ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানে আফগান কূটনীতিকদের অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০১৮, ০৩:৫১ পিএম

পাকিস্তানে আফগান কূটনীতিকরা ‘সরকার-সমর্থিত’ ডিজিটাল হ্যাকারদের হ্যাকিংয়ের শিকার হচ্ছেন বলে সতর্ক করেছে সার্চ জায়ান্ট গুগল। তারা জানাচ্ছে, ওই কূটনীতিকদের ইমেইলের পাসওয়ার্ড চুরির চেষ্টা চলছে। খবর বিবিসির।

আফগান দূতাবাসের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, দূতাবাসের দুই কূটনীতিক এবং তাদের মেইল অ্যাকাউন্ট এ মাসে গুগলের কাছ থেকে সতর্ক সংকেত পেয়েছে।

গত সপ্তাহে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, পাকিস্তানের সেনাবাহিনীর সমালোচনায় সোচ্চার কর্মীদের ফোন এবং কম্পিউটারে ম্যালওয়ার ইন্সটল করে দেয়ার চেষ্টা করা হয়েছে।

এই অভিযোগের ব্যাপারে পাকিস্তানের সেনাবাহিনী কোনও মন্তব্য করেনি। তবে এরপরই আফগান দূতাবাসের কর্মকর্তারা গুগলের কাছ থেকে অ্যালার্ট পাওয়ার কথা জানালেন।

এছাড়া গুগলের সতর্ক সংকেত পাওয়ার পর আরেক আফগান কূটনীতিকের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয় এবং তার অজ্ঞাতসারে সন্দেহজনক সংযুক্তিসহ ইমেইলও পাঠানো হয়েছে। এসব ইমেইলে পশতুন প্রোটেকশন মুভমেন্টের (পিটিএম) বিভিন্ন বিক্ষোভের ছবি আছে বলে মনে করা হচ্ছে। ওই সংযুক্তিতে ম্যালিশাস ফাইল ছিল, যদিও এটা ডাউনলোড এবং পরীক্ষানিরীক্ষা সম্ভব হচ্ছিল না।

দেশটিতে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে পিটিএম। পিটিএম কর্মীদের বিক্ষোভগুলো সহিংস না হলেও বিতর্কিত। কারণ তারা পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর সরাসরি সমালোচনা করে থাকে।

তবে পাকিস্তান সেনাবাহিনীর সমর্থকদের পাল্টা অভিযোগ, পিটিএম আফগানিস্তানের গোয়েন্দা বাহিনীগুলোর হয়ে কাজ করছে।

এ/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেট্রিক পাস না করেই পিআইএ বিমান চলাচ্ছেন ৫ পাইলট
ভাবা যায়! মাধ্যমিক স্তরও পার করেননি এমন লোকজন বিমান চালাচ্ছেন। এমনই ৫ বিমানচালক রয়েছেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে (পিআইএ)। পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সে সেদেশের সুপ্রিম কোর্টকে এমনই চমকে দেয়ার মতো তথ্য দেয়া হয়েছে। শুধু তাই নয় আরও অনেক বিমানচালক রয়েছেন যাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। পিআইএ-এর ওই তথ্য শুনে রীতিমতো চমকে উঠেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইজাজুল আহসান। ভরা আদালতে তার মন্তব্য, মাধ্যমিক স্তর পার না করলে বাস পর্যন্ত চালানো যায় না। আর হাজার হাজার মানুষের জীবন হাতে নিয়ে এইসব লোক বিমান চালাচ্ছে! উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের ৫০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। কারণ তারা তাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দিতে অস্বীকার করেন। শুক্রবার ওইসব বিস্ফোরক তথ্য সুপ্রিম কোর্টে দিয়েছে পাকিস্তানের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। প্রসঙ্গত, পিআইএ-এর কর্মীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। সেখানে বিমান পরিবহন মন্ত্রণালয় তথ্য দিয়েছে, সংস্থার ৪৩২১ কর্মীর শিক্ষাগত যোগ্যতা যাচাই করে দেখা হয়েছে। ৪০২ জনের ক্ষেত্রে তা এখনও বাকি রয়েছে। মামলার শুনানিতে বিচারপতি সাকিব নিসার পিআইএ-র ৪৯৮ পাইলটের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছেন। বর্তমানে লোকসানে চলেছে পাকিস্তান ইন্টারন্যাশন্যাল এয়ারলাইন্স। সমস্যা সামাল দিতে সরকার ১৭০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। ফলে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে পিআইএকে। এরপরই কর্মীদের শিক্ষাগত যোগ্যতা যাচাই করা শুরু করা হয়। এ
মেট্রিক পাস না করেই পিআইএ বিমান চলাচ্ছেন ৫ পাইলট
যুক্তরাষ্ট্রের গোপন সহযোগিতায় ক্ষমতায় ফিরতে চান মোশাররফ
যুক্তরাষ্ট্রের গোপন সহযোগিতায় ফের পাকিস্তানের ক্ষমতায় ফিরতে চান দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। খবর আনন্দবাজার। শুক্রবার দেশটির কলামিস্ট গুল বুখারি তার টুইটারে পোস্ট করা বেশকিছু ভিডিওতে মোশাররফকে আমেরিকান আইনপ্রণেতাদের কাছে এই ইচ্ছা পোষণ করতে দেখা যায়। তবে এসব ভিডিও কবে রেকর্ড করা হয় এবং হঠাৎ এগুলো কোথা থেকে এলো জানা যায়নি। একটি ভিডিওতে মোশারফকে বলতে শোনা যায়, আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে নিয়ে সত্যিই অবহেলা করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। ৯/১১ হামলা নিয়েও এই ধরনের মনোভাব ছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র। একই ভুল করেছে আইএসআই। মোশাররফ ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। পরে দেশদ্রোহসহ একাধিক মামলা হয় তার বিরুদ্ধে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং বেলুচিস্তানের গভর্নর নবাব আকবর শাহবাজ খান বুগতি হত্যা মামলাতেও তার নাম জড়ায়। পরবর্তীতে তার নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপিত হয়। এরপর সক্রিয় রাজনীতিতে আর সেভাবে দেখা যায়নি তাকে। চিকিত্সার জন্য ২০১৬ সালের মার্চ মাসে দুবাই যান তিনি। নিরাপত্তা ও স্বাস্থ্যের দোহাই দিয়ে তারপর আর দেশে ফেরেননি তিনি। এসব ঘটনা সাবেক এই প্রেসিডেন্টের ক্ষমতায় ফেরার পথে অন্তরায় হতে পারে না বলে দাবি করে তিনি আমেরিকান আইনপ্রণেতাদেরকে বলেন, মানছি আমার একটা অতীত আছে। আপনাদেরও কিছু না কিছু আছে। কিন্তু ক্ষমতায় ফেরা দরকার আমার। আর এজন্য আপনাদের সাহায্য দরকার। তবে প্রকাশ্যে নয়, গোপনে। কে/জেএইচ
যুক্তরাষ্ট্রের গোপন সহযোগিতায় ক্ষমতায় ফিরতে চান মোশাররফ
জারদারিসহ ১৭২ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা পাকিস্তান সরকারের
পাকিস্তানে ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থপাচারের মামলা তদন্তকালে সাবেক প্রেসিডেন্ট এবং পাকিস্তান পিপল’স পার্টির কো-চেয়ারপারসন আসিফ আলি জারদারিসহ সন্দেহভাজন ১৭২ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই তথ্য জানান বলে জানিয়েছে জিওটিভি। তিনি বলেন, সুপ্রিম কোর্টে দাখিল করা অর্থপাচার মামলা তদন্তে গঠিত যৌথ তদন্ত দলের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফাওয়াদ চৌধুরী বলেন, আমি আশা করি জারদারি এটাকে গুরুত্বের সঙ্গে নেবে। এটা এখন আর সেই পুরোনো পাকিস্তান নয়, যেখানে মানুষ আপোষ করবে। এই নিরপেক্ষ জবাবদিহিতার প্রক্রিয়া অব্যাহত থাকবে। জারদারিকে আগামী ৩১ ডিসেম্বরের আগেই গ্রেপ্তার করা হতে পারে- তার আইনজীবী লতিফ খোসার এমন আশঙ্কার বিষয়ে জানতে চাইলে দেশটির তথ্যমন্ত্রী বলেন, ইনশাল্লাহ। এটা সম্পর্কে এর বেশি আমি কী বলতে পারি। তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব ‘ফেডারেলি অ্যামিনিস্টারড ট্রাইব্যাল এরিয়াস’কে (এফএটিএ) মূলধারায় আনতে চেয়েছিলাম। দ্রুতই সাংবিধানিক অধিকার পেতে যাচ্ছে অঞ্চলটি। আগামী বছরের জুনে অঞ্চলটির প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি করাচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা হয়েছে উল্লেখ করে ফাওয়াদ চৌধুরী জানান, এখানকার সহিংসতায় জড়িত দক্ষিণ আফ্রিকার কিছু গ্যাং। দেশটির সরকারের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনার জন্য বলা হয়েছে পররাষ্ট্র দপ্তরকে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আবারও কিছু গ্যাং সক্রিয় হচ্ছে। সম্প্রতি মুত্তাহিদা কায়্যুমি মুভমেন্ট নামের রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা আলতাফ হুসাইন লন্ডন থেকে ভিডিও বার্তায় তার কর্মীদেরকে মানুষ হত্যার নির্দেশ দিয়েছে। তার বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ নেয়নি যুক্তরাজ্য সরকার। পাকিস্তান সরকার এই বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবে বলেও উল্লেখ করেন তিনি। কে/এমকে
জারদারিসহ ১৭২ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা পাকিস্তান সরকারের
১০০ বছর ধরে গির্জাটি রক্ষণাবেক্ষণ করছে মুসলিম পরিবার
পাকিস্তানের নাথিয়া গালি গ্রামের সেন্ট ম্যাথিউস গির্জাটি প্রায় ১০০ বছর ধরে রক্ষণাবেক্ষণ করছে স্থানীয় একটি মুসলিম পরিবার। বর্তমানে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন ওয়াহিদ মুরাদ। একমাত্র তিনিই জানেন কিভাবে গির্জাটির ঘণ্টা বাজাতে হয়। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে বিবিসি বাংলা। এতে বলা হয়, ১০০ বছর আগে গির্জাটি বানায় ব্রিটিশরা। এখন এই গ্রামে কোনও খ্রিস্টান বাস করে না বললেই চলে। তাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে পরিবারটি। ওয়াহিদ মুরাদ গণমাধ্যমটিকে বলেন, যেকোনো উপাসনাস্থল দেখাশোনা করা আমাদের কর্তব্য। গির্জা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনে আমার কোনও দ্বিধা-দ্বন্দ্ব নেই। আমার নানা ৩৫ বছর এবং এরপর আমার আব্বা ৪৫ বছর এই দায়িত্বে ছিলেন। আমিও গত ১৭ বছর ধরে গির্জাটির দেখভাল করছি। তিনি বলেন, আমি লজ্জা পাই না, বরং গর্ব বোধ করি যে আমাদের পরিবার বংশানুক্রমে প্রায় ১০০ বছর ধরে এই গির্জা দেখাশোনা করছে। আমি মুসলমান। আমি আমার নিজের ধর্ম পালন করি। একই সঙ্গে এই গির্জার রক্ষণাবেক্ষণের কাজও করি এবং এটি চালিয়ে যেতে চাই। আরও পড়ুন : ইয়েমেন হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের হাত আছে: নিউইয়র্ক টাইমস সহিংসতা-বলপ্রয়োগমুক্ত নির্বাচনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের কে/ জেএইচ
১০০ বছর ধরে গির্জাটি রক্ষণাবেক্ষণ করছে মুসলিম পরিবার
জিন্নাহর জন্মদিনে ভারতকে খোঁচা ইমরানের
পাকিস্তানের জনক এবং স্বাধীনতা সংগ্রামী মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিনে ভারতে সংখ্যালঘুরা বৈষম্যের শিকার হচ্ছে দাবি করে দেশটিকে খোঁচা দিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার বিকেল তিনটা ১১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন, কায়েদে আজম পাকিস্তানকে একটি গণতান্ত্রিক, ন্যায়পরায়ণ ও পরদুঃখকাতর রাষ্ট্র হিসেবে গড়তে চেয়েছিলেন। বিশেষ করে তিনি চেয়েছিলেন আমাদের সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠদের সমান সুযোগ-সুবিধা ভোগ করবেন। এটা মনে রাখা উচিত যে রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতে তিনি হিন্দু ও মুসলিম ঐক্যের দূত ছিলেন। এরপর বিকেল তিনটা ৪৫ মিনিটে আরেকটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, যখন তিনি বুঝতে পেরেছিলেন যে হিন্দু সংখ্যাগরিষ্ঠরা মুসলিমদেরকে সমান সুযোগ-সুবিধা দেবে না, শুধু তখনই মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে তার সংগ্রাম শুরু হয়। তিনি আরও লেখেন, নয়া পাক হলো কায়েদ’র পাক এবং আমরা আমাদের সংখ্যালঘুদেরকে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবো। ভারতে যা ঘটছে, তা ঘটবে না। সম্প্রতি গো-রক্ষকদের তাণ্ডব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভারতীয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সংখ্যালঘু হওয়ায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এনিয়ে শুরু হওয়া বিতর্কের আগুনের জিন্নাহর জন্মদিনে যেন কেরোসিন ঢাললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ১৮৭৬ সালের এদিনে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আলী জিন্নাহ। বিশ শতকের প্রথম দুই দশকে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। এসময় তিনি হিন্দু-মুসলিম ঐক্যের পৃষ্ঠপোষকতা করেন। ১৯১৬ সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তির সময় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এসময় জিন্নাহ মুসলিম লীগেরও সদস্য ছিলেন। হোম রুল আন্দোলন সংগঠনে জিন্নাহ অন্যতম প্রধান নেতা হয়ে উঠেন। মুসলিমদের রাজনৈতিক অধিকার রক্ষায় তিনি চৌদ্দ দফা প্রস্তাব করেন। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহে অংশ নিলে ১৯২০ সালে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা পর্যন্ত জিন্নাহ নিখিল ভারত মুসলিম লীগের নেতা ছিলেন। স্বাধীনতার পর তিনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন এবং আমৃত্যু এই পদে অধিষ্ঠিত ছিলেন। পাকিস্তানে তাকে কায়েদে আজম (মহান নেতা) ও বাবায়ে কওম (জাতির পিতা) হিসেবে সম্মান করা হয়। ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। কে/এমকে
জিন্নাহর জন্মদিনে ভারতকে খোঁচা ইমরানের
আরও পড়ুন
মেট্রিক পাস না করেই পিআইএ বিমান চলাচ্ছেন ৫ পাইলট
বাবা হারালেন রশিদ খান
যুক্তরাষ্ট্রের গোপন সহযোগিতায় ক্ষমতায় ফিরতে চান মোশাররফ
জারদারিসহ ১৭২ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা পাকিস্তান সরকারের