ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
ভারতে শিক্ষা সংস্কারের দাবিতে তীব্র আন্দোলন গড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল ককরোচ জনতা পার্টি। পুরোনো ছবি

ভারতের মুম্বাইয়ে শিবাজী পার্কে সমাবেশের অনুমতি না মেলায় এবার নতুন এক আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এই আন্দোলনের কথা জানান দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ঘোষণা অনুযায়ী, আগামী ২ অক্টোবর ভারতের বাণিজ্যিক রাজধানীখ্যাত মুম্বাইয়ে ‘জেল ভরো আন্দোলন’ করবে তরুণদের এই প্লাটফর্মটি। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ২ অক্টোবর শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি। তবে মুম্বাই হাইকোর্টের ২০১৩ সালের এক আদেশের কথা উল্লেখ করে রোববার (২৭ সেপ্টেম্বর) মুম্বাই পুলিশ জানায়, শিবাজী পার্ক কেবল ক্রীড়া সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে।

পুলিশ আরও জানায়, এই কর্মসূচির ফলে আবাসিক এলাকায় ‘শব্দদূষণ’ সৃষ্টি হতে পারে। তাছাড়া আশেপাশের এলাকায় বেশ কিছু বড় হাসপাতাল থাকায় প্রতিবাদ থেকে সৃষ্ট যানজট রোগী পরিবহনে ব্যাঘাত ঘটাতে পারে।

মুম্বাই পুলিশের এমন অবস্থানের জবাবে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের গত জানুয়ারিতে একই স্থানে একটি জনসভায় ভাষণ দেওয়ার ভিডিও শেয়ার করে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রশ্ন তোলেন, তবে শিন্দে কীভাবে এই জায়গায় অনুষ্ঠানের অনুমতি পেয়েছিলেন?

এদিকে, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, ভোটার তালিকার স্পেশাল ইনটেন্সিভ রিভিশন (এসআইআর) সংক্রান্ত নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্তে ১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছেন দুই নির্বাচন কমিশনার। এই প্রতিবেদনের পরপরই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধিতে ব্যবস্থা নেয়ার দাবি জানায় ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি।

সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী এসআইআর সম্পর্কিত কিছু সিদ্ধান্ত তাদের না জানিয়েই নেওয়া হয়েছে উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানান।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিজেপি হুঁশিয়ারি দিয়েছিল, শনিবারের (২৬ সেপ্টেম্বর) মধ্যে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশব্যাপী আন্দোলন শুরু হবে। দীপকে এই ঘোষণা দিয়ে তখন বলেন, ‘চলুন, এই গান্ধী জয়ন্তীতে আমরা গণতন্ত্র রক্ষার অঙ্গীকার করি।’

একইসঙ্গে তিনি জানান, আন্দোলনটি মুম্বাই থেকে শুরু হয়ে পরবর্তীতে ভারতের অন্যান্য শহরে ছড়িয়ে দেওয়া হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ব্যাপক বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের পর এই অস্বাভাবিক ঠান্ডা রাতের কারণে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন জেগেছে যে এ বছর কি তবে শীত আগেভাগে চলে আসছে।
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
নবজাতকের হাতে সোনার আংটি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিজয়ের
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নবজাতকদের ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়ার প্রকল্প চালু করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। সোমবার মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
নবজাতকের হাতে সোনার আংটি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিজয়ের
সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই সোনার আংটি, কারা পাবেন এই সুবিধা?
সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়ার প্রকল্প চালু করেছে ভারতের তামিলনাড়ু সরকার। ‘থাই মামান থাঙ্গা মোথিরাম থিট্টাম’ বা ‘মাতুলের সোনার আংটি প্রকল্প’ নামের এই উদ্যোগের আওতায় ২২ ক্যারেটের সোনার আংটি পাবেন নির্ধারিত শর্ত পূরণকারী নবজাতকেরা।
সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই সোনার আংটি, কারা পাবেন এই সুবিধা?
খাবারে ‘চাটনি দেওয়া নিয়ে’ দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি
ভারতের উত্তর প্রদেশের হাপুর শহরে রুটি পাকোড়ার সঙ্গে সবুজ চাটনির বদলে তেঁতুলের চাটনি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
খাবারে ‘চাটনি দেওয়া নিয়ে’ দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি
বাড়ির সামনে মদ পানে বাধা, ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা করলেন দুই যুবক
ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে বাড়ির সামনে মদ পানে বাধা দেওয়ায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। পরে ওই বৃদ্ধার মরদেহ বাড়ির পেছনের ঝোপে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
বাড়ির সামনে মদ পানে বাধা, ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা করলেন দুই যুবক
আরও পড়ুন
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত
প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ
সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন, প্রধান ফটকে ‘৫৬’ বলের ক্রিকেট