ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে হঠাৎ বন্যায় পানিবন্দি শতাধিক পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ ফুকেটে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার।

রোববার (২৫ অক্টোবর) রাতভর বৃষ্টির পর দেশটির তিনটি জেলায় বন্যার পানি ঢুকে পড়ে। এর মধ্যে প্রাদেশিক রাজধানী ফুকেট সিটিও রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রাদেশিক উপগভর্নর রমদন হাইয়াওয়ে জানান, সোমবার সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে বন্যার পানি কমতে শুরু করে। তবে নিচু এলাকাগুলোর কিছু অংশ তখনো পানির নিচে ছিল। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো এড়িয়ে চলতে ছোট যানবাহনের চালকদের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, কয়েকটি এলাকায় ভূমিধসও হয়েছে। খাল ও জলপথে মাটি-পাথরসহ ধ্বংসাবশেষ জমে পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে সেগুলো সরানোর কাজ করছেন কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, বন্যার পানি আবাসিক এলাকায় ঢুকে পড়েছে এবং সড়ক তলিয়ে গেছে। এতে বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কোথাও কোথাও বন্যার পানিতে ভেসে আসা কাদা ও পাথরের নিচে আংশিকভাবে চাপা পড়ে যানবাহন।

রমদন জানান, বন্যায় প্রায় ১০০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সোমবার পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

থাইল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, বুধবার পর্যন্ত দেশটির দক্ষিণাঞ্চলে ভারী ও অব্যাহত বৃষ্টিপাত হতে পারে। এতে নতুন করে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে।

দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। সোমবার পর্যন্ত এসব বন্যায় অন্তত ৮৩ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, সেপ্টেম্বরের শেষ দিকে কয়েক দিনের প্রবল বর্ষণে রাজধানী ব্যাংককেও ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। সে সময় হাজার হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয় এবং ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন।

আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কবার্তার পর দক্ষিণাঞ্চলের বন্যাপ্রবণ এলাকাগুলোতে আরও বৃষ্টিপাত ও ভূমিধসের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, যে অবস্থান নিলো বাংলাদেশ
মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। 
মৃত্যুদণ্ড তুলে নিতে ভোটাভুটি, যে অবস্থান নিলো বাংলাদেশ
মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা করেছে কিনা? আন্তর্জাতিক আদালতের রায় ১৯ নভেম্বর
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে কিনা, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের হেগে দেওয়া এ রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে। কারণ, প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেনি আদালতটি।
মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা করেছে কিনা? আন্তর্জাতিক আদালতের রায় ১৯ নভেম্বর
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ
বিশ্বের প্রযুক্তি খাতের শীর্ষ ধনকুবেরদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। তাদের অনেকের জীবনসঙ্গী কিংবা প্রেমিকার তালিকায় রয়েছেন চীনা বংশোদ্ভূত নারী।
প্রযুক্তি বিশ্বের ধনকুবেরদের চীনা বংশোদ্ভূত নারীই কেন পছন্দ
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে বিতর্কের জেরে চীনে চিপ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বেইজিং।
এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি
আরও পড়ুন
ভারী বৃষ্টিতে ফ্লোরিডায় বন্যা, পানিতে ডুবল সড়ক-গাড়ি
পর্যটকের তোলা ছবিতে মিলল ১২ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ
‘নানি’ হলো ৯ শাবক জন্ম দেওয়া থাইল্যান্ডের সেই বাঘিনী
থাইল্যান্ডে মোটরস্পোর্টস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বাংলাদেশের সারওয়ার