ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফেসবুকে অ্যামাজন বন বিক্রির বিষয়ে তদন্তের নির্দেশ আদালতের

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মার্চ ২০২১, ১২:১৮ পিএম
অ্যামাজন বন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যামাজন বনের সংরক্ষিত অঞ্চল বিক্রির বিষয়ে তদন্তের আদেশ দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম ফেডারেল আদালত। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র ধরে গত শুক্রবার এ আদেশ দেয়া হয়।

আদালত বলছেন, সংশ্লিষ্ট অপরাধীদেরকে দেশটির সরকারের কঠোর শাস্তির আওতায় আনা উচিত। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা। তবে অ্যামাজন বন বিক্রি বন্ধের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করেনি ফেসবুক।

বিশ্বে সবচেয়ে বড় রেইনফরেস্ট বনাঞ্চল অ্যামাজন এবং বনাঞ্চলটিতে পর্যাপ্ত কার্বন থাকার কারণে বৈশ্বিক উষ্ণায়ন কম হচ্ছে। এই বনে ৩০ লাখ প্রজাতির গাছ ও প্রাণী রয়েছে এবং ১০ লাখ আদিবাসীগোষ্ঠী বসবাস করে।

অনলাইনে বিক্রি

ব্রাজিলের সুপ্রিমকোর্টের বিচারপতি লুইস রবার্টো বারোসো দেশটির অ্যাটর্নি জেনারেল ও বিচার মন্ত্রীকে বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি তদন্তের আহবান করেছেন। আর্টিকুলেশন অব ইনডেজিনাস পিপলস অব ব্রাজিল এনজিও ও ৬ রাজনৈতিক দলের করার মামলার দায়িত্বে রয়েছেন তিনি।

বাদীপক্ষের অভিযোগ, দেশটির সরকার আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে করোনাভাইরাস প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করায় তাদের বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি লুইস রবার্টো বারোসো। তিনি উরু ইউ ওয়াউ ওয়াউ আদিবাসী গোষ্ঠীর প্রতি সহানুভূতি জানিয়েছেন।

বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, বনভূমিটির সংরক্ষিত অঞ্চলে তারা বসবাস করে। তাদের আবাসস্থলকেই স্থানীয় ১৬ হাজার ৪০০ পাউন্ডে বিক্রি করে দেয়ার চেষ্টা চলছে।

নেই কাগজপত্র

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছিলো যে ফেসবুক মার্কেটপ্লেসে বিজ্ঞাপন দিয়ে বনটি বিক্রির চেষ্টা করা হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি সেসব পোস্ট এখন অবধি মুছে দেয়নি। এ তালিকায় আদিবাসীদের অঞ্চল এবং জাতীয় বনাঞ্চলও রয়েছে।

স্যাটেলাইট ছবি ও জিপিএসের সাহায্যে বিষয়টি জানা যায়। তবে বেশিরভাগ বিক্রেতা বনের বৈধ মালিকানা প্রমাণ করতে সমর্থ হয়নি।

ফেসবুকে বিবিসি চার বিক্রেতার সঙ্গে কথা বলেছিলো। অনুসন্ধানের সময় তারা নিজেদের সম্পদশালী বিনিয়োগকারী হিসেবে দাবি করে।

‘দখলকৃত বন’

যারা আদিবাসীদের সংরক্ষিত অঞ্চলকে দখল করতে চায়, ব্রাজিলের সিনেটের পরিবেশ কমিশনের প্রধান জ্যাকস ওয়াগনার তাদেরকে ‘অপরাধী’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, ফেসবুকের নীতিমালা পর্যালোচনার জন্য আহবান জানিয়ে আইনসভার সদস্যরা এক প্রস্তাব পেশ করেছে এবং তারা দখলদারদের কঠোরভাবে দমনের দাবি জানিয়েছেন।’

