ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বিয়ের খরচ জোগাতে প্রেমিক জুটি বেছে নিলেন ছিনতাইয়ের পথ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ এএম
কাল্পনিক ছবি

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে ছিনতাইয়ের অভিযোগে ২৩ বছর বয়সী অন্নাপু রেড্ডি দুর্গা রমনা রেড্ডি ও ২৪ বছর বয়সী তেঙ্কা বারালক্ষ্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বাড়ি প্রতিবেশী অন্ধ্রপ্রদেশ রাজ্যে। প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্কে থাকা এই যুগল বিয়ের খরচ জোগাড় করতে ছিনতাই করেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, গত ১৮ অক্টোবর সকালে হায়দরাবাদের মালকাজগিরি এলাকার বনস্থলিপুরম থানার আওতাধীন ভেঙ্কটা রমনা কলোনির রাজা রাজেশ্বরী মন্দিরে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় মন্দির পরিষ্কার করছিলেন ৬৫ বছর বয়সী কর্মী আন্দুগুলা রমুলাম্মা।

অভিযোগ অনুযায়ী, মন্দিরে অন্য কোনো ভক্ত না থাকার সুযোগে ওই নারীকে সাহায্য করার কথা বলে কাছে যান অভিযুক্ত দুজন। একপর্যায়ে বারালক্ষ্মী বৃদ্ধার মুখ চেপে ধরেন এবং রমনা রেড্ডি তার গলা থেকে প্রায় ৩০ গ্রাম ওজনের সোনার চেইন ছিনিয়ে নেন। পরে তারা একটি স্কুটারে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও বিভিন্ন স্থানে সন্দেহভাজনদের গতিবিধি অনুসরণ করে ঘটনার তিন দিন পর বুধবার (২১ অক্টোবর) সকালে বনস্থলিপুরমের কমলা নগর এলাকার একটি গয়নার দোকানের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাই করা সোনার চেইন ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

তদন্তকারীদের ভাষ্য, প্রায় এক মাস আগে চাকরির সন্ধানে হায়দরাবাদে আসেন ওই যুগল। পরে গুররামগুডা এলাকায় একসঙ্গে বসবাস শুরু করেন তারা। তবে চাকরি না পাওয়ায় আর্থিক সংকটে পড়েন। পরিকল্পিত বিয়ের খরচ জোগাড় করতে শেষ পর্যন্ত ছিনতাইয়ের সিদ্ধান্ত নেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তারা।

পুলিশ আরও জানিয়েছে, এর আগে তাদের বিরুদ্ধে কোনো অপরাধের মামলা ছিল না। গ্রেপ্তারের পর দুজনকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে অধিকতর তদন্ত চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণীকে বারবার অশালীন স্পর্শ, প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা
ভারতের মুম্বাইয়ে লোকাল ট্রেনে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক তরুণীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। এতে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তরুণীর বাঁ হাত কনুইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া মাথায় ১৬টি সেলাই দিতে হয়েছে। 
তরুণীকে বারবার অশালীন স্পর্শ, প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা
বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে
গরুর মাংস রপ্তানিতে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। ব্রাজিল ও অস্ট্রেলিয়ার পরই দেশটির অবস্থান। বিশ্ববাজারে মোট গরুর মাংস রপ্তানির প্রায় ১৬ শতাংশ আসে ভারত থেকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে
ফোনে নজরদারির জন্য ইসরায়েলি প্রযুক্তি কিনল ভারত!
নিজেদের দেশীয় প্রযুক্তি ব্যবহারের নীতি এড়িয়ে ইসরায়েলের একটি প্রতিষ্ঠানের তৈরি ফোনে নজরদারির প্রযুক্তি কেনার অনুমতি দিয়েছে ভারত সরকার।
ফোনে নজরদারির জন্য ইসরায়েলি প্রযুক্তি কিনল ভারত!
কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং তার মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে।
কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
অসুস্থ স্ত্রীকে একা রেখে যেতে না চাওয়ায় ফ্লাইট ছিনতাইয়ের নোট রাখেন যাত্রী
অসুস্থ স্ত্রীকে একা রেখে বিদেশে যেতে চাননি এক ভারতীয় যাত্রী। এ কারণে কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ছিনতাইয়ের হুমকিসংবলিত নোট রেখে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অসুস্থ স্ত্রীকে একা রেখে যেতে না চাওয়ায় ফ্লাইট ছিনতাইয়ের নোট রাখেন যাত্রী
আরও পড়ুন
তরুণীকে বারবার অশালীন স্পর্শ, প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা
বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে
মেট্রোরেল প্রকল্পে জাপানের দুই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ পেলো ভারতের টাটা
ফোনে নজরদারির জন্য ইসরায়েলি প্রযুক্তি কিনল ভারত!