ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার ম্যাচ দেখতে ছুটির আবেদন, সেই পত্র এখন ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ০৭:৪৪ পিএম

বিশ্বকাপ ফুটবলে শনিবার রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে নামবে আর্জেন্টিনা। এর আগে গত ২৩ নভেম্বর প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে নামে লিওনেল মেসির দল। গত ম্যাচটি দেখতে ছুটির আবেদন দিয়েছিল ভারতের কেরালার এক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। সেই আবেদনপত্র এখন নেটদুনিয়ায় ভাইরাল।

কেরালিয়ান ভাষায় লিখিত আবেদনপত্রটি দারুণ পছন্দ করছেন ভারতের ফুটবলপ্রেমীরা। বিশেষ করে আর্জেন্টিনা দলের সমর্থকরা সেটি শেয়ার করছেন অগণিত।

কেরালার কোঝিকোড়ের বাসিন্দা সুনীল কুমারের ছেলে পার্থিব আর্জেন্টিনার ভক্ত। সূচি অনুযায়ী ভারতীয় সময় বিকাল সাড়ে ৩টায় ছিল ম্যাচটি। কিন্তু স্কুলেই থাকতে হবে পার্থিবের। তাই ম্যাচটি দেখতে ছুটির আবেদন করেন তিনি।

বাবার সম্মতি নিয়ে পার্থিব লেখে, ‘আমি (পার্থিব) ফুটবল দেখতে ও খেলতে দারুণ পছন্দ করি। আর্জেন্টিনার বড় সাপোর্টার। আর্জেন্টিনার খেলার সময় স্কুল চলবে। ম্যাচ মিস করবো, যা আমি চাই না। ম্যাচটা উপভোগ করার জন্য স্কুল ছুটির আবেদন করছি।’

পার্থিকের এমন চিঠি দেওয়ার বিষয় জানতে পারেন বাকি শিক্ষার্থীরাও। এরপর প্রধান শিক্ষককে আবদার জানায় পার্থিবসহ ১২ জন শিক্ষার্থী। শিক্ষকের নির্দেশে চিঠি লিখে সব শিক্ষার্থী তাতে স্বাক্ষর করে। তাদের আবদার রাখে স্কুল কর্তৃপক্ষ। ছুটি পায় তারা।

শিক্ষার্থীদের সেই চিঠির ছবি ইনস্টাগ্রাম ও ফেসবুকে শেয়ার হচ্ছে। যদিও ম্যাচের ফলাফলে হতাশ হয়েছে পার্থিবসহ তার সহপাঠীরা। কারণ, প্রথম ম্যাচে বিশ্বখ্যাত আর্জেন্টিনাকে দুই গোলে হারিয়ে গোটা বিশ্বকে চমকে দেয় সৌদি আরব।