ফেসবুক আগেই বলেছিলো, তারা মনে করছে অ্যামাজন বনাঞ্চল বিক্রির বিষয়টি অবৈধ এবং জটিলতার কারণে এ বিষয়ে তাদের পক্ষে কঠোর পদক্ষেপ নেয়া সম্ভব নয়। তবে দেশটির নিম্নকক্ষের কংগ্রেসম্যান নিলটো ট্যাটো বলেন, ‘সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আদিবাসীদের প্রতি সহিংস উপায়ে বনাঞ্চল ও মাদক বিক্রির মধ্যে তফাৎ কোথায়? ফেসবুক কি মাদক বিক্রি করতে পারে? আইনসভার সদস্য হিসেবে আমি এ প্রশ্ন উত্থাপন করতে পারি।’

আন্তর্জাতিক চাপ

মরুকরণ ঠেকাতে না পারার কারণে ব্রাজিলের সরকার আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপের মধ্যে রয়েছে। বিশেষ করে দেশটির কনজারভেটিভ দলগুলো প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোর বিরুদ্ধে অভিযোগ করে বলছেন, দেশটির সরকার রেইনফরেস্ট বনের গাছ কাটায় উৎসাহিত করছে। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে বন উজাড়ের সঙ্গে সংশ্লিষ্টরা দেশটির প্রেসিডেন্টকে তাদের বন্ধু হিসেবে দেখছেন।

ব্রাজিলের পরিবেশ মন্ত্রী রিচার্ডো স্যালস বলেন, ‘অপরাধের বিষয়ে সরকার কোনো ছাড় দিতে রাজি নয়। বিশেষ করে পরিবেশ বিষয়ক অপরাধ করলে সেটি সহ্য করা হবে না। প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোর সরকার এটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।’

জাতিসংঘের পরিবেশ বিষয়ক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘অবৈধভাবে মরুকরণ করার মাধ্যমে তারা প্যারিস চুক্তি ও বায়োলজিক্যাল ডাউভার্সিটি কনভেনশনসহ অন্যান্য চুক্তি ও অঙ্গীকার লঙ্ঘন করেছে।’

