ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ভারতে বিক্ষোভকারীদের মাদকের মামলা দেওয়ার হুমকি পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

ভারতে বিক্ষোভ কর্মসূচি দমাতে পুলিশের বিতর্কিত কৌশল অবলম্বনের অভিযোগ উঠেছে। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের দাবি, মুম্বাই পুলিশ বিক্ষোভ না করার জন্য একদল শিক্ষার্থীকে ভয়ভীতি প্রদর্শন করেছে। এমনকি আন্দোলনকারীদের মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে পুলিশ।

দলটির পক্ষ থেকে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির অভিযোগে ইতিমধ্যে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের নাম এখন পর্যন্ত প্রকাশ করেনি পুলিশ প্রশাসন।

এদিকে আন্দোলন সামাল দিতে দেশটির রাজধানী দিল্লির যন্তরমন্তরে বৃহস্পতিবার(২৩ জুলাই) সকাল থেকে শিক্ষার্থী ও যুবদের জমায়েত আরও বেড়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ যোগ দেওয়ায় বিক্ষোভ রূপ নিয়েছে বিশাল গণজমায়েতে। উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী জুড়ে নিরাপত্তা সতর্কতা হিসেবে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে।

আরও পড়ুন

এর আগে বুধবার (২২ জুলাই) রাতে যন্তরমন্তর চত্বরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বৃহস্পতিবার সকালে থমথমে ভাব বজায় থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে। নিরাপত্তাজনিত নিরাপত্তার কারণ দেখিয়ে ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন।

অন্যদিকে, আন্দোলনের ধারা অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রধান আন্দোলনকারী সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত প্রতিবাদের কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার আন্দোলনটি ৩৪তম দিনে গড়ায় এবং বিশিষ্ট আন্দোলনকারী সোনম ওয়াংচুকের অনশন ২৬তম দিনে পদার্পণ করে। তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন সহ-আন্দোলনকারীরা।

পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকে আশ্বাস দিয়ে তিনি বলেন, তরুণদের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই সবচেয়ে বড় অগ্রাধিকার। একই সঙ্গে বিতর্কিত বিষয়গুলো নিয়ে ন্যায়বিচারের আশ্বাস প্রদান করেছেন তিনি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি  রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবি শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।  তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি। ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।  ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।  দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।  তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন। আরটিভি/এসআর
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
উত্তাল দিল্লি, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিমুখে বিরোধী জোট ইন্ডিয়ার মিছিল আটকে দিয়েছে পুলিশ। এ সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়।
উত্তাল দিল্লি, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
অচেনা নম্বর থেকে ভিডিও কল। কল রিসিভ করতেই ফোনের পর্দায় ভেসে ওঠে এক নগ্ন নারীর ছবি। এরপর ওই তরুণের ‘নগ্ন ভিডিও’ ধারণ করা হয়েছে দাবি করে শুরু হয় ভয় দেখানো।
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন 
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যের পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন শুরু হয়েছে। 
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন 
আরও পড়ুন
৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রধান চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন