ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি মিলিটারিও লিখল— হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম
পাকিস্তান আর্মির লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী ও বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ সম্বোধন করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) তার সফর নিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সম্বোধন ব্যবহার করেছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়, বুধবার (২৫ নভেম্বর) পিএমএ সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান একাডেমির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী।

পোস্টে হাফিজ উদ্দিন আহমদকে ‘হিজ এক্সেলেন্সি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, যে প্রশিক্ষণকেন্দ্র একসময় তাকে গড়ে তুলেছিল, সেখানেই ফিরে গেছেন তিনি। পুরোনো প্রশিক্ষণস্থলে পা রেখে তার স্মৃতিতে ফিরে আসে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো।

পাকিস্তান সেনাবাহিনীর পোস্টে আরও বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীতে কাটানো বছরগুলোর কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাফিজ উদ্দিন আহমদ। ওই সময়গুলো তার জীবন, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি। পিএমএ কেবল তার প্রশিক্ষণকেন্দ্র ছিল না, বরং নিজের বাড়ির মতো ছিল বলেও স্মৃতিচারণ করেন।

পোস্টে জানানো হয়, ১৯৬৬ সালে পিএমএতে যোগ দিয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। দীর্ঘ সময় পর সেই একাডেমিতে ফিরে আসা তার জন্য আবেগঘন অভিজ্ঞতা ছিল।

পোস্টে আরও বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং দুই সংসদের মধ্যে একটি ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের প্রতি তার দৃঢ় অঙ্গীকার অনুযায়ী, পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক ব্যক্তিগতভাবে এই সফরের আমন্ত্রণ ও আয়োজনের বিষয়টি দেখভাল করেছেন।

উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২৩ থেকে ২৯ নভেম্বর পাকিস্তান সফর করছেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে তিনি এ সফরে গেছেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘তুমি এটা থামাতে পারবে না’, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা
ভারতে পাকিস্তানি নাটক ও গান প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের আগ্রহ কমছে না।
‘তুমি এটা থামাতে পারবে না’, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা
পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের ব্যবস্থা
মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর খাবারের চাহিদা পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে চীন। দেশটির তিয়ানগং মহাকাশ স্টেশনে তার জন্য ১০০টিরও বেশি ধরনের হালাল খাবারের ব্যবস্থা করা হয়েছে। 
পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের ব্যবস্থা
চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো যাচ্ছেন কোনো বিদেশি নভোচারী।
চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইল জাতিসংঘ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
ইমরান খানের অবিলম্বে মুক্তি চাইল জাতিসংঘ
পাকিস্তান তাবলিগ জামাতে নতুন আমির
সাবেক আমির মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের শীর্ষ মুরব্বিদের পরামর্শক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। 
পাকিস্তান তাবলিগ জামাতে নতুন আমির