ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

খাবারে ‘চাটনি দেওয়া নিয়ে’ দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের হাপুর শহরে রুটি পাকোড়ার সঙ্গে সবুজ চাটনির বদলে তেঁতুলের চাটনি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

সম্প্রতি হাপুরের দেহরা এলাকার একটি ব্যস্ত বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জনপ্রিয় রুটি পাকোড়ার সঙ্গে সাধারণত সবুজ চাটনি পরিবেশন করা হয়। অভিযোগ, একদল ক্রেতাকে সবুজ চাটনির পরিবর্তে তেঁতুলের চাটনি দেওয়া হলে তারা ক্ষুব্ধ হয়ে দোকানির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে ওই ক্রেতারা দোকানিকে মারধর শুরু করেন। পরে দোকানির পক্ষের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ।

ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে ক্রিকেট ব্যাট, পাথর ও বেল্ট নিয়ে হামলা করতে দেখা যায়। এমনকি রুটি পাকোড়া ভাজার কাজে ব্যবহৃত বড় লোহার ছাঁকনিও মারামারিতে ব্যবহার করা হয়।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে এক ব্যক্তিকে ধাক্কাধাক্কি ও টানাহেঁচড়া করছেন। একপর্যায়ে তার টি-শার্ট প্রায় ছিঁড়ে যায়। পরে আরেক ব্যক্তি এগিয়ে এসে লোহার ছাঁকনি দিয়ে হামলাকারীদের একজনকে আঘাত করেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তিকে সামলে উঠে রাস্তায় পড়ে থাকা আরেকজনকে সাহায্য করতেও দেখা যায়।

এ সময় এক ব্যক্তি পাথর ছুড়তে থাকেন। কয়েকজন একটি ক্রিকেট ব্যাট নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেন। আরেক ব্যক্তিকে হাতে বেল্ট নিয়ে সংঘর্ষে অংশ নিতে দেখা যায়। এক নারী সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি।

হাপুরের সার্কেল অফিসার মুনিশ চন্দ্র জানান, দেহরা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছে পুলিশ। ঘটনার একটি ভিডিও পুলিশের হাতে এসেছে। ভিডিও বিশ্লেষণ করে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

তদন্ত শেষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক
ভারতের বিভিন্ন রাজ্যে সড়ক প্রশস্তকরণ, অবকাঠামো উন্নয়ন ও সরকারি প্রকল্পের আওতায় ধর্মীয় স্থাপনা অপসারণ নিয়ে বিতর্ক চলছে।
ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
মঙ্গল গ্রহের ইতিহাস এবং সেখানে অতীতে পানির উপস্থিতির তথ্য জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এসব গবেষণা ফলাফল মঙ্গল গ্রহের নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসছে।
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ব্যাপক বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের পর এই অস্বাভাবিক ঠান্ডা রাতের কারণে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন জেগেছে যে এ বছর কি তবে শীত আগেভাগে চলে আসছে।
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ২ অক্টোবর শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি।
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
নবজাতকের হাতে সোনার আংটি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিজয়ের
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নবজাতকদের ২২ ক্যারেটের এক গ্রাম ওজনের সোনার আংটি দেওয়ার প্রকল্প চালু করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। সোমবার মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
নবজাতকের হাতে সোনার আংটি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিজয়ের
আরও পড়ুন
ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত
প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