ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পে কাঁপল ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০৫:৪৬ পিএম

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লিসহ উত্তর ভারতের একাংশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৫.৮। যার উৎসস্থল ছিল নেপাল-চিন সীমান্তে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রের খবরে জানা যায়, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ২৫ সেকেন্ড। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দিল্লির পাশাপাশি মঙ্গলবার উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদের ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়।

এসিএস সূত্রের খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল এবং চিন অধিকৃত তিব্বতের সীমান্তে। ফলে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।

ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীদের অনেকে বাড়ি, অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা গেছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ হরিয়ানাসহ উত্তর ভারতের কিছু রাজ্যে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল প্রায় ৬.৩।
সূত্র : আনন্দবাজার

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে কারখানায় আগুন, নিহত ৬
ভারতের মহারাষ্ট্রে একটি গ্লাভস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৩১ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কারখানার শ্রমিকদের বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত সোয়া দুইটার দিকে কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা সেখানে ঘুমিয়ে ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহন মুংসে বলেন, রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুনের খবর পাই। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে আমাদের কর্মীরা কারখানায় প্রবেশ করে ৬টি মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছেন। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
ভারতে কারখানায় আগুন, নিহত ৬
উলফার সঙ্গে ভারত সরকারের শান্তিচুক্তি
প্রায় পাঁচ দশকের বিরোধের ইতি টেনে ভারতের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সঙ্গে শান্তি চুক্তিতে সই করেছে দেশটির আসাম রাজ্য ও  কেন্দ্রীয় সরকার। শুক্রবার (২৯ ডিসেম্বর) দিল্লিতে আসামের এই সশস্ত্র গোষ্ঠীর সংলাপপন্থী অরবিন্দ রাজখোয়ার নেতৃত্বাধীন অংশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শান্তিচুক্তিতে স্বাক্ষর করে। তবে এই শান্তিচুক্তির বিরোধিতা করেছে উলফার পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন অংশ।  টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  প্রতিবেদনে আসাম রাজ্যের সরকারের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী, আসামের উন্নতিতে অনুপ্রবেশকারী রুখতে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। এ ছাড়াও উলফা নেতৃত্বকে স্থানীয় বাসিন্দাদের জমির অধিকার দেওয়া এবং আসামের উন্নতির জন্য কেন্দ্রীয় অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।  শান্তিচুক্তির পর অমিত শাহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে উলফার সব যৌক্তিক দাবি মেনে নেবে সরকার। উত্তর-পূর্ব ভারতের উন্নতির জন্য নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ওপরেও আস্থা রাখার জন্য উলফা নেতৃত্বকে অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।  অমিত শাহের পাশে বসে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, উলফার সঙ্গে শান্তিচুক্তি আসামের বড় অংশে শান্তি এবং স্থিতাবস্থা ফিরিয়ে আনবে। আগেই আলোচনাপন্থী উলফার নেতৃত্বে একপ্রস্ত কথা এগিয়ে রেখেছিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার শান্তিচুক্তি সম্পাদিত হলো।  আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আজকের দিনটি আসামের জন্য একটি ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী মোদীর আমলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনায় আসামের শান্তির জন্য কাজ সবসময়ই চলছিল। তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এর মাধ্যমে আসামে উপজাতীয় জঙ্গিবাদের অবসান হয়েছে।’  ১৯৭৯ সালে ‘স্বাধীন আসাম রাষ্ট্র’ গঠনের দাবিতে প্রতিষ্ঠিত হয় উলফা। সংগঠনটির সশস্ত্র আন্দোলনে এক সময় উত্তাল হয়েছিল আসাম। পরে অবশ্য ক্রমশ গুরুত্ব হারাতে থাকে সংগঠনটি। নানা সশস্ত্র কার্যকলাপে জড়িত থাকায় ১৯৯০ সালে কেন্দ্রীয় সরকার সংগঠনটিকে নিষিদ্ধ করে। পরে পুলিশি অভিযানে উলফার বহু সদস্য আত্মসমর্পণ করেন।  সম্প্রতি আলোচনাপন্থী উলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া জানিয়েছিলেন, শিগগিরই উলফার সঙ্গে শান্তিচুক্তি সম্পন্ন হবে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের। ভেঙে দেওয়া হবে উলফাও।  তবে উলফার পক্ষ থেকে ১৯৭১ সালের বদলে আসামে বিদেশি শনাক্তকরণের ভিত্তিবর্ষ ১৯৫১ সাল করার শর্ত রাখা হয়েছিল। শুক্রবার কোন শর্তে শান্তিচুক্তি হলো, তা এখনো পুরো স্পষ্ট নয়।  সশস্ত্র সংগ্রাম স্থগিত করার লক্ষ্যে ২০১১ সালের ৩ সেপ্টেম্বর রাজখোয়া অংশের ৫৫৩ জন নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্র এবং আসাম সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সূচনা হয়। উলফার কমান্ডার-ইন-চিফ পরেশ বড়ুয়া অবশ্য আলোচনার অংশ নিতে অস্বীকার করেন এবং ২০১২ সালে রাজখোয়ার নেতৃত্বাধীন দল থেকে বেরিয়ে যান।  চুক্তিতে অংশ না নেওয়া পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফার কট্টরপন্থী অংশ চীন-মিয়ানমার সীমান্তে অবস্থান করছে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
