ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের প্রতিবেদন

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত, দিনে ১২৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ২০২৫ সালে ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু স্বজনদের হাতে নিহত হয়েছেন। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন প্রাণ হারিয়েছেন। আগের কয়েক বছরের তুলনায় এ সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) হিসাব অনুযায়ী, গত কয়েক বছর ধরে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত নারী ও কন্যাশিশুর সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠানামা করেছে।

নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস সামনে রেখে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বছর ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার ৭৮ হাজার নারী ও কন্যাশিশুর মধ্যে প্রায় ৬০ শতাংশকে তাদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যরা হত্যা করেছেন।

হিসাব অনুযায়ী, নিহত ৪৭ হাজার নারী ও কন্যাশিশুর অর্থ দাঁড়ায় প্রতিদিন গড়ে ১২৯ জন। বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চলের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

২০২৫ সালে বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে নারীর হার ছিল ১৯ শতাংশ। তাদের ৬০ শতাংশই নিজ বাড়ি বা পারিবারিক পরিসরে হত্যার শিকার হয়েছেন। অন্যদিকে, হত্যাকাণ্ডের শিকার পুরুষদের মধ্যে মাত্র ১১ শতাংশ এ ধরনের পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘ জোর দিয়ে বলেছে, পারিবারিক সহিংসতা প্রতিরোধের উদ্যোগে শুধু ঘনিষ্ঠ সম্পর্ক নয়, বৃহত্তর পারিবারিক কাঠামোর মধ্যকার সম্পর্কগুলোকেও গুরুত্ব দেওয়া জরুরি।

বিশ্বের কোনো অঞ্চলই এ ধরনের হত্যাকাণ্ড থেকে পুরোপুরি নিরাপদ নয়। তবে আগের মতো এবারও ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নারী ও কন্যাশিশু হত্যার সর্বোচ্চ ঘটনা ঘটেছে আফ্রিকায়। সেখানে নিহতের সংখ্যা ২২ হাজার ১০০।

এরপরই রয়েছে এশিয়া। এ অঞ্চলে নিহত হয়েছেন ১৫ হাজার ১০০ জন। আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের হার তুলনামূলক ধীরে কমছে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপে এ প্রবণতা বেশি লক্ষণীয়।

জাতিসংঘের মতে, এ থেকে বোঝা যায়, এসব অপরাধের শিকড় সমাজের প্রচলিত রীতিনীতি ও নারী-পুরুষের ভূমিকা নিয়ে গড়ে ওঠা গতানুগতিক ধারণার গভীরে প্রোথিত।

পাশাপাশি বিচারব্যবস্থায় প্রবেশাধিকার পাওয়ার ক্ষেত্রেও নানা বাধা রয়েছে।

নারী ও কন্যাশিশুকে লিঙ্গের কারণে হত্যা করাকে ‘ফেমিসাইড’ বলা হয়। ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যাকাণ্ডের বাইরেও সংঘবদ্ধ অপরাধ, জোরপূর্বক শ্রম বা মানবপাচারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু হত্যাকাণ্ড এ সংজ্ঞার অন্তর্ভুক্ত হতে পারে।

তবে ব্যক্তিগত বা পারিবারিক পরিসরের বাইরে সংঘটিত তথ্য এখনও অত্যন্ত সীমিত। ফলে আঞ্চলিক বা বৈশ্বিক পর্যায়ে এ ধরনের অপরাধের প্রকৃত ব্যাপ্তি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগামী বছর থেকে বাড়তে পারে এইডস, যা বলছে জাতিসংঘ
আগামী বছর থেকে নতুন করে এইচআইভি ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তে শুরু করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বিভিন্ন দেশে মানবাধিকার ও যৌনস্বাস্থ্যবিষয়ক সেবার ওপর বিধিনিষেধ বাড়াকে এর প্রধান কারণ হিসেবে দেখছে সংস্থাটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের (ইউএনএইডস) নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা বলেছেন, বিশ্ব এইডস মহামারি নিয়ন্ত্রণে আনার কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং মানবাধিকার সংকুচিত হওয়ার কারণে গত কয়েক দশকের অর্জন হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, এখনো সংক্রমণ বাড়ার চূড়ান্ত পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে বিভিন্ন দেশের পরিস্থিতিতে এর লক্ষণ দেখা যাচ্ছে। ২০২৭ সালে প্রকাশিত তথ্যের মধ্যে নতুন সংক্রমণ বৃদ্ধির প্রভাব দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। ইউএনএইডসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে নতুন করে ১২ লাখ মানুষ এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। ১৯৯৪ সালে এই সংখ্যা ছিল ৩৫ লাখ। অর্থাৎ গত তিন দশকে নতুন সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এই অগ্রগতি ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। সংস্থাটির হিসাবে, ২০২৫ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এইচআইভি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন আগের বছরের তুলনায় প্রায় এক বিলিয়ন ডলারের বেশি কমেছে। প্রয়োজনীয় অর্থের তুলনায় বছরে ৪৩০ কোটি ডলারের ঘাটতি তৈরি হয়েছে। অর্থায়ন কমে যাওয়ায় বিভিন্ন দেশে এইচআইভি প্রতিরোধকেন্দ্র বন্ধ হচ্ছে, স্বাস্থ্যকর্মীর সংখ্যা কমছে এবং আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে পরীক্ষা, প্রতিরোধমূলক ওষুধ এবং সচেতনতামূলক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ইউএনএইডসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এইচআইভি প্রতিরোধে ব্যবহৃত ওষুধ প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস বা প্রিইপি গ্রহণকারীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। একই সময়ে বিশ্বে কনডম বিতরণের পরিমাণও ৩০০ কোটি থেকে কমে ২৭০ কোটিতে নেমেছে। এ ছাড়া নারী ও মেয়েদের যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার এবং সমকামী ও অন্যান্য যৌন সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিয়ে বিভিন্ন দেশে রাজনৈতিক বিরোধিতা বাড়ছে। এর ফলে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ আরও সংকুচিত হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। ইউএনএইডসের হিসাবে, ২০২৫ সালে বিশ্বে প্রায় ৪ কোটি মানুষ এইচআইভি নিয়ে বসবাস করেছেন। তাদের মধ্যে ৩ কোটি ২১ লাখ মানুষ নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। আধুনিক চিকিৎসার কারণে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব হচ্ছে। তবে চিকিৎসা ও প্রতিরোধমূলক সেবা ব্যাহত হলে নতুন সংক্রমণ এবং এইডসজনিত মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে। জাতিসংঘের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে নির্মূল করা। তবে অর্থায়ন ও স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়তে পারে। সূত্র: রয়টার্স আরটিভি/এসআর  
আগামী বছর থেকে বাড়তে পারে এইডস, যা বলছে জাতিসংঘ
বিশ্ব বাজারে আবারও কমল সোনার দাম
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়াতে পারে এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে সোনার দাম। সুদের হার বৃদ্ধির সম্ভাবনায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় মূল্যবান এই ধাতুর বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।
বিশ্ব বাজারে আবারও কমল সোনার দাম
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন
ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুন, নিহত বেড়ে ২৪
ইন্দোনেশিয়ায় মিষ্টি ও কনফেকশনারি পণ্য তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৩০ জন। তাদের সন্ধানে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
ইন্দোনেশিয়ায় ভয়াবহ আগুন, নিহত বেড়ে ২৪
মোরগ নিয়ে মামলা করায় উল্টো ১৫ লাখ টাকা জরিমানা!
সিঙ্গাপুরে রাস্তা পার হতে গিয়ে একটি মোরগের কারণে ঘটে যাওয়া দুর্ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা করে উল্টো ১৫ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার (প্রায় ১৫ লাখ টাকা) আইনি খরচ গুনতে হচ্ছে এক নারী যাত্রীকে।
মোরগ নিয়ে মামলা করায় উল্টো ১৫ লাখ টাকা জরিমানা!
আরও পড়ুন
আগামী বছর থেকে বাড়তে পারে এইডস, যা বলছে জাতিসংঘ
ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইল জাতিসংঘ
জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া