চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেলেন ট্রাকচালক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫ , ০৯:০৭ পিএম


চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেলেন ট্রাকচালক
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে সরকারি ঘোষণা অনুযায়ী পরিবহন চেকপোস্ট বন্ধ থাকলেও এখনও বিভিন্ন সীমান্ত এলাকায় অবৈধ চাঁদাবাজির অভিযোগ উঠে আসছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও গুজরাট সীমান্ত দিয়ে চলাচলকারী ট্রাকচালকদের অভিযোগ, কাগজপত্র যাচাইয়ের নামে দালাল ও কিছু পরিবহনকর্মী নিয়মিত অর্থ দাবি করছে।

বিজ্ঞাপন

এরকমভাবে চাঁদা তুলতে গিয়ে ভয়ানক বিপদে পড়ে গিয়েছিলেন এক চাঁদাবাজ। চাঁদা না দিয়ে ট্রাকচালক গাড়ি চালিয়ে চলে যান। আর চাঁদাবাজ প্রাণ বাঁচাতে প্রায় ৫ কিলোমিটার ধরে সেই চলন্ত ট্রাকে ঝুলে থাকেন। একইসঙ্গে তিনি ওই ট্রাকচালকের কাছে ক্ষমাও চান।

ঘটনাটি ঘটেছে হানুমানা আরটিও চেকপোস্ট ও রেওয়ার মাঝামাঝি এলাকায়। ট্রাকচালক সুমিত প্যাটেল জানান, এক চাঁদাবাজ তার কাছে কাগজপত্র দেখানোর অজুহাতে টাকা দাবি করে। তিনি টাকা দিতে রাজি না হলে দালালটি জোর করে ট্রাকে উঠে পড়ে।

বিজ্ঞাপন

ভয়ে গাড়ি না থামিয়ে চালক এগিয়ে যান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রাকে ঝুলে থাকা দালাল চালকের কাছে ক্ষমা চাইছেন।

আরও পড়ুন

চালকরা জানান, এই এলাকায় এমন চাঁদাবাজি নিয়মিত ঘটনা। টাকা না দিলে দীর্ঘ সময় হয়রানি করা হয়।

বিজ্ঞাপন

এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে—চেকপোস্ট বন্ধ থাকলেও কেন এসব অবৈধ কার্যকলাপ বন্ধ হচ্ছে না, আর এর পেছনে আসলে জড়িত কারা।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission