
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি চীনে এক সম্মেলনে পুতিনকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মন্তব্যকে ‘অদ্ভুত’ বলে আখ্যা দিয়েছেন জেলেনস্কি।
শুক্রবার (২৭ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিন একজন আগ্রাসী ও হত্যাকারী। তাকে বন্ধু বলা যায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারকে বন্ধু হিসেবে দেখার সঙ্গে বিষয়টির তুলনা করেন তিনি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন প্রায় পাঁচ বছর ধরে চলছে। যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ থাকলেও এখনও কোনো শান্তিচুক্তি হয়নি।
এদিকে ইউক্রেনকে ভবিষ্যতে ইউরোপের আর্থিক সহায়তা অব্যাহত রাখা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউক্রেনের জন্য আগামী বছরের প্রায় ৪৯ বিলিয়ন ডলারের ঋণ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ঐকমত্যে পৌঁছাতে পারেননি।
অন্যদিকে নভেম্বরে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোয় রাশিয়ার বিমান হামলা বেড়েছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ছোড়া ১৫৫টি রুশ ড্রোনের মধ্যে ১১০টি ভূপাতিত করা হয়েছে।
আরটিভি/জেএমএ


