ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

মহাবিপর্যয়ে ইউরোপ, ৫০ হাজার প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

এল নিনোর প্রভাবে মহাবিপর্যয়ে পড়েছে ইউরোপ। তীব্র গরমে চলতি বছরের গ্রীষ্মে মহাদেশটি জুড়ে মৃত্যু হয়েছে অন্তত ৫০ হাজার মানুষের।

সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বিজ্ঞানীরা বলছেন, এসব মৃত্যুর প্রতি তিনজনের মধ্যে দুজনের মৃত্যুর জন্যই মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন দায়ী।

গবেষকদের মতে, জুন থেকে আগস্ট মাস পর্যন্ত অতিরিক্ত গরমের কারণে শহরাঞ্চলগুলোতে অন্তত ৩২ হাজার মানুষের অকাল মৃত্যু হয়েছে। দিনের বেলায় তীব্র গরমের পর রাতেও তাপমাত্রা না কমায় মানুষের শরীর স্বাভাবিক অবস্থায় ফেরার সুযোগ পায়নি।

লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের জলবায়ু ও স্বাস্থ্য বিজ্ঞানী ম্যালকম মিস্ত্রি বলেন, '৮৫৪টি শহর এলাকায় তাপমাত্রাজনিত মৃত্যুর এই সংখ্যাটি সত্যিই বিস্ময়কর। তবে এর চেয়েও বেশি উদ্বেগের বিষয় হলো, এসব মৃত্যুর একটি বড় অংশ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে।'

গবেষণায় দেখা গেছে, মাল্টা, ইতালি ও হাঙ্গেরিতে গরমে মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল। তবে মোট মৃত্যুর সংখ্যার দিক থেকে ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি ও যুক্তরাজ্য এগিয়ে রয়েছে।

যুক্তরাজ্যের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী কেটি হোয়াইট বলেন, 'এই মর্মান্তিক পরিসংখ্যান প্রমাণ করে যে, জলবায়ু সংকটের কারণে এই গ্রীষ্মে হাজার হাজার পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে।'

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালির নেপলস শহর। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ৮১৫ জন গরমে মারা গেছেন। মৃতদের প্রায় অর্ধেকই ৮৫ বছরের বেশি বয়সী হলেও কম বয়সীরাও ঝুঁকিমুক্ত ছিলেন না। ২০ থেকে ৪৪ বছর বয়সী অন্তত ৮৩৩ জনের মৃত্যু হয়েছে এই গরমে।

চিকিৎসকরা জানিয়েছেন, স্বাস্থ্যগত জটিলতার পাশাপাশি একাকীত্ব ও দারিদ্র্য পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

নেপলসের চিকিৎসক মারিও গুয়ারিনো বলেন, 'বর্তমান সময়ে আসল মহামারি হলো একাকীত্ব। গ্রীষ্মের সময় অনেক প্রবীণ মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা থাকেন। আয় কম থাকায় তারা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কিনতে পারেন না, অথবা বিদ্যুৎ বিলের ভয়ে তা চালানো থেকে বিরত থাকেন।'

সূত্র: দ্য গার্ডিয়ান

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলবেন ট্রাম্প
দুই বছর কেক-বিস্কুট খেয়ে বাড়িতে একা থেকেও স্কুলে যেত ৭ বছরের শিশু, টের পাননি কেউ!
মাত্র ৭ বছর বয়স।
দুই বছর কেক-বিস্কুট খেয়ে বাড়িতে একা থেকেও স্কুলে যেত ৭ বছরের শিশু, টের পাননি কেউ!
অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ভাড়াটিয়া উচ্ছেদ, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা
কানাডার টরন্টোতে অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ঘরের বাতাস দূষিত হওয়ার অভিযোগে বাড়ি ছাড়ার নোটিশ পেয়েছেন এক কৌতুকশিল্পী দম্পতি। তবে বাড়িওয়ালার এমন অভিযোগ অস্বীকার করে উল্টো আইনি লড়াইয়ে নেমেছেন তারা। এস ই গ্রামাট ও স্যাম ক্রুগার নামের ওই দম্পতি ‘ক্রিপি বয়েজ’ নামে কৌতুক পরিবেশন করেন। গত ২৯ অক্টোবর টরন্টোর ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডের গণশুনানিতে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানান তারা। দম্পতির অভিযোগ, বাড়িওয়ালা তাদের বিরুদ্ধে ঘরের ভেতরে অবৈধভাবে ধূমপানের অভিযোগ তুলেছেন। তার দাবি, বাড়িতে স্থাপন করা এয়ার কোয়ালিটি মনিটরে বিপজ্জনক মাত্রায় ধোঁয়া ও রাসায়নিক উপাদানের উপস্থিতি ধরা পড়েছে। তবে ধূমপানের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ভাড়াটিয়ারা। তাদের দাবি, বাতাসের মান খারাপ দেখানোর পেছনে ধূমপান নয়, বরং মানুষের স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়া ও বায়ুত্যাগের প্রভাব থাকতে পারে। তাদের ভাষ্য, এয়ার মনিটরের কিছু সেন্সর মানুষের শরীর থেকে নির্গত গ্যাসের সংস্পর্শেও রাসায়নিক দূষণের সংকেত দিতে পারে। দম্পতি জানান, বাড়িটির নিচতলা ও আংশিক বেসমেন্টে তারা বসবাস করেন। ওপরের তলায় থাকেন বাড়িওয়ালা। বাড়িটিতে যৌথ ভেন্টিলেশন ব্যবস্থা থাকায় দুই তলার বাতাস একই ব্যবস্থার মাধ্যমে চলাচল করে। ২০২৫ সালের ডিসেম্বরে বাড়িওয়ালা তাদের জানান, তিনি দীর্ঘমেয়াদি ফুসফুসের জটিলতায় ভুগছেন এবং বাড়ির বাতাসের মান নিয়ে উদ্বিগ্ন। এরপর ঘরের সম্ভাব্য দূষণের উৎস শনাক্ত করতে দম্পতি রুম ফ্রেশনার, সুগন্ধি মোমবাতি ও বিভিন্ন গৃহস্থালি সামগ্রীর ব্যবহার বন্ধ করেন। পরবর্তী সময়ে জনস্বাস্থ্যবিষয়ক এক বিশেষজ্ঞের পরামর্শে তারা জানতে পারেন, কিছু আধুনিক এয়ার মনিটরের সেন্সর মানুষের বিপাকীয় প্রক্রিয়া থেকে নির্গত গ্যাসের কারণেও দূষণের মাত্রা বেশি দেখাতে পারে। বিশেষ করে রাতে ঘুমের সময় এমন সংকেত বাড়তে পারে বলে তাদের দাবি। দম্পতির অভিযোগ, বাড়িওয়ালা একজন বায়ুদূষণ বিশেষজ্ঞ দিয়ে যথাযথ পরীক্ষা করাতে রাজি হননি। বরং ব্যক্তিগত ব্যবহারের অজুহাতে তাদের উচ্ছেদ করতে চাইছেন। ভাড়াটিয়া হিসেবে নিজেদের অধিকার নিয়ে কথা বলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের। আইনি লড়াইয়ের খরচ জোগাতে ‘গোফান্ডমি’ প্ল্যাটফর্মে তহবিল সংগ্রহ করছেন এই দম্পতি। সেখানে তারা লিখেছেন, অতিরিক্ত বায়ুত্যাগের কারণে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যা তাদের কাছে কোনোভাবেই কৌতুকের বিষয় নয়। ইতিমধ্যে আইনি খরচের জন্য ৩ হাজার ৪০০ কানাডীয় ডলার সংগ্রহ করেছেন তারা। প্রায় পাঁচ বছর বিভিন্ন স্থানে কৌতুক পরিবেশন করে যাযাবরের মতো জীবন কাটানোর পর মাত্র ১০ মাস আগে ওই অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন তারা। মামলার চূড়ান্ত নিষ্পত্তি এবং ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত অ্যাপার্টমেন্ট ছাড়তে নারাজ কৌতুকশিল্পী দম্পতি। আরটিভি/এসকে
অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ভাড়াটিয়া উচ্ছেদ, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা
পুলিশের চোখ ফাঁকি দিতে আট বছর ধরে নারীর ছদ্মবেশে বাশার!
পুলিশের চোখ ফাঁকি দিতে তুরস্কের নাগরিক তুঘরুল বাশার যা করেছেন, তা যেন সিনেমার গল্পকেও হার মানায়। ডাকাতির মামলায় তিন বছরের কারাদণ্ড এড়াতে টানা আট বছর নারীর ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছেন এই পলাতক আসামি। সম্প্রতি ইস্তাম্বুলের কাদিকয় জেলায় পুলিশের অভিযানে তার পরিচয় শনাক্ত হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে নিজের বোনের পরিচয় ব্যবহার করে নারীর ছদ্মবেশে বসবাস করছিলেন বাশার। ঘটনার সূত্রপাত ২০১০ সালে। সরকারি কর্মকর্তা পরিচয়ে তিনটি ডাকাতির ঘটনায় আদালত তাঁকে কারাদণ্ড দেন। সাজা এড়াতে ২০১৮ সাল থেকে আত্মগোপনে চলে যান তিনি। এরপর দীর্ঘদিন তাঁকে খুঁজছিল পুলিশ। পুলিশের নজরদারিতে একপর্যায়ে তার ছদ্মপরিচয়ের বিষয়টি সামনে আসে। চেহারায় ব্যাপক পরিবর্তন আনার কারণে পুরোনো ছবির সঙ্গে তাঁর বর্তমান চেহারার মিল খুঁজে পাওয়া কঠিন ছিল। তবে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়, বোনের পরিচয়ে বসবাসকারী ওই ব্যক্তি আসলে পলাতক বাশার। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের সিভিল রেজিস্ট্রেশন ব্যবস্থায় নিজের নাম বা আইনি লিঙ্গ পরিবর্তন না করায় পরিচয় গোপনের বিষয়টি ধরা পড়ার পর তাকে পুরুষদের কারাগারে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আরটিভি/এসআর
পুলিশের চোখ ফাঁকি দিতে আট বছর ধরে নারীর ছদ্মবেশে বাশার!
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে বড় কোনো সমঝোতা না হলেও বন্দি বিনিময়ে একমত হয়েছে দুই দেশ। 
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
আরও পড়ুন
শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু
ছেলের জানাজা শেষ হতে না হতেই মারা গেলেন মা
রুপালি পর্দার দাপুটে খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