সূত্র: বিবিসি

কেএফ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গর্ভবতী বান্ধবীকে খুন করে পেট থেকে বাচ্চা চুরি!
বন্ধুত্বের সুযোগ নিয়ে গর্ভবতী মাকে হত্যা করে তার পেট চিরে বাচ্চা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে আরেক নারীর বিরুদ্ধে। খুন হওয়ার সময় ৩৬ সপ্তাহের গর্ভবতী ছিলেন খুনের শিকার নারী। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় সান্তা ক্যাটারিনা প্রদেশের ক্যানেলিনহা শহরে লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে। জানা যায়, ২৭ বছর বয়সী রোজালবার সঙ্গে ২৪ বছর বয়সী ফ্ল্যাভিয়া গোডিনহো মাফরার বন্ধুত্বের সম্পর্ক ছিল। একটি স্কুলে পড়াতেন নিহত মাফরা। ২০২০ সালের ২৭ আগস্ট তাকে শহরের এক প্রান্তে একটি পুরাকীর্তির স্থানে ঘুরতে যেতে প্রলুব্ধ করেন রোজালবা। সেখানে যাওয়ার পর একটি নির্জন স্থানে মাথায় একের পর এক ইটের আঘাতে মাফরাকে হত্যা করেন তিনি। আঘাতের পর আঘাতে মাফরা নিস্তেজ হয়ে পড়লে একটি ধারালো ছুরি বের করেন রোজালবা। পরে সেই ছুরি দিয়ে তিনি মাফরার পেট চিরে ফেলেন এবং পেটের ভেতর থেকে ৩৬ সপ্তাহের নবজাতকটিকে বের করে আনেন। পরে মাফরার মরদেহটি একটি চুল্লির ভেতর লুকিয়ে বাচ্চাটি নিয়ে পালিয়ে যান তিনি। নৃশংস এই ঘটনার পর রোজালবা তার প্রেমিককে সঙ্গে নিয়ে নবজাতকটির প্রাথমিক চিকিৎসার জন্য একটি হাসপাতালে যান। এর কিছুদিন আগেই প্রেমিককে রোজালবা জানিয়েছিলেন, তিনি সন্তানসম্ভবা। তাই প্রেমিকও নবজাতকটিকে নিজের সন্তান ভেবেছিলেন। হাসপাতালে গিয়ে কর্মীদের কাছে রোজালবা দাবি করেন, একটু আগেই তিনি বাচ্চাটির জন্ম দিয়েছেন। এখন এই বাচ্চার প্রাথমিক চিকিৎসা প্রয়োজন। কিন্তু রোজালবার আচরণ ও শারীরিক সামর্থ্য দেখে সন্দেহ হয় হাসপাতালকর্মীদের। তাই তারা ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশকে খবর দেন। সম্প্রতি হত্যাকাণ্ড ও বাচ্চা চুরির ঘটনায় রোজালবা মারিয়া গ্রিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই নারীকে ৫৭ বছরের কারাদণ্ড দিয়েছে ব্রাজিলের একটি আদালত। অন্যদিকে, এই ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র না থাকায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া রোজালবার প্রেমিককে বেকসুর খালাস দিয়েছে আদালত। ১৫ ঘণ্টার শুনানিতে আদালতকে রোজালবা জানান, মাফরাকে হত্যা পরিকল্পনাই শুধু নয়, হত্যার পর বাচ্চাটিকে কীভাবে পেট থেকে বের করে আনবেন তা নিয়েও বিস্তর পড়াশোনা করেছিলেন তিনি। অপেক্ষা করছিলেন, মায়ের গর্ভে বাচ্চাটি পরিণত হওয়ার জন্য। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট এনএস/টিআই
গর্ভবতী বান্ধবীকে খুন করে পেট থেকে বাচ্চা চুরি!
ব্রাজিলে পুলিশের গুলিতে সন্দেহভাজন ২৫ ডাকাত নিহত
ব্রাজিলে পুলিশের অভিযানে ২৫ সন্দেহভাজন ব্যাংক ডাকাত নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (৩১ অক্টোবর) ব্রাজিলের মিনাইস গেরাইসের ভারগিনহা শহরে ব্যাংক ডাকাতি রোধে পুলিশের অভিযানে এ ঘটনা ঘটে। স্থানীয় পত্রিকা ‘ও টেম্পো’র একটি প্রতিবেদনে বলা হয়েছে, রিও ডি জেনেরিও থেকে প্রায় ২৪৫ মাইল (৩৯৫ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থিত শহর ভার্গিনহাতে দুটি ফার্মহাউসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তাদের কাছে তথ্য ছিল বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখা ও এটিএম বুথে সমন্বিতভাবে ডাকাতি