ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মাইস অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন প্রতিষ্ঠাতা মেহেরুন এন. ইসলাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম
মাইস অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন প্রতিষ্ঠাতা মেহেরুন এন. ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন (মাইস) শিল্পের বিকাশ, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ এবং বিশ্ববাজারে দেশের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে মাইস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানী ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির ২০২৬-২০২৮ মেয়াদের সভাপতি, প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং সেমস-গ্লোবালের (CEMS-Global) প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। সভার কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাবেদ আহমেদ।

সভায় বক্তব্যে মেহেরুন এন. ইসলাম বলেন, মাইস শিল্প কেবল অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের মধ্যে সংযোগ স্থাপন, ব্যবসা-বাণিজ্য সহজতর করা, বিনিয়োগ আকৃষ্ট করা, জ্ঞান বিনিময় এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ শিল্পের সঙ্গে হোটেল, কনভেনশন সেন্টার ও ইভেন্ট আয়োজকদের পাশাপাশি এয়ারলাইনস, পরিবহন, পর্যটন অপারেটর, পেশাদার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং প্রযুক্তি কোম্পানিসহ বিভিন্ন খাতের ব্যাপক সম্ভাবনা জড়িত।

তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি, বৃহৎ অভ্যন্তরীণ বাজার, উন্নত যোগাযোগব্যবস্থা ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য দেশকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি প্রতিযোগিতামূলক ‘মাইস ডেস্টিনেশন’ হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে। এ লক্ষ্য অর্জনে সরকারি সংস্থা, বেসরকারি খাত ও শিল্পের অংশীজনদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে মাইস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সভায় সংগঠনের দৃশ্যমানতা বাড়ানো এবং একটি আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

সংগঠনটির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন সিনার্জি এক্সিবিশন অ্যালায়েন্সের টিপু সুলতান এবং সহসভাপতি হিসেবে রয়েছেন স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ফয়জুল আলম। পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন মিউজিক প্ল্যানেটের সাইফুদ্দিন সাকি।

এ ছাড়া পরিচালক হিসেবে রয়েছেন অ্যাট আর্থ বিডি প্রাইভেট লিমিটেডের কে. এম. রফিউল মুত্তাকিন, ইকো এক্সপোর রাজনুর রহমান, অ্যালিয়ান্ট লিমিটেডের রুবাইয়াত আহসান, এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সলিউশন লিমিটেডের সালাহউদ্দিন রাসেল, মার্কেট এজ প্রাইভেট লিমিটেডের শহীদ সারওয়ার, বাংলাদেশ এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের শাখাওয়াত হোসেন, ফিউচার ইভেন্টস অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের শেখ পাপ্পু রাজ, এক্সপোনেট ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনসের এস কে মো. রাশেদুল হক এবং ইনোগ্লোব ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেডের ড. মো. তাসলিম আমিন শোভন।

উল্লেখ্য, মেহেরুন এন. ইসলাম ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন দেশি-বিদেশি বাণিজ্য সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রামে হবে দেশের প্রথম ডাক্ট সিস্টেম সড়ক
জনভোগান্তি কমানো ও ভবিষ্যতে খোঁড়াখুঁড়ি বন্ধে চট্টগ্রামে দেশে প্রথমবারের মতো ডাক্ট সিস্টেম সড়ক নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
চট্টগ্রামে হবে দেশের প্রথম ডাক্ট সিস্টেম সড়ক
গ্রাহকের ব্যাংকিং সেবা নিয়ে শঙ্কা, সালিশি মামলায় ন্যাশনাল ব্যাংক
যেকোনো মুহূর্তে ব্যাংকটির কোর ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা ২০ লাখের অধিক গ্রাহককে ঠেলে দিতে পারে চরম অনিশ্চয়তা ও বড় ধরনের বিপদের মুখে।
গ্রাহকের ব্যাংকিং সেবা নিয়ে শঙ্কা, সালিশি মামলায় ন্যাশনাল ব্যাংক
দেশে প্রতি পাঁচজনে একজন ‘মানসিক রোগী’
বাংলাদেশে প্রতি পাঁচজনে একজন মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি সাতজনে একজন এবং দক্ষিণ এশিয়ায় অন্তত ২৬ কোটি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত, যা এ অঞ্চলের মোট জনসংখ্যার ১৩ দশমিক ২ শতাংশ।
দেশে প্রতি পাঁচজনে একজন ‘মানসিক রোগী’
ঢাকায় নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’, শরীক হতে পারেন আপনিও
অযোধ্যার বাবরি মসজিদের স্মৃতি ধরে রাখতে ঢাকার কেরানীগঞ্জে একই নামে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলাতিয়ায় প্রায় ২০ বিঘা জমির ওপর গড়ে তোলা হচ্ছে মসজিদ-মাদরাসা কমপ্লেক্স। এর অংশ হিসেবে আধুনিক কওমি মাদরাসা এবং মসজিদের পাশাপাশি অন্যান্য অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
ঢাকায় নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’, শরীক হতে পারেন আপনিও
ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে ফিরলেন ৩ বাংলাদেশি
ভারতে দীর্ঘ পাঁচ বছর দুই মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন জামালপুরের মেহেদী হাসান, মমিন মিয়া ও শাওন হাসান নামে তিন যুবক।
ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে ফিরলেন ৩ বাংলাদেশি
আরও পড়ুন
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন
আরও দীর্ঘ হচ্ছে সোনার দরপতন!
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
‘প্রস্তাবিত মজুরি নির্ধারণ হলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সুবিধা হারাবে বাংলাদেশ’