উলফার সঙ্গে ভারত সরকারের শান্তিচুক্তি
নিজেকে মুসলিমদের পাহারাদার ঘোষণা মমতার
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার নিজেকে মুসলিমদের পাহারাদার বলে ঘোষণা দিয়েছেন। রাজ্যের মুসলিমদের উদ্দেশ করে তিনি বলেন, বিজেপির আসন বাড়লে আপনাদের ওপর অত্যাচার বাড়বে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এক দলীয় সভায় তিনি এসব কথা বলেন। মমতা বলেন, দয়া করে ভোটটা সিপিএমকে, বিজেপিকে, বা কোনো সাম্প্রদায়িক বিভেদকারীদের কথা শুনে ভোট দেবেন না। এরা বিজেপির টাকায় ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য। একদল বসন্তের কোকিল এসেছে। তারা এলাকায় এলাকায় ঘুরে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে।  মুসলিমদের উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সব কিন্তু আমরা করেছি। আর যদি আপনারা যারা বিজেপির টাকা নিয়ে ভাঁওতা দিচ্ছে তদের কথায় ভুলে যান তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। মমতা বলেন সব ধর্মকে আমরা ভালোবাসি। কিন্তু মনে রাখবেন, পশ্চিমবঙ্গটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে। আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে। তিনি বলেন, মনে রাখবেন, আমরা যতদিন আছি, আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি ও থাকব। এদিকে মমতাকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, মমতার রাজত্বে মুসলিমদের কী অবস্থা তা সবাই দেখতে পাচ্ছে। রাজ্যে ১০ জন তৃণমূল কর্মী খুন হলে ৮ জনই মুসলিম। আর অধিকাংশ জায়গায় মুসলিমদের নামই খুনের ঘটনায় জড়াচ্ছে। মমতা ব্যানার্জি মুসলিমদের সঙ্গে মুসলিমদের লড়িয়ে নিজের রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছেন। তিনি বলেন, রাজ্যে দিনমজুরির কাজও নেই, মুসলিম যুবকদের জন্য খাটতে অন্য রাজ্যে যেতে হচ্ছে। মৃত্যুর পর অনেকের বাবা মা সন্তানের মাটি পাচ্ছেন না। ওদিকে মমতা দাবি করছেন তিনি মুসলিমদের পাহারাদার। এর থেকে হাস্যকর কী হতে পারে?
নিজেকে মুসলিমদের পাহারাদার ঘোষণা মমতার
কাশ্মীরের পরিস্থিতিও হবে গাজা-ফিলিস্তিনের মতো : ফারুক আবদুল্লাহ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাশ্মীর সমস্যা নিয়ে পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসতে হবে ভারতকে। রাজনৈতিক আলোচনা শুরু না হলে জম্মু-কাশ্মীরের ভাগ্যও গাজা-ফিলিস্তিনের মতো হয়ে যাবে।   মঙ্গলবার (২৬ ডিসেম্বর) কেন্দ্রশাসিত এই অঞ্চলের রাজধানী শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  ফারুক আবদুল্লাহ বলেন, দুই দেশ রাজনৈতিক আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান না করলে কাশ্মীরের পরিস্থিতি গাজা বা প্যালেস্টাইনের মতো হবে। জঙ্গি হামলায় ৪ জওয়ানের মৃত্যু ও পুঞ্চে ৩ সাধারণ নাগরিকের মৃত্যুর পর এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি। কাশ্মীর সম্পর্কে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নীতির কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘অটল বিহারী বাজপেয়ী বলতেন আমরা বন্ধু বদল করতে পারি কিন্তু প্রতিবেশী বদলাতে পারি না। প্রতিবেশীর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকলে দুজনেরই উন্নতি হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন যুদ্ধ কোনো সমস্যা সমাধানের বিকল্প পথ নয়। বৈঠক বা আলোচনার মাধ্যমে সমাধানে আসা উচিত। তাহলে কোথায় বৈঠক হচ্ছে? নওয়াজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। তারা ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তাহলে কেন তাদের সঙ্গে কথা বলতে আমরা তৈরি নই?  কী এমন কারণ রয়েছে? যদি আমরা আলোচনার মাধ্যমে সমাধানে না আসি তাহলে আমাদের পরিণতিও গাজার মতো হবে। যেখানে বোমাবর্ষণ করছে ইসরায়েল।’ ফারুক আবদুল্লার ওই মন্তব্যর পরেই সরব হয় বিজেপি। উপত্যকার বিজেপি নেত্রী হিনা শাফি ভাট বলেন, ‘ফারুক আবদুল্লার মতো প্রবীণ নেতার মুখে পাকিস্তানের সঙ্গে আপস করার কথা মানায় না। এই সরকার পাকিস্তানের সামনে মাথা নত করবে না।’ উল্লেখ্য, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার ডেরা কি গালি (ডিকেজি) এর কাছে দুটি সেনা গাড়িতে জঙ্গি হামলায় ভারতের চার সেনা জওয়ান নিহত হয়। এরপর জঙ্গি হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা বাহিনী স্থানীয় ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। 
কাশ্মীরের পরিস্থিতিও হবে গাজা-ফিলিস্তিনের মতো : ফারুক আবদুল্লাহ
ভারতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) একটি ফোনকলের মাধ্যমে বিস্ফোরণের তথ্য পায় দিল্লি পুলিশ। এরপর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তবে দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গার্গ জানিয়েছেন, তারা সেখানে এখন পর্যন্ত কোনো কিছু খুঁজে পাননি। ইসরায়েলি দূতাবাসের এক কর্মকর্তা জানান, তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তবে এটি কিসের বিস্ফোরণ ছিল, সেটি এখনো স্পষ্ট নয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় দূতাবাসের কেউ আহত হননি। ইসরায়েলি ও ভারতীয় গোয়েন্দারা বিষয়টি তদন্ত করে দেখছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল
ভারতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ
আরও পড়ুন
ফেনীতে ১৬৯ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১
ভারতে কারখানায় আগুন, নিহত ৬
উলফার সঙ্গে ভারত সরকারের শান্তিচুক্তি
ভারত-পাকিস্তানের হারে সুখবর পেল বাংলাদেশ