করা হবে। ওই তথ্যের ভিত্তিতে স্থানীয় সময় রোববার পুলিশ খামার দুটিতে অভিযান চালায়। প্রথম খামারে সন্দেহভাজন ১৮ জনকে ও দ্বিতীয় খামারে সাতজনকে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ডাকাতদের রাইফেল, গ্রেনেডসহ অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতিতে ব্যবহারের জন্য তাদের চুরি করে আনা যানবাহন জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, ডাকাতদের পরিকল্পনা ছিলো ব্যাংক ও এটিএম বুথে ডাকাতি করে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে পালিয়ে যাবে। এ কারণেই তারা বিভিন্ন জায়গা থেকে যানবাহন চুরি করে এনেছিল। ব্রাজিলে সাম্প্রতিক সময়ে পরিকল্পিত ও সংঘবদ্ধ ব্যাংক ডাকাতির সংখ্যা বেড়েছে। এমনকি এসব ডাকাতিতে ব্যবহার করা হচ্ছে ভারী অস্ত্র। এ ক্ষেত্রে ডাকাতির জন্য লক্ষ্য করা হচ্ছে ছোটো শহরগুলোকে। উল্লেখ্য, গত আগস্ট মাসে সাও পাওলো রাজ্যের আরাকাতুবা শহরে ব্যাংক ডাকাতির ঘটনায় তিন জনের প্রাণহানি ঘটে। এ সময় সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে সংঘবদ্ধ অপরাধকারীরা। সূত্র : দ্য গার্ডিয়ান। ডব্লিউএস/পি/টিআই  
ব্রাজিলে পুলিশের গুলিতে সন্দেহভাজন ২৫ ডাকাত নিহত
মাঝহ্রদে যুবকের ওপর ঝাঁপিয়ে পড়লো কুমির (ভিডিও)
ব্রাজিলের এক ব্যক্তি বিকেলের অবসর সময়ে শান্ত হ্রদের পানিতে নেমে সাঁতার কাটছিলেন। বিপদ যে তার পাশেই তা ধারণা করতে পারেননি তিনি। ব্রাজিলের ওই হ্রদের পানিতে সাঁতার কাটার সময় তার দিকে ধেয়ে আসে দৈত্যাকার কুমির। আর চোখের সামনে কুমির দেখেও একটুও ভয় না পেয়ে দ্রুত সাঁতার কাটতে থাকেন ওই ব্যক্তি। তবে ভিডিওতে দেখা যায় প্রথমে কুমির ওই ব্যক্তির হাতে আঘাত করে। ব্রাজিলের কাম্পো গ্র্যাঞ্জ শহরের লাগো দি আমোর নামের হ্রদের পানিতে নামতে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। এলাকার বাসিন্দারা তো বটেই, পর্যটকরাও সেখানে বে়ড়াতে এসে হ্রদের পানিতে নামেন না।  তবে শনিবার (২৩ অক্টোবর) বিকেলে সেসবের পরোয়া না করেই পানিতে নেমেছিলেন ওই যুবক। আর পানিতে নামতেই অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন তিনি। এদিকে ঘটনার সময় লেকের পাড়ে যুবকের এক বন্ধু অপেক্ষা করছিলেন। তিনিই ঘটনা ফ্রেমবন্দি করেছেন। আর তারপরই এটি স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত হয়। পরে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, পানিতে নামতেই ওই যুবকের দিকে দ্রুত ধেয়ে আসছে একটি বড়সড় কুমির। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে সাঁতরে পাড়ের দিকে এগোতে থাকেন ওই ব্যক্তি। তবে কুমিরের গতির সঙ্গে পাল্লা দিতে পারেননি তিনি। নিমেষে তাকে আক্রমণ করে কুমিরটি। কোনোরকমে প্রাণ বাঁচিয়ে হ্রদের পানি থেকে উঠে আসেন তিনি।   সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস এনএইচ/টিআই
মাঝহ্রদে যুবকের ওপর ঝাঁপিয়ে পড়লো কুমির (ভিডিও)
টিকা না নেওয়ায় স্টেডিয়ামে ঢুকতে পারেননি ব্রাজিলের প্রেসিডেন্ট
ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো চেয়েছিলেন সান্তোস ও গ্রেমিওর মধ্যে ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে। কিন্তু টিকা না নেওয়ায় তাকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। স্থানীয় একটি সংবাদমাধ্যমে ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই এ কথা জানান।  করোনা মহামারিতে এই প্রথমবারের মতো স্টেডিয়ামে বসে দর্শকদের খেলা দেখার সুযোগ দিয়েছিলো। ম্যাচ শুরুর আগেই সান্তোস কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিলো যে, যারা টিকা নিয়েছেন এবং যাদের পিসিআর টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছে তারাই স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন। আর প্রেসিডেন্ট বোলসোনারো যেহেতু টিকা নেননি, তাই তাকে মাঠে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়নি বলে মনে করা হচ্ছে। মেট্রোপলিস নিউজ পোর্টালকে বোলসোনারো বলেন, আমাকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়নি সান্তোস কর্তৃপক্ষ। আমি চেয়েছিলাম ম্যাচটি মাঠে বসে দেখতে। তারা বলেন, খেলা দেখতে হলে অবশ্যই টিকা নিতে হবে। কিন্তু কেন? করোনার টিকা গ্রহণে অনাগ্রহ প্রকাশ ও অন্যান্যদেরকে টিকা নিতে নিরুৎসাহিত করায় আগেও খবরের শিরোনামে এসেছিলেন বোলসোনারো। তার দাবি, একবার করোনায় আক্রান্ত হওয়ার পর তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তাই আর টিকা নেওয়ার প্রয়োজন নেই।  তবে ম্যাচটি প্রেসিডেন্ট বোলসোনারো আসলেই দেখতে চেয়েছিলেন নাকি করোনার ভ্যাকসিন পাসপোর্টের প্রয়োজনীয়তা নিয়ে অভিযোগ তুলতেই এসব বলছেন, ব্যাপারটি নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করছেন।  করোনায় ক্ষতিগ্রস্ত শীর্ষ দেশগুলোর মধ্যে ব্রাজিল অন্যতম। দেশটিতে এ পর্যন্ত করোনায় ছয় লাখের বেশি মানুষ মারা গেছেন। এনএইচ/এসকে
টিকা না নেওয়ায় স্টেডিয়ামে ঢুকতে পারেননি ব্রাজিলের প্রেসিডেন্ট
ব্রাজিলে ভয়াবহ বালুঝড়ে নিহত ৬
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে সাওপাওলোতে শক্তিশালী বালুঝড়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছন। এ অঞ্চলে সেপ্টেম্বরের পর থেকে অন্তত তিনবার বিশাল বালু মেঘসহ ঘণ্টায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) পর্যন্ত বাতাস বয়ে যায়। এই পরিস্থিতিতে ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। ঝড়ে গাছপালা ও ঘরবাড়ির ভেঙে পড়ায় সাওপাওলোতে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যমগুলো।  দেশটির আবহাওয়াভিত্তিক চ্যানেল মেটসুল-এর আবহাওয়াবিদ এস্টেল সিয়াস বলেন, এ ধরনের ঝড় এর আগে কখোনও এত তীব্র মাত্রায় হয়নি। দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি, উচ্চতাপমাত্রা ও কম আর্দ্রতার কারণে এই অবস্থা হয়েছে।    এই বালুঝড় জলবায়ু পরিবর্তনের ফল হিসেবে উল্লেখ করেন সিয়াস।  তিনি বলেন, প্রতিবছর রেকর্ড তাপমাত্রা দেখা দিচ্ছে। এতে আবহাওয়ায় বৃষ্টি, ঝড়, বন্যা, খরা, ঠাণ্ডাসহ নানান রূপ দেখা যায়। এ ধরনের ঝড় মরু অঞ্চলে ঘন ঘন দেখা দিতে পারে বলেও সতর্ক করেন এস্টেল সিয়াস।  এদিকে, ব্রাজিলে ৯১ বছরে সবচে ভয়াবহ মারাত্মক খরা দেখা দিয়েছে। এতে দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পানিবিদ্যুৎ কেন্দ্রের জলাধারের পানির স্তর হ্রাস পাওয়ায় বিদ্যুৎ খরচ বেড়ে গেছে।  সূত্র: এএফপি   এনএইচ/টিআই
ব্রাজিলে ভয়াবহ বালুঝড়ে নিহত ৬
আরও পড়ুন
হঠাৎ ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হচ্ছে কেন, করণীয় কী?
সাংবাদিকের স্ত্রীর অন্তরঙ্গ ছবি প্রকাশ করে আরেক সাংবাদিক গ্রেপ্তার
মৃত্যুর পরও জয়নাল হাজারীর ফেসবুক পেজে পোস্ট! 
যৌন হয়রানি নিয়ে মেডিকেল ছাত্রীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল