ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

শুক্রবার (১৩ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ অনলাইনে এক প্রশ্নোত্তর পর্বে নিজের ফোন হাতে তুলে ধরে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সব প্রমাণ এই ফোনেই রয়েছে। একই সঙ্গে বিভিন্ন ইস্যুতে মোদির সঙ্গে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ পুনর্ব্যক্ত করেন তিনি।

রাহুল গান্ধী বলেন, প্রমাণ এই ফোনেই রয়েছে। প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতেন।

তবে ফোনে আড়িপাতার অভিযোগের পক্ষে ওই প্রশ্নোত্তর পর্বে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

আজ ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ পর্বে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাহুল গান্ধী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি প্রকাশ্য বিতর্কের দাবি আবারও জানান তিনি।

এর আগেও রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে তার এবং আরও অনেক রাজনীতিকের ফোনে আড়িপাতা হয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলোকে দিয়ে এসব ফোনে নজরদারি চালানো হয়েছিল বলে দাবি করেন তিনি।

২০২৩ সালে রাহুল গান্ধী বলেছিলেন, আমার ফোনেও পেগাসাস ছিল। অনেক রাজনীতিকের ফোনেই পেগাসাস রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা আমাকে ফোন করে বলেছেন, ফোনে কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকতে। কারণ, আমরা এসব রেকর্ড করছি।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

আজকের বক্তব্যে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একান্ত সরাসরি বিতর্ক হলেই কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে এবং কে দেশবিরোধী, সেই প্রশ্নের চূড়ান্ত মীমাংসা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার কাছে ‘প্রমাণ’ রয়েছে বলেও দাবি করেন তিনি।

গত ১২ দিনে এ নিয়ে সপ্তমবারের মতো প্রকাশ্যে প্রধানমন্ত্রী মোদিকে বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

নির্বাচনি প্রক্রিয়া, বিদেশি প্রভাব ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনার দাবি জানিয়ে আসছেন তিনি।

তবে বিজেপি নেতারা বারবার রাহুল গান্ধীর এ চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিযোগ, সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থবহ বিতর্ক এড়িয়ে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা।

এর আগে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রশ্ন তুলেছিলেন, আলোচনার জন্য সংসদ থাকা সত্ত্বেও কেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে আলোচনার স্থান নির্ধারণ করতে বলছেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য
বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায় ভারত সরকার- এমন তথ্য দিয়ে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। এমনকি তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে। তাই শুক্রবার (১৩ নভেম্বর) এই প্রতিবেদনের প্রসঙ্গ উঠে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। তবে প্রশ্নের উত্তরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি মুখপাত্র রণধীর জয়সওয়াল।  আরেক প্রশ্নের উত্তরে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি জানান, এটি একটি আইনি বিষয়, সেই অনুযায়ী তা মোকাবিলা করা হবে। এর আগে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠিতব্য কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে অপর এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এরই ধারাবাহিকতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে। বিদ্যমান এই কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত। আরটিভি/এসআর
‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে: জয়সওয়াল
বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।  শুক্রবার (১৩ নভেম্বর) দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে।  তিনি আরও জানান, বিদ্যমান এই কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত। এর আগে ঢাকায় আগামী ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য দুই দেশের মধ্যকার পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, সময়সূচি না মেলার কারণে গত সপ্তাহে কূটনৈতিক পত্র দিয়ে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে ভারত। তবে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী দেশটি। বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি। আরটিভি/এসআর
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে: জয়সওয়াল
ভারতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ২৩ জন নিহত
ভারতের আসামের কাজীরাঙ্গাতে কনটেইনার ট্রাক ও মিনি বাসের ভয়াবহ সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে। 
ভারতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ২৩ জন নিহত
রসগোল্লা বলে মুখে দেওয়া হলো ‘ছোট বোমা’, অতঃপর...
ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা খাওয়ানোর কথা বলে এক ব্যক্তির মুখে ছোট বোমা দেওয়ার অভিযোগ উঠেছে। সেটিতে কামড় দিতেই বিকট বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাজেন্দ্র বারোতিয়া নামে এক ব্যক্তি।
রসগোল্লা বলে মুখে দেওয়া হলো ‘ছোট বোমা’, অতঃপর...
তরুণীকে বারবার অশালীন স্পর্শ, প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা
ভারতের মুম্বাইয়ে লোকাল ট্রেনে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক তরুণীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। এতে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তরুণীর বাঁ হাত কনুইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া মাথায় ১৬টি সেলাই দিতে হয়েছে। 
তরুণীকে বারবার অশালীন স্পর্শ, প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা
আরও পড়ুন
মোদি সরকারের পতন অনিবার্য: রাহুল গান্ধী
আবারও রাহুল-প্রিয়াংকাকে টেনেহিঁচড়ে বাসে তুলে নিয়ে গেল পুলিশ
টানা দ্বিতীয় বছর লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত রাহুল-খাড়গে
মোদির ‘গদি’ উল্টে দেওয়ার ডাক রাহুল গান্ধীর