
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসা শেষে আবার কারাগারে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে তার চিকিৎসা করা হয়।
বুধবার (১১ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
কারাগারে থাকা ৭৪ বছর বয়সী ইমরান খানের চোখ পরীক্ষা করা হয়। পাশাপাশি রক্তচাপজনিত সমস্যারও চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইমরানের আইনজীবীদের দাবি, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ডান চোখের দৃষ্টিশক্তিও অনেকটা কমে গেছে। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিভিন্ন দুর্নীতির মামলায় তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন তিনি। তবে তার অধিকাংশ দণ্ড স্থগিত বা বাতিল হয়েছে।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ

