণগ্রেপ্তারের অভিযোগ উঠেছিল ওই বিশেষ ইউনিটের বিরুদ্ধে। এ নিয়ে ২০২৩ সালে আইনি সমঝোতাও হয়।

তবে মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, নতুন নামে পুলিশের আরেকটি দল গঠন করে পুরোনো ইউনিটের কার্যক্রমই চালু রাখা হতে পারে। অন্যদিকে, পুলিশ ইউনিয়ন বলছে, এই সিদ্ধান্তে কর্মকর্তা ও সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোতে লেনদেনে বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক
যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় ব্যাংকের অনলাইন সেবায় বিঘ্ন ঘটেছে।
যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোতে লেনদেনে বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মডেলিংয়ের কাজের প্রস্তাব পেয়েছিলেন মারিয়াহ রিফ। তখন তার বয়স মাত্র ১৯ বছর। একটি হোটেলে ফটোশুটের কথা বলে তাকে সেখানে ডেকে নেওয়া হয়। কিন্তু হোটেলে পৌঁছানোর পর বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। সেখানে তাকে জোরপূর্বক পর্নোগ্রাফির ভিডিওতে অংশ নিতে বাধ্য করা হয়। সেই ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়।
ফটোশুটের কথা বলে হোটেলে নিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার স্বপ্ন দেখেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের কাছে গ্রিন কার্ড একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। তবে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার জন্য শুধু বিয়ে বা পারিবারিক স্পনসরশিপই একমাত্র পথ নয়। চাকরি, উচ্চশিক্ষা, বিশেষ পেশাগত দক্ষতা, বিনিয়োগ, মানবিক সুরক্ষা এবং বিশেষ অভিবাসন কর্মসূচিসহ একাধিক আইনি প্রক্রিয়ায় দেশটির স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায়
আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী
দীর্ঘ ২৭ বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত এক সার্জেন্টের স্ত্রীকে এখন তৃতীয় কোনো দেশে নির্বাসনের মুখে পড়তে হচ্ছে। টেক্সাসের এল পাসো শহরে অভিবাসন সংক্রান্ত একটি সাক্ষাৎকারে অংশ নিতে গিয়ে তিনি আকস্মিকভাবে আটক হন।
আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী
মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউয়ার্ক থেকে লুইজিয়ানার নিউ অরলিন্সগামী একটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা থাকার দাবি এবং পাইলটের ককপিটে জোর করে প্রবেশের চেষ্টার অভিযোগে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 
মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার
আরও পড়ুন
নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ 
নিউইয়র্ক পুলিশে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসলাম
জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রীর দেখা পেলেন বগুড়ার রুশমী, উচ্ছ্বসিত শিক্ষক
নিউইয়র্কের মেয়র মামদানির বাড়িতে হঠাৎ ট্রাম্পের বৈঠক, এরপর যা হলো