ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শয়তানকে খুশি করতে দুই বোনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২১, ০৪:১৭ পিএম

শয়তানকে খুশি করতে দুই বোনকে হত্যা করেছে এক কিশোর। সাধারণত বিভিন্ন সিনেমায় ভয়ঙ্কর আর উদ্ভট সব ঘটনার দেখা মেলে। তবে বাস্তবের এই ঘটনা যেন হার মানিয়েছে ভয়ঙ্কর সব সিনেমার গল্পকেও। ঘটনাটি যুক্তরাজ্যের। একটি লটারি জিততে একসঙ্গে দুই বোনকে হত্যা করে ওই কিশোর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ওই মামলার রায় দিয়েছেন আদালত। অভিযুক্ত ওই কিশোরকে দেওয়া হয়েছে ৩৫ বছরের কারাদণ্ড।

জানা যায়, ২০২০ সালের জুন মাসে দুই বোন বিবা হেনরি ও নিকোল স্মলম্যানকে হত্যা করেছিল কিশোর ড্যানিয়েল হুসেন (১৯)। ড্যানিয়েলের ভাষ্যমতে, ভবিষ্যতে একটি লটারি জেতার জন্য লুসিফিউজ রোফোকেল নামে শক্তিশালী এক শয়তানের সঙ্গে চুক্তি করেছিল সে। চুক্তির শর্ত পূরণে ছয় মাসের মধ্যে ছয়জনকে শয়তানের উদ্দেশে হত্যা করার কথা ছিল তার।

সেই চুক্তি অনুযায়ী শুরু হয় ড্যানিয়েলের ভয়াবহ হত্যাযজ্ঞ। প্রথম লক্ষ্য হিসাবে দুই বোন বিবা হেনরি ও নিকোল স্মলম্যানকে বেছে নেয় সে। ড্যানিয়েলের বিশ্বাস ছিল, এই চুক্তি সম্পন্ন করে ছয়জনকে হত্যা করতে পারলে শয়তানের সঙ্গে যোগাযোগ করতে পারবে সে।

ড্যানিয়েল ২০২০ সালের জুন মাসে বিবা হেনরির জন্মদিনে দুই বোন বিবা হেনরি ও নিকোল স্মলম্যানকে লন্ডন পার্কে নিয়ে যায়। জন্মদিন উপলক্ষে সেই পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অন্য বন্ধুরা সেখানে এসে উপস্থিত হওয়ার আগেই ড্যানিয়েল ওই দুই বোনকে হত্যা করে। এরপর শয়তানের সঙ্গে চুক্তি করে নিজের রক্ত দিয়ে হুসেন লিখে, আগামী ছয় মাসে সে আরও ছয়টি হত্যাকাণ্ড সম্পন্ন করবে। পরবর্তীতে অন্য কোনো হত্যা করার আগেই লন্ডন পুলিশ ড্যানিয়েলকে গ্রেপ্তার করে।

পুলিশ বলছে, ড্যানিয়েল অত্যন্ত বিপজ্জনক, অহংকারী এবং হিংস্র প্রকৃতির মানুষ। ড্যানিয়েল স্বীকার করেছে, হত্যার জন্য তার কোনো অনুশোচনা নেই।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পরিদর্শক মারিয়া গ্রিন বলেছেন, ‘ড্যানিয়েল দীর্ঘ ৩৫ বছর কারাগারে থাকার ফলে বিবা এবং নিকোলের স্বজনেরা কিছুটা স্বস্তি পাবে।’

