ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নিউজিল্যান্ডে যারা সিগারেট কিনতে পারবেন না

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ০৬:৫৩ পিএম
সিগারেট নিষিদ্ধ

সিগারেট কিংবা তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে বেশকিছু উদ্যোগ নিতে যাচ্ছে নিউজিল্যান্ড সরকার। দেশটি ২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ আজীবন সিগারেট কিংবা তামাকজাত দ্রব্য কিনতে পারবেন না বলে আইন পাস করতে যাচ্ছে। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. আয়েশা ভেরাল জানান, তরুণ প্রজন্ম ধূমপানের মতো খারাপ অভ্যাস যেন শুরু করতে না পারে, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর থেকে নতুন আইন কার্যকর করা হবে।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত ধূমপানের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশের চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এর ফলে সিগারেট ও তামাকজাত দ্রব্যের ব্যবহার সীমিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

নিউজিল্যান্ড ২০২৫ সালের মধ্যে দেশে ধূমপানের হার ৫ শতাংশে কমিয়ে আনার জাতীয় লক্ষ্যমাত্রা নিয়েছে। পর্যায়ক্রমে ধূপপানের হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির।

বর্তমানে নিউজিল্যান্ডের ১৩ শতাংশ মানুষ ধূমপান করেন। ধূমপানের হার দেশটির মাওরি আদিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি।
এফএ/টিআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফের বিধিনিষেধ, জার্মানিতে ওমিক্রনে একজনের মৃত্যু
জার্মানিতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৬০ থেকে ৭৯ বছর। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জার্মানির রবার্ট কচ ইনস্টিটিউট ফর ইনফেকশাস ডিজিজ এ তথ্য নিশ্চিত করেছে। এএফপির খবর। খবরে বলা হয়েছে, গতকাল বুধবার জার্মানিতে নতুন করে ৮১০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে ৩ হাজার ১৯৮ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।  ওমিক্রন পরিস্থিতি মোকাবিলায় বিধিনিষেধ ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে জার্মানি। আগামী ২৮ ডিসেম্বর থেকে দেশটিতে ১০ জনের বেশি লোক ব্যক্তিগত কাজে একত্র হতে পারবেন না। বন্ধ থাকবে নৈশক্লাবগুলো। একই দিন থেকে ফুটবল খেলা দেখতে মাঠে যেতে পারবেন না দর্শকেরা। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬৯ লাখ ১৫ হাজার ৩৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন জার্মানিতে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ১০ হাজার ২৩৪ জন।  এফএ
ফের বিধিনিষেধ, জার্মানিতে ওমিক্রনে একজনের মৃত্যু
পরিচয় জানা গেল আইসক্রিমওয়ালার, যার ভক্ত দেড় মিলিয়ন (ভিডিও)
আইসক্রিম খেতে হলে নাকি দোকানির সঙ্গে নাচতে হবে, এমনকি গাইতেও হবে। দোকানি গান আর নৃত্যের তালে বিক্রি করছেন মজাদার আইসক্রিম। দোকানের সামনে লেগে আছে হুড়োহুড়ি ভিড়। উৎসুক ক্রেতারা দোকানির এই ভনিতা খুব উপভোগ করছেন।  সম্প্রতি তুরস্কে এমনই এক অদ্ভুত আইসক্রিম বিক্রেতার নৃত্যের ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হয়ে যাওয়া এই মানুষটির সম্পর্কে জানার কৌতুহলও ব্যাপক। তো কে এই আইসক্রিমওয়ালা? প্রকৃত নাম মেহমেদ দ্বীন হলেও সামাজিকমাধ্যমে তার পরিচিতি ‘কিলগিন ডোনডুরমাইসে’। মাত্র অর্ধবছরেই তার ফেসবুক পেইজের ফলোয়ার ১.৪ মিলিয়ন এবং ইউটিউব সাবস্ক্রাইবার ১.১২ মিলিয়ন। ১৯৮২ সালে তুরস্কের বিখ্যাত শহর আন্তাকিয়ায় তার জন্ম। মেহমেদ মাত্র ১৬ বছর বয়সে আন্তাকিয়া ছেড়ে সাইপ্রাসে চলে যান। সেখানে তিনি কাজের পাশাপাশি শখের বসে নাচতেন গাইতেনও। কখনই ভাবেননি এই শখই তাকে এনে দিবে বিশ্বখ্যাতি। মেহমেদ দ্বীন ২০০৪ সালে মোস্তফা কামাল ইউনিভার্সিটি থেকে বিজনেস ইনফরমেটিভ বিভাগ থেকে স্নাতক পাস করেন। ২০০৫ সালে তিনি আবার আন্তাকিয়ায় ফিরে আসেন এবং সেখানেই একটি কেক শপে কাজ শুরু করেন। এর কিছুদিন পরে তিনি নিজেই তুরস্কের আন্তালিয়ার আক্কাপার্ক শপিং মলের সামনে খুলে বসলেন ‘কিলগিন ডোনডুরমাইসে’ নামের আইসক্রিম শপটি। বহু আগে থেকেই তুরস্কের আইসক্রিম বিক্রেতাদের ক্রেতাদের সঙ্গে খুনসুটি করার কালচার রয়েছে, মেহমেদ তার নাচের মাধ্যমে সেই কালচারে যেন এক নতুন মাত্রা যোগ করেছেন। আইসক্রিম বিক্রির সময় মেহমেদের আরবি ও টার্কিশ ভাষার ‘কালবিমসিন’ নামক গানটি বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। টি
পরিচয় জানা গেল আইসক্রিমওয়ালার, যার ভক্ত দেড় মিলিয়ন (ভিডিও)
অশ্লীল ছবি-ভিডিওসহ সঙ্গীতশিল্পী আটক
শিশুদের প্রায় ১০ লাখ পর্ন ভিডিও ও ছবিসহ এক সঙ্গীতশিল্পীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ ডিসেম্বর) ইতালির মারচে অঞ্চলের উপকূলী শহর অ্যানকোনা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ৪৯ বছর বয়সী ওই সঙ্গীতশিল্পী ২০ বছর ধরে এসব ছবি ও ভিডিও সংগ্রহ করছিলেন। ভুক্তভোগীদের বয়স, ছবি ও ভিডিওর ধরন অনুযায়ী এগুলো বিভিন্ন ফোল্ডারে সাজানো ছিল। পুলিশের বিবৃতিতে বলা হয়, ওই ব্যক্তি এসব ছবি ও ভিডিও তার কম্পিউটারের হার্ডডিস্ক, অপটিক্যাল মিডিয়া ও স্মার্টফোনে সংরক্ষণ করে রেখেছিলেন। প্রসঙ্গত, শিশুদের সঙ্গীত বিষয়ে শিক্ষাদান করতেন ওই সঙ্গীতশিল্পী। তবে তার বিরুদ্ধে যৌন হয়রানির কোনো প্রমাণ পায়নি পুলিশ। সূত্র: এএফপি, এনডিটিভি এনএস
অশ্লীল ছবি-ভিডিওসহ সঙ্গীতশিল্পী আটক
কঠোর লকডাউনে নেদারল্যান্ডস
ওমিক্রন মোকাবিলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। রোববার (১৯ ডিসেম্বর) থেকেই দেশটিতে লকডাউন কার্যকর হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বড়দিন উৎসবকে সামনে রেখে ভাইরাসের এই ধরনটির সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। লকডাউন বাস্তবায়নে অপ্রয়োজনীয় দোকান, স্কুল, বার, রেস্তোরাঁ এবং অন্যান্য পাবলিক ভেন্যুগুলো কমপক্ষে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া লকডাউনের মধ্যে বাসা-বাড়িতে বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে দুজনের বেশি অতিথি অংশ নিতে পারবেন না। তবে ছুটির দিনগুলোতে চাইলে এই সংখ্যা চারজনে হতে পারে বলে অনুমোদন দেওয়া হয়েছে। নেদার‌ল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট এই লকডাউন ও বিধিনিষেধকে ‘অনিবার্য’ বলে উল্লেখ করেছেন। সূত্র: রয়টার্স, বিবিসি আরএ/টিআই
কঠোর লকডাউনে নেদারল্যান্ডস
বেইজিং অলিম্পিক বর্জন করবে না ফ্রান্স: ম্যাক্রঁ  
২০২২ সালে বেইজিং-এ অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট করার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। তিনি বলেন, কূটনৈতিকভাবে বয়কট করার কোনও তাৎপর্য নেই এবং এটি শুধু একটি প্রতীকী ব্যাপার। সম্প্রতি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে, চীনে মানবাধিকার রেকর্ড খারাপ হওয়ার কারণে আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিকে তারা কোন সরকারি প্রতিনিধি পাঠাবে না। উইঘুর মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের প্রতি চীনের দমন-পীড়নের বিষয়টি এর মধ্যে অন্তর্ভুক্ত। হংকং-এ রাজনৈতিক সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের ওপর দমন-পীড়ন এবং একজন শীর্ষ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে চীনা টেনিস খেলোয়াড় পেং শুয়াই যৌন হয়রানির অভিযোগ আনার পর তাকে আর দেখা না যাওয়ার বিষয়টিও সম্পর্ক খারাপ হবার অন্যতম কারণ। চীন বলছে, যেসব দেশ শীতকালীন অলিম্পিক কূটনীতিকভাবে বর্জন করছে, এ ভুলের জন্য তাদের মূল্য দিতে হবে। ইতোমধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, শীতকালীন অলিম্পিকে যোগ দেবার জন্য তাকে যে আমন্ত্রণ পাঠনো হয়েছে, সেটি তিনি গ্রহণ করেছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, অলিম্পিক গেমসকে রাজনীতিকরণ করা উচিত নয়। সেজন্য তিনি এমন পদক্ষেপ নিতে চান যেটি কার্যকরী হবে। 'হয়তো আপনি পুরোপুরি বয়কট করেন। অ্যাথলেটদেরও পাঠাবেন না। অথবা কার্যকরী কোনও পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন ঘটানোর চেষ্টা করুন', বলেন তিনি।  পেং শুয়াই-এর ঘটনার দিকে পরোক্ষ ইঙ্গিত করে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন অ্যাথলেটদের সুরক্ষা দেওয়ার জন্য তার দেশ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাথে কাজ করবে। তিনি বলেন, যে পদক্ষেপের কোনও তাৎপর্য নেই সেটিকে রাজনীতিকরণ করা উচিত নয়। সূত্র: বিবিসি বাংলা এনএইচ 
বেইজিং অলিম্পিক বর্জন করবে না ফ্রান্স: ম্যাক্রঁ  
আরও পড়ুন
বন্দরে আপেলের নামে সিগারেট আমদানি
বন্দরে সিগারেটের জাল স্ট্যাম্প জব্দ
প্রেম করে বিয়ের পর যৌতুক দাবি, না পেয়ে সিগারেটের ছ্যাঁকা
প্রেমিকার ফিরিয়ে দেওয়া শাড়ি জ্বালিয়ে সিগারেট ধরালেন তরুণ!