ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে রাশাদ নাকিব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:২০ এএম
ছবি: সংগৃহীত

নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছেন সৌদি আরবের দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিক রাশাদ নাকিব। সৌদি আরবের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। সৌদি অভিযাত্রী বদর আল-শাইবানির সঙ্গে টানা নয় দিনের দুর্গম পদযাত্রা শেষে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম দ্য সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছানোর পথ ছিল বেশ চ্যালেঞ্জিং। পাহাড়ি জনপদ, পাথুরে রাস্তা ও বরফে ঢাকা দুর্গম এলাকা পাড়ি দিতে ট্রেকিং পোল, স্পর্শানুভূতি এবং সহযাত্রীদের মৌখিক নির্দেশনার ওপর নির্ভর করেন নাকিব। পুরো অভিযানে নেতৃত্ব দেন এভারেস্টজয়ী সৌদি অভিযাত্রী বদর আল-শাইবানি। এ কাজে সহযোগিতা করেন পেশাদার গাইডরা।

অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে আল-শাইবানি জানান, পথের ধরন পরিবর্তন হলে কিংবা সামনে খাড়া কোনো ধাপ থাকলে তিনি নাকিবকে আগেই সতর্ক করতেন। নাকিব তার কণ্ঠস্বর ও পাথরের ওপর বুটের শব্দ অনুসরণ করে এগিয়ে যেতেন। পাশাপাশি লাঠি ও পায়ের স্পর্শে পথের অবস্থা বুঝে নিতেন।

আল-শাইবানি বলেন, নাকিবের সঙ্গে এই অভিযানে অংশ নেওয়ার পর প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। তিনি বলেন, ‘আমি আগেও এভারেস্টের চূড়ায় দাঁড়িয়েছি; কিন্তু রাশাদের সঙ্গে সেখানে দাঁড়ানোর অনুভূতি ছিল আলাদা। এটি আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে।’

নাকিবের শৃঙ্খলাবোধ ও অদম্য সংকল্পেরও প্রশংসা করেন তিনি। আল-শাইবানির ভাষ্য, শারীরিক প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিরাও যে কঠিন ও রোমাঞ্চকর অভিযানে অংশ নিতে পারেন, সেই বার্তা ছড়িয়ে দেওয়া এবং অন্যদের অনুপ্রাণিত করাই ছিল এই অভিযানের অন্যতম লক্ষ্য।

অন্যদিকে, অভিযান শেষে নিজের অভিজ্ঞতাকে অবিস্মরণীয় বলে বর্ণনা করেছেন রাশাদ নাকিব। তিনি জানান, বিপজ্জনক পথ ও উচ্চতাজনিত প্রতিকূলতার মধ্যেও পথপ্রদর্শকদের প্রতি আস্থা তাকে প্রতিটি পদক্ষেপে মনোযোগ ধরে রাখতে সহায়তা করেছে। তার আশা, এই অর্জন তরুণদের স্বপ্ন পূরণে উৎসাহিত করবে এবং প্রতিকূলতা জয় করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

এদিকে, অভিযানটির অভিজ্ঞতা ও মানবিক দিক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলছে। ২০২৭ সালে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিশ্বে এর আগেও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছেছেন এবং কয়েকজন এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন। ভারতের ছোনজিন আংমো বিশ্বের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী নারী হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠার কৃতিত্ব অর্জন করেন। দ্য হিমালয়ান টাইমসের তথ্য অনুযায়ী, বেজক্যাম্পে ট্রেক সম্পন্ন করার পর তিনি চূড়ায় আরোহণ করেন। এ ছাড়া বেঙ্গালুরুর সফটওয়্যার প্রকৌশলী প্রিয়াঙ্কা আগরওয়াল ভারতের দ্বিতীয় দৃষ্টিপ্রতিবন্ধী নারী হিসেবে এভারেস্ট বেজক্যাম্প ট্রেক সম্পন্ন করেছেন বলে জানিয়েছে ডেকান হেরাল্ড।

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের এভারেস্ট জয়ের ইতিহাসে রয়েছেন চীনের ঝাং হং। ২০২১ সালে তিনি প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী এশীয় হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন। সিবিসির প্রতিবেদন অনুযায়ী, তিনি বিশ্বের তৃতীয় দৃষ্টিপ্রতিবন্ধী এভারেস্টজয়ী। এর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের এরিক ভাইহেনমায়ার এবং ২০১৭ সালে অস্ট্রিয়ার অ্যান্ডি হোলজার এভারেস্টের চূড়ায় আরোহণ করেন।

এদিকে, যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা দ্য ওপেনওয়ার্ক ফাউন্ডেশন ২০২৭ সালের নভেম্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ট্রেকারদের নিয়ে এভারেস্ট বেজক্যাম্পে বিশেষ অভিযান আয়োজনের পরিকল্পনা করছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুটি নতুন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি।
দুটি নতুন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
গাজার চিকিৎসক আবু সাফিয়ার কারাবাস আরও ৬ মাস বাড়াল ইসরায়েল
গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক চিকিৎসক হুসাম আবু সাফিয়ার কারাবাস আরও ছয় মাস বাড়িয়েছে ইসরায়েলের একটি আদালত।
গাজার চিকিৎসক আবু সাফিয়ার কারাবাস আরও ৬ মাস বাড়াল ইসরায়েল
মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা 
আবারও সর্বাত্মক যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। পাল্টাপাল্টি হামলা শুরুর মধ্য দিয়ে নতুন করে যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।
মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা 
১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল
ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। 
১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান ও ইরাকের কর্তৃপক্ষ। জর্ডান জানিয়েছে, অবৈধ কনটেন্ট ও উগ্রবাদী প্রচারণা ছড়িয়ে পড়া ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর আল-জাজিরার। 
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
আরও পড়ুন
বকেয়া ভিক্ষা পরিশোধ করুন, নইলে ফকির থাকব না: ভিক্ষুকের মাইকিং
ডিগ্রি পরীক্ষায় অংশ নিলেন সুনামগঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন 
রাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশ্বকাপ উন্মাদনা