সূত্র: রয়টার্স

ডব্লিউএস/এমএন/টিআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেএফসির খাবারে মিলল পালকসহ মুরগির মাথা!
আন্তর্জাতিক ব্র্যান্ড কেএফসির খাবার কমবেশি অনেকেরই পছন্দের।কিন্তু সেই খাবার খেতে গিয়েই তিক্ত অভিজ্ঞতা হলো ব্রিটেনের গ্যাব্রিয়েল নামের এক নারীর। কেএফসির হট চিকেন উইংস খেতে গিয়ে তাতে কামড় দেওয়ার সাথে সাথে বেরিয়ে আসে ঠোঁট,পালকসহ মুরগির মাথা। ব্রিটেনের ওই নারী জানান, আমি কেএফসিতে উইংস অর্ডার করেছিলাম।কিন্তু তারা উইংস ভেজে না দিয়ে পালক, ঠোঁটসহ  মাথা ভেজে দিয়েছে। আমি উইংসে কামড় দিতেই মুরগির ডানা পরিবর্তে তা থেকে বেরিয়ে আসে পালক, ঠোঁটসহ মুরগির মাথা। এ ঘটনার কথা জানাজানি হতেই সমালোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। গত ৩ ডিসেম্বর টেকআওয়ে ট্রমা নামে একটি টুইটারে ব্রিটেন নিবাসী গ্যাব্রিয়েলের এ অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করে একটি টুইট করেন। টুইটে মুরগির মাথা দেওয়া কেএফসি-র খাবারের ছবিটিও পোস্ট করা হয়। টুইটে বলা হয়, গ্যাব্রিয়েল কেএফসি থেকে মিল বক্সের অর্ডার করেছিলেন। বক্স খুলে হট উইংসে কামড় দিতেই চোখ ছানাবড়া হয়ে যায় তার। হট উইংসের বদলে গ্যাব্রিয়েল পান ঠোঁট-পালকসহ মুরগির আস্ত মাথা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে। এ টুইট ভাইরাল হতেই কেএফসি ইউকের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। তাতে  কেএফসি জানায়, ‘ বিষয়টি আমাদের নজরে এসেছে।ছবিটি আমরা  দেখেছি।তা দেখে আমরা বিস্মিত। এ ঘটনার তদন্ত করছি। তবে এটুকু বলতে পারি আমরা আসল মাংস দিয়েই সব ধরনের খাবার তৈরি করি বলেই আমাদের খাবারের যথেষ্ট সুনাম রয়েছে। এজন্যই আমরা গর্বিত। তবে এরকম ঘটনা সত্যিই বিরল’। পাশাপাশি অভিযোগকারী গ্যাব্রিয়েলের কাছে ক্ষমাও চেয়েছে কেএফসি। এছাড়া গ্যাব্রিয়েল এবং তার পরিবারকে বিনামূল্যে একদিন খাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে কেএফসির পক্ষ থেকে। yum yum @KFC_UKI pic.twitter.com/hnTm8urQ3x— Takeaway Trauma (@takeawaytrauma) December 20, 2021 এমএন
কেএফসির খাবারে মিলল পালকসহ মুরগির মাথা!
ওমিক্রনে ব্রিটেনে ১২ জনের মৃত্যু
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ১২ জন মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় আরও ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২০ ডিসেম্বর) যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব দেশটির সংবাদমাধ্যম টাইমস রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, বর্তমানে ব্রিটেনে যে হারে ওমিক্রন সংক্রমণ বাড়ছে, তা অব্যাহত থাকলে সামনে বড় আকারের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে দেশটিতে। তবে এমন সতর্কবার্তা দেয়া সত্ত্বেও আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন উপ-প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ ভাইরাসটি নতুন হওয়ায় এ বিষয়ে অনেক তথ্যই অজানা রয়ে গেছে। আমরা কিছুটা সময় নিচ্ছি এ সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানার জন্য। তার আগ পর্যন্ত আমরা আপাতত কোনো কঠোর বিধিনিষেধ প্রণয়ন করছি না। গত ২৭ নভেম্বর যুক্তরাজ্যে প্রথম ওমিক্রন  শনাক্ত হয়।এর আগে ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায়  প্রথম ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়। সূত্র: রয়টার্স এমএন
ওমিক্রনে ব্রিটেনে ১২ জনের মৃত্যু
ওমিক্রনে আক্রান্ত প্রথম প্রাণহানি যুক্তরাজ্যে
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে প্রথম প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। সোমবার (১৩ ডিসেম্বর) ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ভ্যারিয়েন্টে দেশটিতে প্রথম একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন। ইউকে নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিম লন্ডনের প্যাডিংটনের কাছে একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, দুঃখজনকভাবে ওমিক্রন লোকজনকে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করছে। দেশে ওমিক্রনে আক্রান্ত একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকালের দিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ইংল্যান্ডে প্রায় ১০ জন ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সংক্রমণ, হাসপাতালে ভর্তি এবং তারপর দুঃখজনকভাবে মৃত্যুর মধ্যে সর্বদা একটি ব্যবধান থাকে। রোববার (১২ ডিসেম্বর) ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটিতে করোনাভাইরাসের বুস্টার ডোজের কর্মসূচি ত্বরান্বিত করার ঘোষণা দেন। দেশটির প্রাপ্তবয়স্ক সব নাগরিকের জন্য ভ্যাকসিনের বুস্টার ডোজ উন্মুক্ত করা হয়েছে বলে জানান তিনি। প্রায় তিন সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন। সূত্র: বিবিসি এমএন/টিআই
ওমিক্রনে আক্রান্ত প্রথম প্রাণহানি যুক্তরাজ্যে
যুক্তরাজ্যে করোনা রোগীদের ৪০ শতাংশের দেহে ওমিক্রন  
যুক্তরাজ্যে যারা বর্তমানে করোনা আক্রান্ত, তাদের ৪০ শতাংশের দেহে ভাইরাসটির নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।   তিনি বলেন, যুক্তরাজ্যে এখন করোনা রোগীদের ৪০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত। এটিতে আক্রান্তের সংখ্যা প্রতিদিন দ্বিগুণ-তিনগুণ হারে বাড়ছে। ওমিক্রনে আক্রান্তের হার ও বর্তমান চিত্র বলছে, আমাদের জন্য নতুন ডেউ অপেক্ষা করছে। আবারও আমাদের ‘ভ্যাকসিন বনাম ভাইরাস’ রেসে নামতে হবে। তবে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্তদের মধ্যে কেউ মারা যাননি বলেও জানান তিনি।  এনএইচ/টিআই
যুক্তরাজ্যে করোনা রোগীদের ৪০ শতাংশের দেহে ওমিক্রন  
আবারও বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ফের বাবা হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তার স্ত্রী ক্যারি সাইমন্ডস। ওই দম্পতির মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জনসন-ক্যারি দম্পতির মুখপাত্র জানিয়েছেন, ভোরে লন্ডন হাসপাতালে ‘স্বাস্থ্যবান কন্যা শিশুর’ জন্ম দিয়েছেন ক্যারি। মা ও শিশু উভয়ই ভালো আছে। তিনি বলেছেন, ‘যত্ন ও সহযোগিতার জন্য এনএইচএসের (ন্যাশনাল হেলথ সার্ভিস) প্রসূতি দলকে ধন্যবাদ জানিয়েছেন এই দম্পতি।’ ওই দম্পতির প্রথম সন্তান উইলফ্রেডের জন্ম হয় ২০২০ সালের এপ্রিলে। ৫৭ বছরের জনসন তিনটি বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্ত্রী আইনজীবী ম্যারিনা হুইলারের সংসারে তার চার সন্তান রয়েছে। গত বছর ম্যারিনার সঙ্গে তার বিচ্ছেদ হয়। গত বছরের এপ্রিলে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন তৃতীয় স্ত্রী ক্যারি। যুক্তরাজ্যের ইতিহাসে ২০০ বছরের মধ্যে বরিস জনসনই প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন। যদিও এটা ছিল ৫৭ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রীর তৃতীয় বিয়ে। তবে প্রথম স্ত্রী আলেগ্রা মস্টিন-ওয়েন আর বরিসের কোনো সন্তান নেই। এমএন/টিআই
আবারও বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
আরও পড়ুন
পঁচাত্তরের পর সাম্প্রদায়িকতা চাপিয়ে দেয়া হয়েছে- নৌ প্রতিমন্ত্রী
সরকারি চাকরিজীবী পাত্র না পাওয়ায় তরুণীর ‘আত্মহত্যা’ 
মুদি দোকানিকে রড দিয়ে পিটিয়ে হত্যা
চা দোকানিকে পিটিয়ে হত্যা