ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টানা দ্বিতীয় বছর লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত রাহুল-খাড়গে

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১২:১০ পিএম
মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ফের অনুপস্থিত থাকলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

শনিবার (১৫ আগস্ট) নয়াদিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ৮০তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানেই অনুপস্থিত ছিলেন কংগ্রেসের এই দুই শীর্ষ নেতা।

এর আগে ২০২৪ সালেও রাহুল গান্ধী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় তিনি লোকসভার বিরোধী দলনেতা ছিলেন। এই পদমর্যাদা একজন ক্যাবিনেট মন্ত্রীর সমান। রাহুল গান্ধীকে অনুষ্ঠানে পিছনের দিকের দ্বিতীয় সারিতে বসানো হয়েছিল। এ নিয়ে কংগ্রেস আপত্তি জানিয়ে বিষয়টিকে দলের পাশাপাশি জনগণের জন্যও অপমানজনক বলে মন্তব্য করেছিল।

বিরোধীদের অভিযোগ ছিল, লোকসভার বিরোধী দলনেতাকে এমন জায়গায় বসানো অসম্মানজনক। কংগ্রেসের পক্ষ থেকে এই আসন বিন্যাসকে শুধু রাহুল গান্ধীর প্রতি নয়, দেশের বিরোধী দল এবং তাদের সমর্থকদের প্রতিও অসম্মান বলে দাবি করা হয়েছিল। তবে সেই অভিযোগ মানতে চায়নি প্রতিরক্ষা মন্ত্রক। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে থাকা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিশেষ পরিস্থিতির কারণে আসন বিন্যাসে কিছু পরিবর্তন করা হয়েছিল।

তবে অনুষ্ঠানটির আয়োজক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, অলিম্পিয়ানদের বসার ব্যবস্থা করতে গিয়ে আসন বিন্যাসে কিছু পরিবর্তন আনা হয়েছিল। প্রচলিত প্রটোকল অনুযায়ী, রাষ্ট্রীয় আনুষ্ঠানিক অনুষ্ঠানে লোকসভার বিরোধীদলীয় নেতার সামনের সারিতে থাকার কথা।

আরও পড়ুন

এদিকে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক দূরত্ব সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। বৃহস্পতিবার শেষ হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনেও এর প্রতিফলন দেখা যায়। অধিবেশনে আইন পাস ও সংসদীয় কার্যক্রমের গতি নিয়ে সরকার ও বিরোধী দল পরস্পরকে দায়ী করেছে।

অধিবেশনে মোট ১২টি বিল পাস হলেও বিস্তারিত আলোচনা হয়েছে মাত্র একটি বিল নিয়ে। অধিবেশনের শেষ দিন লোকসভার স্পিকার ওম বিড়লার দেওয়া প্রচলিত চা-চক্রও বর্জন করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি।

ফলে স্বাধীনতা দিবসের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও কংগ্রেসের শীর্ষ নেতাদের অনুপস্থিতি ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
জেলা হাসপাতালে এক রোগীর মাকে দিয়ে নোংরা মেঝে পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি দেড় থেকে দুই মাস আগের বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সচিব বা মুখপাত্র কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ এই দুই বিপরীতমুখী পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিনিয়োগকারীরা লেনদেন করছেন।
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
আরও পড়ুন
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা