ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ায় মদ খেয়ে অনৈতিক সম্পর্ক, শরিয়াহ আইনে তরুণীর যে পরিণতি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এএম
ফাইল ছবি

মদ খেয়ে বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে এক যুগলকে শরিয়াহ আইন অনুযায়ী জনসমক্ষে ১৪০টি বেত্রাঘাত করেছে ইন্দোনেশিয়ার নীতিপুলিশ। একের পর এক বেতের আঘাত সহ্য করতে না পরে এক পর্যায়ে ওই যুগলের তরুণী অজ্ঞান হয়ে পড়েন, এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই তরুণীর বয়স মাত্র ২১ বছর বলে জানা গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ঘটেছে এই ঘটনা।

স্থানীয় ও প্রশাসনসূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়ায় এর আগে কখনও একবারে কারো ওপর এত বেত্রাঘাতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় প্রদেশের সংখ্যা মোট ৩৮টি। এগুলোর মধ্যে একমাত্র আচেহ প্রদেশে সাধারণ আইনের পাশাপাশি কট্টর শরিয়া আইন ও শরিয়াপন্থি বিচারব্যবস্থা প্রচলিত। সেই শরিয়া আইনে মদ্যপানের জন্য ৪০টি এবং বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক স্থাপনের জন্য শাস্তি হিসেবে ১০০টি বেত্রাঘাতের বিধান রয়েছে।

যেহেতু ওই যুগলের বিরুদ্ধে এ দুটি অপরাধের অভিযোগ উঠেছে, তাই দুই অপরাধের শাস্তিই প্রদান করা হয়েছে তাদের।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওই যুগলসহ মোট চারজনকে বেত্রাঘাত করা হয়। শরিয়া আদালতের রায় কার্যকর করতে মঞ্চে জনসম্মুখে প্রকাশ্যে ওই তরুণীকে বেত্রাঘাত করছিরেন ৩ জন নারী পুলিশ সদস্য। একের পর এক বেতের আঘাতে প্রথমে ওই তরুণী কাঁদছিলেন— পড়ে একসময় মঞ্চে লুটিয়ে পড়েন। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই নারী চিকিৎসাধীন আছেন।

আচেহ প্রদেশে এর আগেও বেত্রাঘাত জনিত কারণে গুরুতর অসুস্থতার ঘটনা ঘটেছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন ও দামি পারফিউম!
হরমুজ প্রণালিতে পণ্যবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার পর সাগরের পানিতে ভাসতে দেখা গেছে আইফোনের বাক্স ও দামি পারফিউমের বোতল। জাহাজটি নৌমাইনের আঘাতে ডুবেছে বলে দাবি করেছে ইরান। এ ঘটনায় সাগরে ছড়িয়ে পড়া পণ্য সংগ্রহের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাগরের পানিতে ভাসছে আইফোনের বাক্স ও পারফিউমের বোতল। ছোট নৌকায় থাকা কয়েকজনকে এসব পণ্য সংগ্রহ করতেও দেখা যায়। সামুদ্রিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবার একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। পরে এটি ডুবে যায়। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, জাহাজটির ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে প্রায় ২ হাজার ৫০০টি কনটেইনার ছিল। এসব কনটেইনারে আইফোন ও দামি পারফিউমসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হচ্ছিল। জাহাজডুবির পর পণ্যগুলো সাগরে ছড়িয়ে পড়ে। পরে সেগুলো সংগ্রহ করতে ছোট ছোট নৌকাকে ঘটনাস্থলে যেতে দেখা যায়। এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় নৌমাইনে আঘাত লেগে জাহাজটি ডুবে যায়।  তবে সামুদ্রিক কর্মকর্তাদের ভাষ্য, জাহাজটিতে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাত লেগেছিল। ফলে জাহাজডুবির প্রকৃত কারণ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সূত্র: ইন্ডিয়া টুডে আরটিভি/এসআর  
হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন ও দামি পারফিউম!
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
ইরানে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে নাজমেহ আমিনি নামে ২৩ বছর বয়সী এক নারী শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
তরুণীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো 
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা
টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