ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

বন বাঁচাতে পর্নো ভিডিও, অস্ট্রেলিয়ায় অভিনব উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম
ছবি: সংগৃহীত

বন উজাড় ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন অস্ট্রেলিয়ার তাসমানিয়ার শিল্পী কিরশা কেশেলে। প্রাচীন বনাঞ্চল সংরক্ষণে অর্থ সংগ্রহের লক্ষ্যে তিনি চালু করেছেন প্রাপ্তবয়স্কদের কনটেন্টভিত্তিক প্ল্যাটফর্ম ‘অনলি ফার্নস’। এই প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক ভিডিও দেখার বিনিময়ে দর্শকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে। সংগৃহীত অর্থ ব্যয় করা হবে বন সংরক্ষণে। তবে অভিনব এই উদ্যোগ প্রশংসার পাশাপাশি পরিবেশবাদীদের সমালোচনারও মুখে পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, কিরশা কেশেলে তাসমানিয়ার মিউজিয়াম অব ওল্ড অ্যান্ড নিউ আর্টের (মোনা) প্রতিষ্ঠাতা ডেভিড ওয়ালশের স্ত্রী। বন সংরক্ষণকে অর্থনৈতিকভাবে টেকসই করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। এ প্রকল্পের আওতায় তাসমানিয়ার বনাঞ্চল ও করাতকলকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে ১২টি প্রাপ্তবয়স্কদের ভিডিও।

প্রকল্পটির অন্যতম লক্ষ্য, বন উজাড়ের সঙ্গে যুক্ত শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। যেসব শ্রমিক এতদিন গাছ কাটার কাজে নিয়োজিত ছিলেন, তাদের অর্থের বিনিময়ে বনাঞ্চলে কাঠের হাঁটার পথ ও শিল্পকর্ম তৈরির কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে বন রক্ষার পাশাপাশি শ্রমিকদের আয় ও কর্মসংস্থান বজায় থাকবে বলে আশা করছেন উদ্যোক্তা।

কেশেলের মতে, পরিবেশ সংরক্ষণের আন্দোলনে প্রায়ই বনশ্রমিকদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। এতে শ্রমিক ও পরিবেশবাদীদের মধ্যে বিরোধ তৈরি হয়। কিন্তু শ্রমিকদের বাদ দিয়ে বন সংরক্ষণ সম্ভব নয়। তাই বন রক্ষার উদ্যোগ সফল করতে হলে তাদের কর্মঘণ্টা ও আয়ের বিষয়টিও নিশ্চিত করতে হবে।

প্রকল্পটির ভিডিও নির্মাণের সব ব্যয় বহন করেছে মোনা ও কেশেলে। এতে অভিনয়শিল্পী, নির্মাণকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পারিশ্রমিক দেওয়া হয়েছে। পাশাপাশি তৈরি করা হচ্ছে একটি প্রামাণ্যচিত্র ও বই। কাঠের শিল্পকর্ম নির্মাণে স্থানীয় করাতকলগুলোকে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে।

এ উদ্যোগে অংশ নিতে প্রায় ২০ জন অনলি ফ্যানস কনটেন্ট নির্মাতা তাসমানিয়ার বার্নি শহরে যান। সেখানে বনাঞ্চল ও করাতকলকে কেন্দ্র করে বিভিন্ন দৃশ্য ধারণ করা হয়। ভিডিওগুলোতে পশুর পোশাক পরা অভিনয়শিল্পীদের পাশাপাশি বনশ্রমিক ও পরিবেশবাদীদের চরিত্রও তুলে ধরা হয়েছে।

তবে এই প্রকল্প থেকে কত অর্থ সংগ্রহ করা সম্ভব হবে, তা এখনো নিশ্চিত নয়। দর্শকদের আগ্রহ ও সাবস্ক্রিপশনের ওপরই নির্ভর করবে আয়ের পরিমাণ। কেশেলের আশা, দর্শকদের পাশাপাশি তার স্বামী এবং অন্যান্য দাতাও প্রকল্পটিতে আর্থিক সহায়তা দেবেন।

এদিকে বন সংরক্ষণের নামে কাঠশিল্পের সঙ্গে সহযোগিতার উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে পরিবেশবাদী সংগঠনগুলো। জুলাইয়ে ফরেস্ট কংগ্রেস থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় দ্য ওয়াইল্ডারনেস সোসাইটি। সংগঠনটির অভিযোগ, কাঠশিল্পের সঙ্গে সমঝোতা করে বন উজাড়ের মূল সমস্যার সমাধান সম্ভব নয়। বনশিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের ক্ষতিকর বাণিজ্যিক কার্যক্রম পরিবর্তনে কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও দাবি তাদের।

