ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ভুয়া আদালতের আদেশে ১২৯ ওয়েবসাইট বন্ধ করল ভারত!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম
ভারতে ভুয়া আদালতের আদেশে বন্ধ করা হয়েছে ১২৯টি জুয়ার ওয়েবসাইট। ছবি: সংগৃহীত

ভুয়া আদালতের আদেশের ভিত্তিতে ভারতে ১২৯টি জুয়ার ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে উঠে আসার পর অন্তত একটি ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

বুধবার (১১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রয়টার্সের অনুসন্ধানে দেখা গেছে, রাজস্থান ও এলাহাবাদ হাইকোর্টের নামে জারি করা দুটি আদেশ ছিল সম্পূর্ণ জাল। এসব আদেশে আদালতের সিল, জাতীয় প্রতীক ও ভুয়া কিউআর কোড ব্যবহার করা হয়েছিল। অথচ আদালতের নথিতে এসব আদেশের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

জানা গেছে, গত ২১ জুলাই ও ২ সেপ্টেম্বর এসব ভুয়া আদেশের ভিত্তিতে দুটি দফায় মোট ১২৯টি জুয়ার ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয় ভারতের টেলিযোগাযোগ বিভাগ। এর মধ্যে একটি আদেশে ৩৪টি এবং অন্যটিতে ৯৫টি ওয়েবসাইট বন্ধ করতে বলা হয়।

রয়টার্সের অনুসন্ধানের পর গত ৬ নভেম্বর এলাহাবাদ হাইকোর্টের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়। এ ঘটনায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অন্যদিকে, রাজস্থান হাইকোর্টও তাদের নামে জারি করা আদেশটিকে জাল বলে জানিয়েছে। আদালতের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এমন কোনো আদেশ তাদের নথিতে নেই।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণীকে বারবার অশালীন স্পর্শ, প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা
ভারতের মুম্বাইয়ে লোকাল ট্রেনে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক তরুণীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। এতে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তরুণীর বাঁ হাত কনুইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া মাথায় ১৬টি সেলাই দিতে হয়েছে। 
তরুণীকে বারবার অশালীন স্পর্শ, প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা
বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে
গরুর মাংস রপ্তানিতে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। ব্রাজিল ও অস্ট্রেলিয়ার পরই দেশটির অবস্থান। বিশ্ববাজারে মোট গরুর মাংস রপ্তানির প্রায় ১৬ শতাংশ আসে ভারত থেকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে
ফোনে নজরদারির জন্য ইসরায়েলি প্রযুক্তি কিনল ভারত!
নিজেদের দেশীয় প্রযুক্তি ব্যবহারের নীতি এড়িয়ে ইসরায়েলের একটি প্রতিষ্ঠানের তৈরি ফোনে নজরদারির প্রযুক্তি কেনার অনুমতি দিয়েছে ভারত সরকার।
ফোনে নজরদারির জন্য ইসরায়েলি প্রযুক্তি কিনল ভারত!
কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং তার মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে।
কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
অসুস্থ স্ত্রীকে একা রেখে যেতে না চাওয়ায় ফ্লাইট ছিনতাইয়ের নোট রাখেন যাত্রী
অসুস্থ স্ত্রীকে একা রেখে বিদেশে যেতে চাননি এক ভারতীয় যাত্রী। এ কারণে কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ছিনতাইয়ের হুমকিসংবলিত নোট রেখে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অসুস্থ স্ত্রীকে একা রেখে যেতে না চাওয়ায় ফ্লাইট ছিনতাইয়ের নোট রাখেন যাত্রী
আরও পড়ুন
তরুণীকে বারবার অশালীন স্পর্শ, প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা
বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে
মেট্রোরেল প্রকল্পে জাপানের দুই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ পেলো ভারতের টাটা
ফোনে নজরদারির জন্য ইসরায়েলি প্রযুক্তি কিনল ভারত!