
আরটিভিতে সংবাদ প্রচারের পর পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ নৌ-পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে চাঁদা নেওয়ার ঘটনায় ফাঁড়ির দুই পুলিশ সদস্যকে অবশেষে বদলি করা হয়েছে।
গত ২১ নভেম্বর আরটিভিতে প্রচারিত পটুয়াখালী রাঙ্গাবালীতে নৌ-পুলিশ বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নদীতে জাল ফেলতে টাকা দিতে বাধ্য জেলেরা শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে তদন্তে নামে।
সংবাদ প্রচারের পর বুধবার ঘটনাস্থলে যান নৌ-পুলিশের বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হক। সঙ্গে ছিলেন বরিশাল পটুয়াখালী জোনের সহকারী পুলিশ সুপার মো.ইমরান হোসেন মোল্লা। তারা চরমোন্তাজঘাট এলাকা পরিদর্শন করে স্থানীয় জেলে, আড়ৎদার, ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগ সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করেন।
আরটিভি/এস