অন্যদিকে বব ব্রাউন ফাউন্ডেশন প্রকল্পটিকে ‘কাঠ কাটা সমর্থনকারী পরিকল্পনা’ হিসেবে আখ্যা দিয়েছে। সংগঠনটির দাবি, প্রাচীন বনভূমির মাত্র ৩ থেকে ৪ শতাংশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাকি ৯৬ শতাংশ বন উজাড় ও পুড়িয়ে ফেলার ঝুঁকিতে রয়েছে। তাদের মতে, বন ধ্বংসের মতো গুরুতর সংকট কোনো শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।

তবে সমালোচনার জবাবে কেশেলে জানিয়েছেন, যেসব প্রাচীন বন সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর গুরুত্ব নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বড় ধরনের মতবিরোধ নেই। বনশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এসব বন রক্ষার উদ্যোগে অংশ নিচ্ছেন। বন সংরক্ষণের পাশাপাশি শ্রমিকদের অর্থনৈতিক ক্ষতি এড়ানোই তার মূল লক্ষ্য।

উল্লেখ্য, ২০২৩ সালে পরিবেশবাদী, বিজ্ঞানী, আদিবাসী পালাওয়া জনগোষ্ঠীর প্রবীণ এবং বনশিল্পের প্রতিনিধিদের নিয়ে ‘ফরেস্ট কংগ্রেস’ গঠন করেন কিরশা কেশেলে। ‘অনলি ফার্নস’ সেই উদ্যোগেরই একটি অংশ। তার বিশ্বাস, বন সংরক্ষণে শুধু আন্দোলন নয়, এর পাশাপাশি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাও গড়ে তুলতে হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অস্ট্রেলিয়ায় হঠাৎ বাড়ল পারিবারিক ব্যয়
অস্ট্রেলিয়ায় সেপ্টেম্বরে পারিবারিক ব্যয় বেড়েছে ০.৬ শতাংশ।
অস্ট্রেলিয়ায় হঠাৎ বাড়ল পারিবারিক ব্যয়
মাটিতে হলুদ বিন্দু দেখে খনন, মিলল প্রায় ২ কোটি টাকার সোনার খণ্ড
মাটিতে ছোট্ট একটি উজ্জ্বল হলুদ বিন্দু দেখে খনন শুরু করেছিলেন এক শৌখিন অনুসন্ধানকারী। কয়েক দিনের অনুসন্ধান শেষে তার হাতে উঠে আসে প্রায় ১ দশমিক ২ কেজি ওজনের একটি সোনার খণ্ড।
মাটিতে হলুদ বিন্দু দেখে খনন, মিলল প্রায় ২ কোটি টাকার সোনার খণ্ড
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে মাত্র তিন মাস আগে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন ২২ বছর বয়সী তাসনিম ঐশী। পার্থে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করে নতুন জীবনের পথচলা শুরু করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এক সড়ক দুর্ঘটনায় সেই পথচলার ইতি ঘটেছে। এ ঘটনায় আহত হয়ে আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের নাম লাবিব, ঈশিতা ও বিপুল। তারাও বাংলাদেশী বলে জানা গেছে। স্থানীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, নিহত তাসনিম ঐশি গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন এবং তাকে বাঁচানো যায়নি। তবে চালক এবং অন্য দুই যাত্রী সামান্য আহত হয়েছেন। যদিও দুর্ঘটনার পরপরই গাড়ির উদ্ধারের জন্য জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মীরা ছুটে যান এবং ঘটনাস্থলে একটি জরুরি উদ্ধারকারী হেলিকপ্টারও পাঠানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি ব্যবহার করা হয়নি। গণমাধ্যমের খবরে আরও বলা হয়, বিশোর্ধ্ব ঐশি যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা অন্য তিনজন—যাদের মধ্যে দুজন ২১ বছর বয়সী পুরুষ, একজন চালক এবং একজন অপ্রাপ্তবয়স্ক—আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয় বলে মনে করা হচ্ছে। নিহতের সহপাঠীরা জানান, নিহত ঐশি বর্তমানে এডিথ কোওয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে মাত্র তিন মাস আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। এর মধ্যেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আরটিভি/টিআর
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী
‘শেষ’ লেখা থেকে খুলল ৮০ বছরের রহস্যের জট
১৯৪৮ সালের ১ ডিসেম্বর। সকাল সাড়ে ছয়টার দিকে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড উপশহরের সোমারটন পার্ক সৈকতে হাঁটতে গিয়ে এক দম্পতি দেওয়ালের সঙ্গে পা ক্রশ করে হেলে থাকা এক ব্যক্তির মরদেহ দেখতে পান। আগের রাতে স্থানীয়রা তাকে হাত-পা নাড়াতে দেখলেও সকালে তিনি আর বেঁচে ছিলেন না।
‘শেষ’ লেখা থেকে খুলল ৮০ বছরের রহস্যের জট
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে সম্মত হয়েছে অস্ট্রেলিয়া সরকার।
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
আরও পড়ুন
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এআইয়ের প্রভাবে চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার ৮৫০ কর্মী
অস্ট্রেলিয়ায় হঠাৎ বাড়ল পারিবারিক ব্যয়
অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস