ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।

সোমবারের (২৮ সেপ্টেম্বর) এ হামলার কথা জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অংও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

আরাকান আর্মির দাবি, সোমবার কিয়াউকতাও শহরে বিমান হামলা চালানো হয়।

স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অং জানান, তার দল ওই এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। হামলার স্থানটি মূল সংঘাত এলাকা থেকে অনেক দূরে ছিল এবং চলমান সংঘাতের সঙ্গে ওই এলাকার কোনো সম্পৃক্ততা ছিল না।

২০২১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে সশস্ত্র সংঘাত চলছে। এরপর আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে।

তবে বিমান হামলার বিষয়ে আরাকান আর্মি ও স্থানীয় ত্রাণকর্মীর দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে মিয়ানমার সরকারের একজন মুখপাত্রের মন্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দেশটির সরকার এর আগে দাবি করেছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সেনাবাহিনী সর্বোচ্চ সংযম দেখায়।

আরাকান আর্মি ও ওয়াই হুন অংয়ের ভাষ্য অনুযায়ী, রাখাইনে সাম্প্রতিক সময়ের প্রাণঘাতী বিমান হামলাগুলোর মধ্যে কিয়াউকতাওয়ের হামলাটি অন্যতম। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে পশ্চিম রাখাইনের একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছিলেন। সূত্র: রয়টার্স

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। প্রাথমিকভাবে বিমানটিকে রাশিয়ার সামরিক বাহিনীর এএন-১২ মডেলের বিমান বলে শনাক্ত করা হয়েছে।
রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডা চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডার আবদার করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম।
চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডা চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। 
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
চীন সফর নিয়ে জল্পনার মধ্যে মেয়েকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র পরিদর্শন করেছেন দেশটির নেতা কিম জং উন।
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন
রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় প্রাণ হারালেন কৃষক দল নেতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ১
পিরোজপুরে ট্রাকচাপায় অটোরিকশা‌চালক নিহত