ফুটবলপ্রেমীদের মতে, বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম অঘটন। পার্থিব ও তার সহপাঠীদের মতো বুধবার ছুটি পেয়েছিল গোটা সৌদি আরবের বাসিন্দারা।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুজরাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৯
ভারতের গুজরাটে যাত্রীবোঝাই একটি বাসের সঙ্গে টয়োটা ফরচুন গাড়ির সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) ভোরে গুজরাটের নবসারী জেলায় ৪৮ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, বাসটি একটি অনুষ্ঠান শেষে যাত্রী নিয়ে ফিরছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টয়োটা ফরচুন গাড়িকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। আহত ২৮ জনের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ বলছে, বাসের চালক দুর্ঘটনার আগ মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হওয়ায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে এই দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এ দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গুজরাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাতৃবিয়োগ 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি ৯৯ বছর বয়সে মারা গেছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  মোদি টুইট করেন, ‘এক গৌরবময় শতাব্দী এখন সৃষ্টিকর্তার পায়ের কাছে।’ তিনি পশ্চিমবঙ্গ রাজ্য থেকে গুজরাটে যাচ্ছেন। প্রায়ই মায়ের কাছে গুরুত্বপূর্ণ উপলক্ষ ও উৎসবগুলোতে আশীর্বাদ নিতে যেতেন ভারতীয় প্রধানমন্ত্রী। গত ১৮ জুন মা হীরাবেনের ৯৯তম জন্মবার্ষিকীতে মোদি লিখেছিলেন, মায়ের জীবন ও আত্মত্যাগ কারণে তার মন, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস গড়ে উঠেছে।  তিনি লেখেন, আমার মা যতটা সরল, ততটাই তিনি অসাধারণ। ঠিক সব মায়ের মতোই।   গত ৪ ডিসেম্বর শেষবার তাদের জনসমক্ষে একসঙ্গে দেখা গিয়েছিল। তখন নিজ রাজ্য গুজরাটে বিধানসভা নির্বাচন উপলক্ষে বাড়িতে গিয়েছিলেন মোদি। হীরাবেন মোদির ছোট ভাই ও তার পরিবারের সঙ্গে থাকতেন। ১৯২৩ সালে গুজরাটের মেহসানা জেলার ভিসনগরে জন্মগ্রহণ করেন হীরাবেন। তার মৃত্যুতে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন দেশটির বেশ কয়েকজন রাজনীতিবিদ ও মন্ত্রী। সূত্র : বিবিসি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাতৃবিয়োগ 
করোনার নাকের টিকা সবার জন্য নয়
সম্প্রতি ভারত বায়োটেক কোভিডের একটি নতুন টিকা আবিষ্কার করেছে। নাকে দেওয়ার ওই টিকার নাম ইনকোভ্যাক। সরকার ছাড়পত্র দেওয়ার পর সংস্থাটি টিকার দাম ঘোষণা করেছে। সরকারি হাসপাতালে ৮০০ টাকায় পাওয়া যাবে নতুন টিকা। আর বেসরকারি হাসপাতালে তার ওপর পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে। চীনে নতুন করে করোনার ঢেউ শুরু হওয়ার পর ভারতে নতুন এই নাকের টিকা পেতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেছে। কিন্তু চিকিৎসকরা বলছেন, সবাই এ টিকা নিতে পারবেন না। বিশেষজ্ঞ চিকিৎসকদের বক্তব্য, করোনার বুস্টার ডোজ যারা ইতোমধ্যেই নিয়ে নিয়েছেন, তারা নতুন টিকা নিতে পারবেন না। যাদের কেবলমাত্র দুইটি ডোজ নিয়েছেন, তারা কোন সংস্থার করোনার টিকা নিয়েছেন তা পরীক্ষা করে তবেই এই নতুন টিকা দেওয়া যেতে পারে। চিকিৎসক আরও জানিয়েছেন, চিকিৎসা বিজ্ঞানে অ্যান্টিজেন সিঙ্ক বলে একটি কথা আছে। কোনো ব্যক্তিকে একই অ্যান্টিজেনের টিকা যদি বারবার দেওয়া হয়, তাহলে তার রোগ প্রতিরোধক ক্ষমতা দুর্বল হতে শুরু করে। কোভিড টিকার ক্ষেত্রে ঠিক সে ঘটনাই ঘটেছে। একই ধরনের অ্যান্টিজেন বার বার শরীরে ঢোকানো হয়েছে। ফলে বুস্টার ডোজ নেওয়া কোনো ব্যক্তি ফের নতুন