ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম
ছবি : সংগৃহীত

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। প্রাথমিকভাবে বিমানটিকে রাশিয়ার সামরিক বাহিনীর এএন-১২ মডেলের বিমান বলে শনাক্ত করা হয়েছে।

রাশিয়ার কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি ছিল আন্তোনভ এএন-১২ মডেলের। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে বিমানটি বিধ্বস্ত হয়।

কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক রুশ দৈনিক দ্য মস্কো টাইমসকে জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী থেকে ৫ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি বিরান এলেকায় বিধ্বস্ত হয়েছে উড়োজাহাজটি।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি তদন্ত দল এবং ‘বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন’ কাজ করছে। জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, উড়োজাহাজটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হওয়ায় আগুন ধরে গিয়েছিল, এতে নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় মাটিতে আছড়ে পড়ে সেটি।

সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম ‘বাজা’ জানিয়েছে, জ্বালানি লিক হওয়া, ইঞ্জিনে আগুন লাগা এবং হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে যাওয়া—এগুলোই কেমেরোভোতে এএন-১২ বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তের দৃশ্য দেখা গেছে; যেখানে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচে পড়ে যেতে দেখা গেছে। এরপর একটি বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে, তবে দুর্ঘটনাটি অনেক দূরে ঘটায় তা স্পষ্টভাবে দেখা যায়নি।

বিবিসি এবং রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। এছাড়া রয়টার্স ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে, এটি ওই এলাকার স্যাটেলাইট চিত্রের সাথে মিলে যায়।

বিধ্বস্ত বিমানটিতে কোনো পণ্য বা মালামাল ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমানগুলো প্রায় অপরিহার্য। অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধন ও উদ্ধার অভিযানের কাজেও এ সিরিজের বিমানগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডা চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডার আবদার করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম।
চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডা চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। 
তাইওয়ান-জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমান, তীব্র প্রতিবাদ
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
চীন সফর নিয়ে জল্পনার মধ্যে মেয়েকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র পরিদর্শন করেছেন দেশটির নেতা কিম জং উন।
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও
ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬ মাত্রার। প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।  ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। তাৎক্ষণিকভাবে হতাহত, ক্ষতি কিংবা সুনামির কোনো সতর্কতা জারির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।  অন্যদিকে পৃথক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রায় আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে অস্ট্রেলিয়া পর্যন্ত। ডারউইনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৪১ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এর পর অস্ট্রেলিয়ার কয়েক শ মানুষ ভূমিকম্পের কম্পন অনুভব করার কথা জানান। অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, বান্দা সাগরের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্পের কম্পন অনুভব করার কথা জানিয়ে অস্ট্রেলিয়ার বাসিন্দারা ৩৮০টিরও বেশি রিপোর্ট জমা দিয়েছেন। প্রাথমিক ভূকম্পনসংক্রান্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪। এর উৎপত্তিস্থল হিসেবে ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমের একটি এলাকাকে চিহ্নিত করা হয়। ভূমিকম্পটি শক্তিশালী হলেও অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই। প্রসঙ্গত, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতপ্রবণ এলাকাগুলোর একটি এটি। এ অঞ্চলের ভূগর্ভে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। আরটিভি/এসআর
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও
আরও পড়ুন
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় প্রাণ হারালেন কৃষক দল নেতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ১
পিরোজপুরে ট্রাকচাপায় অটোরিকশা‌চালক নিহত
গোপালগঞ্জে বাইসাইকেলচালকের মৃত্যুর জেরে বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা