ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের ছেলের টানে বাংলাদেশে মালয়েশিয়ান তরুণী, করলেন বিয়ে  

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৪ এএম
যশোরের যুবক সোহাগ হুসাইনের সঙ্গে বিয়ের সাজে মালয়েশিয়ার তরুণী নুর হায়াতি। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রবাসজীবনে পরিচয়, এরপর টিকটকে যোগাযোগ ও প্রেম; শেষ পর্যন্ত যশোরের শার্শা উপজেলার যুবক সোহাগ হুসাইনকে বিয়ে করেছেন মালয়েশিয়ার তরুণী নুর হায়াতি। বিয়েতে উপস্থিত ছিলেন কনের মা-বাবাও।

গত ২৩ নভেম্বর যশোরের আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। যশোর পৌর এলাকার বারান্দীপাড়া খালধার সড়কের নিকাহ রেজিস্ট্রার ও কাজী মোহাম্মদ হোসেনের কার্যালয়ে বিয়েটি নিবন্ধিত হয়েছে। কাবিননামাটি ২৪ নভেম্বর নোটারি পাবলিকের কাছে সত্যায়িত করা হয়।

পরে শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠান করে এলাকার মানুষকে বিয়ের কথা জানানো হয়।

শার্শা উপজেলার ডুবপাড়া গ্রামে জালাল উদ্দিন ও নেলুফা ইয়াসমিন দম্পতির সন্তান সোহাগ হুসাইন। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। সোহাগ দেশে আসেন গত ২৮ অক্টোবর। মালয়েশিয়ান কনের নাম নুর হায়াতি। তার বাবা আমরান বিন আহমাদ, মা জাওয়ারিয়াহ বিনতে সুলাইমান। মা-বাবাকে নিয়ে নুর হায়াতি বাংলাদেশে আসেন ১৯ নভেম্বর।

বিয়ের কাবিননামা থেকে জানা যায়, বর-কনে দুজনের জন্ম ১৯৯৯ সালে। সোহাগের জন্ম ২৪ মে, নুর হায়াতির ৩০ সেপ্টেম্বর। তাঁদের বিয়ের দেনমোহর ধরা হয়েছে ৫ লাখ টাকা।

সোহাগ হুসাইন বলেন, তিনি কিশোর বয়সে শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়ায় যান। সেখানে পড়াশোনা না করে কাজে যোগ দেন। কুয়ালালামপুরে তার একটি ওয়ার্কশপ আছে। সেখানে তিনি ঠিকাদারির কাজ করেন।

যশোরের এই তরুণ আরও বলেন, ‘তখন এক ভদ্রলোকের দোকানে আমি যাতায়াত করতাম। সেখানেই তাকে (নুর হায়াতি) প্রথম দেখি। দোকানটি তার বাবার।’

পরে টিকটকের মাধ্যমে দুজনের মুঠোফোন নম্বর আদান-প্রদান হয়। সোহাগ জানান, তিনি মালয় ভাষা জানেন। দুজনের মধ্যে কথাবার্তা হতো এই ভাষায়। নুর হায়াতিকে কিছু বাংলাও শেখানো হয়েছে। নুর হায়াতির মা-বাবার সঙ্গে আলাপের পর তারাও সোহাগকে পছন্দ করেন। এরপর দুই পরিবারের মধ্যে বিয়ের কথা পাকা হয়।

মালয়েশিয়ান মেয়েকে বধূ হিসেবে পেয়ে খুশি সোহাগের পরিবারের সদস্যরাও। তার মা নিলুফা ইয়াসমিন বলেন, ‘বউমা ভালো হয়েছে। সে আমাদের কথা কমবেশি বুঝতে পারলেও বেয়াই-বেয়াইন বুঝতে পারছেন না। বউমা বাংলা ভাষা কিছু কিছু শিখেছে।’

বেয়াই-বেয়ানকে কী কী খাওয়াচ্ছেন, এমন প্রশ্নে নিলুফা বলেন, ‘বেয়াই-বেয়াইন আসার সময় নিজেদের খাবার সঙ্গে করে নিয়ে এসেছেন, শুকনো খাবার। ডিম এবং নুডলস বেশি খাচ্ছেন। বিবাহ সম্পন্ন হয়েছে। বেয়াই-বেয়াইন আর থাকতে চাচ্ছেন না। রোববার তাদের ঢাকায় দিয়ে আসবে সোহাগ। কিন্তু ছেলে ও বউমা এক মাস পরে যাবে।’

সোহাগ জানান, তার স্ত্রী নুর হায়াতির কুয়ালালামপুর শহরে একটি সুপারশপ আছে। তর শ্বশুরের সাত সন্তান। প্রত্যেককে আলাদা ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়েছেন।

রোববার শ্বশুর-শাশুড়ি চলে গেলেও স্ত্রীকে নিয়ে আর এক মাস দেশে থাকবেন বলে জানান সোহাগ। এরপর মালয়েশিয়া ফিরে গিয়ে নিজের ব্যবসা চালিয়ে যাওয়ার পাশাপাশি স্ত্রীর ব্যবসা দেখাশোনা করবেন তিনি।

সোহাগ বলেন, ‘বিয়ে করে আমি ও নুর— উভয়েই সুখী। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। আমরা মালয়েশিয়াতেই জীবন কাটাব।’

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাভারে বাসে আগুন, পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
সাভারে পার্কিংয়ে রাখা শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিএমবি এলাকায় পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।
সাভারে বাসে আগুন, পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
ভোমরা সীমান্ত পরিদর্শন করলেন জেলা প্রশাসক
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রাম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।
ভোমরা সীমান্ত পরিদর্শন করলেন জেলা প্রশাসক
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ
পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলের প্যান্ডেল, দুটি মার্কেট ও প্রায় ২৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চান্দিনা বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে 
উত্তরের জেলা পঞ্চগড়ে রাতভর হিমেল বাতাস আর ভোরের ঘন কুয়াশায় বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এর মধ্যে রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে 
আরও পড়ুন
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
যবিপ্রবিতে দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ অনুষ্ঠিত
আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে রুয়েটের দুর্দান্ত সূচনা
পাঁচ জেলায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন