ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

২১ লাখ ফলোয়ার, নির্বাচনে পেলেন মাত্র ৩৩ ভোট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা থাকলেই যে ভোটের মাঠে সমর্থন মিলবে, তার প্রমাণ রাজস্থানের ওমপ্রকাশ বিষ্ণোই। তিনটি প্ল্যাটফর্মে ২১ লাখ অনুসারী থাকলেও সরপঞ্চ নির্বাচনে পেয়েছেন মাত্র ৩৩ ভোট।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল জনপ্রিয়তা থাকলেও নির্বাচনের মাঠে তার প্রতিফলন দেখা গেল না। ভারতের রাজস্থানের যোধপুর জেলার ওসিয়ান তহসিলের ইন্দন কি ধানি-২ গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৩৩ ভোট পেয়েছেন জ্যোতিষী ও ইউটিউবার ওমপ্রকাশ বিষ্ণোই।

ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউব মিলিয়ে তার অনুসারীর সংখ্যা প্রায় ২১ লাখ। এর মধ্যে ইনস্টাগ্রামে ১৪ লাখ, ফেসবুকে ২ লাখ ৩২ হাজার এবং ইউটিউবে পাঁচ লাখ অনুসারী রয়েছেন। তবে সামাজিক মাধ্যমে এই জনপ্রিয়তা ব্যালট বাক্সে সমর্থনে রূপ নেয়নি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনে বিষ্ণোইসহ প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। তাদের মধ্যে একজন শিক্ষক পেয়েছেন ৫২৭ ভোট। আর নির্বাচনে জয়ী হয়েছেন গাড়ির ব্যবসায়ী এক প্রার্থী।

বিষ্ণোই জানান, গ্রামের প্রতিটি শিশুর শিক্ষার ব্যবস্থা, আশ্রয়হীন পশুর যত্ন নেওয়া এবং সরকারি প্রকল্পের সুবিধা বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া ছিল তার নির্বাচনী অগ্রাধিকার। তার দাবি, তিনি প্রায় দেড় হাজার গরুর একটি আশ্রয়কেন্দ্র পরিচালনা করেন। এ জন্য নিজের প্রায় ৩০ বিঘা জমিও দান করেছেন।

তার ভাষ্য, গ্রামের মানুষই তাকে নির্বাচনে দাঁড়ানোর উৎসাহ দিয়েছিলেন। তাদের আশ্বাসে জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী ছিলেন তিনি। কিন্তু ভোট গণনার পর মাত্র ৩৩ ভোট পেয়ে হতাশ হন।

বিষ্ণোই বলেন, গ্রামবাসীরা তাকে আশ্বস্ত করেছিলেন যে নির্বাচনে দাঁড়ালে তারা বিপুল ব্যবধানে জয়ী করবেন। অথচ ভোট গণনার পর দেখা যায়, তিনি পেয়েছেন মাত্র ৩৩ ভোট। অন্যদিকে, ১০টি ভোট পড়েছে নোটা বা ‘কাউকেই নয়’ বিকল্পে।

নির্বাচনী প্রচারের অভিজ্ঞতা তুলে ধরে বিষ্ণোই দাবি করেন, তিনি ভোটারদের মধ্যে টাকা বা নেশাদ্রব্য বিতরণ করেননি। প্রচারে গাড়ির বড় বহরও ব্যবহার করেননি; একটি গাড়িতে চড়েই জনসংযোগ চালিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তা ও বাস্তব জীবনের জনসমর্থনের পার্থক্যও স্বীকার করেছেন এই ইনফ্লুয়েন্সার। তিনি জানান, নিজের পরিবারের সদস্যদের কাছ থেকেই ৩৩ ভোটের মধ্যে ১১টি পেয়েছেন। বাকি ভোট এসেছে তার সাবেক সহপাঠী ও ঘনিষ্ঠজনদের কাছ থেকে।

তবে নির্বাচনে পরাজিত হলেও হাল ছাড়তে রাজি নন বিষ্ণোই। জীবনের প্রথম নির্বাচনে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও তৃণমূল পর্যায়ে সমর্থন গড়ে তোলার গুরুত্ব বুঝতে পেরেছেন বলে জানান তিনি। ভবিষ্যতেও গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই ইনফ্লুয়েন্সার।

ঘটনাটি আবারও দেখিয়ে দিল, সামাজিক মাধ্যমে লাখো অনুসারী থাকা আর নির্বাচনে ভোটারের আস্থা অর্জন করা এক বিষয় নয়।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরীকে চুমুর অভিযোগে তরুণকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগ
ভারতের কলকাতার সরশুনায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক তরুণ, তার বাবা ও এক বন্ধুকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে কিশোরীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 
কিশোরীকে চুমুর অভিযোগে তরুণকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগ
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘অর্ণব’, আঘাত হানবে কখন?
মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গত ১২ ঘণ্টায় শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টার পর থেকে রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘অর্ণব’, আঘাত হানবে কখন?
আসামের হোটেলে বন্দুকধারীর হামলা, নিহত ৫
ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির একটি হোটেলে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। 
আসামের হোটেলে বন্দুকধারীর হামলা, নিহত ৫
খুনের মামলা এড়াতে এআই দিয়ে নিজের মৃত্যুর নাটক সাজালেন যুবক, অতঃপর...
ভারতের উত্তরপ্রদেশে হত্যা মামলার বিচার এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি তৈরি করে ভুয়া মৃত্যুর নাটক সাজিয়েছিলেন রাজকুমার রাজভর (৩৮) নামে এক যুবক।
খুনের মামলা এড়াতে এআই দিয়ে নিজের মৃত্যুর নাটক সাজালেন যুবক, অতঃপর...
চাচার সোনা চুরি করে গাড়ি কিনে উদ্বোধনে তাকেই ডাকলেন ভাতিজা
চাচার বাড়ি থেকে স্বর্ণের গহনা চুরি করে সেই টাকায় মাহিন্দ্রা থার গাড়ি কিনে সেই চাচাকেই নিমন্ত্রণ জানিয়েছেন সমর চ্যাভান নামের ১৯ বছরের এক তরুণ। ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর জেলার এক গ্রামে এই অদ্ভুত ঘটনা ঘটেছে। সম্প্রতি সমরের চাচা উমেশ মারুতি চ্যাভানের বাড়িতে নতুন গাড়ির পূজার প্রস্তুতি চলছিল। এমন সময় সিন্দুক খুলে দেখা যায়, উমেশের স্ত্রীর প্রায় ১৫০ গ্রাম স্বর্ণের গহনা নেই। পরিবারের সবাই অবাক। বাড়ির ভিতরের খবর বাইরের কেউ জানার কথা নয় বলে সন্দেহ ঘনীভূত হয় পরিচিতদের ওপর। অভিযোগ পেয়ে তদন্তে নামেন উপপুলিশ সুপার শ্রীকান্ত ঠিকানে ও তার দল। তদন্তকালে পুলিশের নজরে আসে সমরের হঠাৎ করে দামি গাড়ি কেনার বিষয়টি। ১৯ বছরের এক যুবকের হাতে এত টাকা কোথা থেকে এল এই প্রশ্ন থেকেই সন্দেহের তীর সমরের দিকেই যায়। জিজ্ঞাসাবাদে একপর্যায়ে সমর চুরির কথা স্বীকার করেন। তিনি জানান, চাচার বাড়ি থেকে স্বর্ণের গহনা চুরি করে বিক্রি করে প্রায় ১০ লাখ রুপি পেয়েছেন। সেই টাকায়ই নতুন গাড়ি কেনেন। গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশ হলো গাড়ির পূজা। যে চাচার স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে, সেই চাচাকেই নতুন গাড়ির পূজায় নিমন্ত্রণ করেছিলেন সমর। তবে আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। তদন্ত শেষে পুলিশ সমরকে গ্রেফতার করেছে। চুরি করা স্বর্ণ কেনার অভিযোগে এক স্বর্ণকারকেও আটক করা হয়েছে। সূত্র: এনডিটিভি আরটিভি/এসআর  
চাচার সোনা চুরি করে গাড়ি কিনে উদ্বোধনে তাকেই ডাকলেন ভাতিজা