টিকা নিলে তা শরীরে রোগ প্রতিরোধের কাজ করবে না। সে কারণেই বুস্টার ডোজ দেওয়া রোগী এই টিকা নিতে পারবেন না। বস্তুত, সরকারও নিয়ম করে দিয়েছে, চতুর্থবার বুস্টার টিকা নেওয়ার জন্য কেউ যদি নতুন টিকাটি বুক করেন, তাহলে তা সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হবে। চিকিৎসক সাত্যকি হালদার জানিয়েছেন, করোনাভাইরাস এখন আর আগের মতো মারাত্মক নয়। ফলে অকারণে আর ভয় পাওয়ার কিছু নেই। বারবার টিকা নেওয়াও বাঞ্ছনীয় নয়। তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি।
করোনার নাকের টিকা সবার জন্য নয়
অসুস্থ মাকে দেখতে হাসপাতালে মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। দেখতে গেলেন নরেন্দ্র মোদি। হীরাবেন মোদির বয়স ৯৯ বছর। বুধবার আমেদাবাদের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ইউএন মেহতা ইনস্টিটিউট অব কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টার বিবৃতি দিয়ে জানায়, হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। মায়ের অসুস্থতার খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী মোদি আমেদাবাদে চলে যান। সাড়ে ৫টা নাগাদ তিনি হাসপাতালে পৌঁছান। এক ঘণ্টা তিনি মায়ের কাছে ছিলেন। সম্প্রতি গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রচারের সময়ও তিনি মায়ের সঙ্গে দেখা করেছিলেন। তার আগে হীরাবেনের জন্মদিনেও তিনি আমেদাবাদ গিয়েছিলেন। এদিকে, প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি এবং তার পরিবারও গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধি টুইট করে বলেন, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা চিরকালীন ও অমূল্য। মোদিজি, এই কঠিন সময়ে আমার ভালোবাসা ও সমর্থন আপনার জন্য রইল। আশা করি, আপনার মা দ্রুত ভালো হয়ে উঠবেন।
অসুস্থ মাকে দেখতে হাসপাতালে মোদি
অন্ধ্র প্রদেশে রোড শোতে পদদলিত হয়ে নিহত ৮
ভারতের অন্ধ্র প্রদেশের নেল্লোর জেলায় সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর একটি রোড শো চলাকালে পদদলিত হয়ে এক নারীসহ আটজন নিহত হয়েছেন৷ নাইডু বর্তমানে রাজ্যটির বিধানসভার বিরোধী দলীয় নেতা। রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে কান্দুকুর শহরে একটি সভায় তার ভাষণ দেওয়ার কথা ছিল।  সন্ধ্যায় নাইডুর বহর এলাকায় পৌঁছালে ভিড় শুরু হয়। বিশাল জনতা, যা জড়ো হয়েছিল, নেতার এক ঝলক দেখার জন্য এগিয়ে গেল। নেতাকে এক পলক দেখার জন্য সেখানে জড়ো হওয়া বিপুল সংখ্যক মানুষ সামনের দিকে এগিয়ে গেলে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ভিড়ের কারণে মানুষ পাশের একটি রেলিং ভেঙে খোলা ড্রেনে পড়ে যায়। এতে আটজন মারা যায়। আহত কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। নাইডু তাৎক্ষণিকভাবে সভাটি বাতিল এবং নিহতদের পরিবারের জন্য ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, নিহতদের পরিবারে শিশু থাকলে তাদের পড়াশোনার খরচ জোগাতে সহায়তা করবেন। এ ছাড়া আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে দলের নেতাদের নির্দেশ দেন তিনি। তেলেগু দেশম পার্টির প্রধান রাজ্যজুড়ে ধারাবাহিকভাবে সভা করছেন। ২০২৪ সালে সেখানে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০১৯ সালে জগন মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের কাছে পরাজিত হয়েছিল দলটি। সূত্র : এনডিটিভি
অন্ধ্র প্রদেশে রোড শোতে পদদলিত হয়ে নিহত ৮
আরও পড়ুন
নতুন বছরের শুরুতেই আর্জেন্টিনার মুখোমুখি ব্রাজিল
ধোনির মেয়েকে নিজের সই করা জার্সি দিয়েছেন মেসি
ফন ডাইকের ঘুম কেড়ে নিয়েছিলেন আর্জেন্টিনার গোলকিপার
জন্মভূমিকে ভালোবেসে স্পেনের জার্সিতে খেলতে রাজি হননি মেসি