ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম
তুরস্কে ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।  ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপেরও দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গুতেরেস বলেন, জলবায়ু সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জীবাশ্ম জ্বালানি ব্যবসার স্বার্থ রক্ষাকারীরা পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি বিপুল মুনাফা করছে। তাই জীবাশ্ম জ্বালানির আসক্তি থেকে বেরিয়ে আসার এখনই সময়।

তিনি আরও বলেন, জীবাশ্ম জ্বালানিকে ডাইনোসরের মতো বিলুপ্ত হতে হবে। তবে এ পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে আসবে না। এ খাতের শক্তিশালী লবি বিজ্ঞানকে বিকৃত করছে এবং জলবায়ু সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ বাধাগ্রস্ত করছে।

গত কয়েক বছরে ইউরোপে দাবদাহ ও দাবানল এবং নেপালে ভয়াবহ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু সংকটের ভয়াবহতা আরও স্পষ্ট করেছে। এমন পরিস্থিতিতে দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।

তবে এবারের সম্মেলনে বিশ্বনেতাদের উল্লেখযোগ্য অনুপস্থিতি দেখা গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ কয়েকজন নেতা এতে অংশ নিচ্ছেন। অন্যদিকে ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপানের শীর্ষ নেতারা সম্মেলনে যোগ দিচ্ছেন না।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে এক জ্যেষ্ঠ মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার
কেন প্রকাশ্যে এত চুমু খায় স্প্যানিশরা?
স্পেনের রাস্তাঘাট, পার্ক কিংবা জনাকীর্ণ চত্বরে প্রেমিক-প্রেমিকাদের প্রকাশ্যে চুমু খেতে দেখা খুবই স্বাভাবিক দৃশ্য। পরিচিতজনের সঙ্গে দেখা হলে দুই গালে চুমু দিয়ে শুভেচ্ছা জানানোও দেশটির প্রচলিত সংস্কৃতির অংশ। তবে স্পেনের মানুষের প্রকাশ্যে ভালোবাসা প্রকাশের এই স্বাচ্ছন্দ্যের পেছনে রয়েছে দেশটির ইতিহাস, সামাজিক রীতিনীতি এবং দীর্ঘদিনের সাংস্কৃতিক পরিবর্তনের গল্প।
কেন প্রকাশ্যে এত চুমু খায় স্প্যানিশরা?
সমুদ্রের তলদেশে ২৭ কিলোমিটার সড়ক নির্মাণ, বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে নরওয়ে
বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে নরওয়ে। দেশটির পশ্চিম উপকূলে নির্মাণাধীন ২৭ কিলোমিটার দীর্ঘ ‘রোগফাস্ট’ টানেল চালু হলে ফেরি ছাড়াই সড়কপথে যাতায়াত করা যাবে।
সমুদ্রের তলদেশে ২৭ কিলোমিটার সড়ক নির্মাণ, বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে নরওয়ে
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
পোল্যান্ডে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬
পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোর প্রধান চত্বরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। 
পোল্যান্ডে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬
আরও পড়ুন
কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর