ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মুসলিম দেশগুলোর ওপর নমনীয় হচ্ছেন বাইডেন?

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২০, ০৯:৪৩ এএম
জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হিসেবে দায়িত্ব গ্রহণ করে ট্রাম্প প্রশাসনের বেশ কিছু নীতি বাতিল করে নির্বাহী আদেশ দেবেন জো বাইডেন। যার মধ্যে অন্যতম হচ্ছে মুসলিম প্রধান দেশের উপর অভিবাসী নিষেধাজ্ঞা।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যেসব মুসলিম প্রধান দেশের উপর ডোনাল্ড ট্রাম্প অভিবাসী নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সেগুলো খুব দ্রুত বাতিল করবেন বাইডেন।

অর্থাৎ নিষেধাজ্ঞার তালিকায় ছিল ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন, ভেনিজুয়েলা, উত্তর কোরিয়া, নাইজেরিয়া এবং মিয়ানমারের জন্য স্বস্তির খবর এটি।

এই তালিকায় নাম ছিল সুদানের। যদিও সৌদি নেতৃত্বাধীন আরব জোটে যোগ দিয়ে ইয়েমেনে বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়ার আফ্রিকার দেশটিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় ট্রাম্প সরকার।

এদিকে কিশোর-তরুণ অবৈধভাবে তাদের স্বপ্ন পূরণের জন্য আমেরিকায় প্রবেশ করেছে তাদেরকে সে দেশে থাকার অনুমতি দেবেন বলে জানিয়েছেন বাইডেন। তিনি এ সংক্রান্ত আইন পুনর্বহাল করতে চাচ্ছেন।

নির্বাচনে জয়ী হওয়ার পর জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে ডেমোক্র্যাট নেতা বাইডেন বলেন, ‘এই দেশের মানুষ মুখ খুলেছে। তারা আমাদের পরিষ্কার বিজয় দিয়েছে, একটা বিশ্বাসযোগ্য বিজয়।’

আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন। তবে এই পর্যন্ত হার মানতে নারাজ রিপাবলিকানদের দলীয় প্রার্থী ট্রাম্প।

ওয়াই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
করোনা শনাক্তের এক বছরের দিনে মৃত্যুর রেকর্ড
করোনাভাইরাস প্রার্দুভাবের এক বছর হলো আজ। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো প্রাণঘাতী এই ভাইরাসের অস্তিস্ত টের পাওয়া যায়। কোভিড-নাইনটিন শনাক্তের বর্ষপূর্তির দিনে বিশ্বে রেকর্ড প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গেল এক বছরে যা সবচেয়ে বেশি।  বুধবার প্রথমবারের মতো একদিনে প্রায় ৪ হাজার মানুষ মারা গেছে শুধু যুক্তরাষ্ট্রেই। দ্বিতীয় সর্বোচ্চ, ১ হাজার দুইশ’র বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে।  এদিন এপ্রিলের পর প্রথম হাজারের কাছাকাছি মৃত্যু রেকর্ড করেছে যুক্তরাজ্য। জার্মানিতে এ সংখ্যা সাড়ে ৭০০। প্রায় ৬০০ করে প্রাণহানি ছিল রাশিয়া, ইতালি আর পোল্যান্ডে। পাঁচ শতাধিক মতো দক্ষিণ আফ্রিকায়।  দৈনিক প্রাণহানি কিছুটা কমেছে ফ্রান্স ও ভারতে। যদিও মহামারিতে ভারতে মোট প্রাণহানি দেড় লাখ ছুঁতে যাচ্ছে। করোনার উৎপত্তিস্থল চীনের উহানে প্রায় ৫ শতাংশ মানুষ করোনা সংক্রমিত হয়ে থাকতে পারেন। এমন তথ্য জানালো দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের গবেষকরা।  প্রাণঘাতী কোভিডে বিশ্বজুড়ে প্রাণ গেছে ১৮ লাখের বেশি মানুষের। আর শনাক্তের সংখ্যা ৮ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। ওয়াই
করোনা শনাক্তের এক বছরের দিনে মৃত্যুর রেকর্ড
ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি করছে ট্রাম্পের সহযোগীরা
যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষমতা হস্তান্তরের পথে পেন্টাগণসহ সরকারের বিভিন্ন ক্ষেত্রে থাকা ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা বাধা সৃষ্টি করছেন। সদ্য নির্বাচিত বাইডেন হুঁশিয়ার দিয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের এমন সহিংস আচরণের জন্য হুমকির মুখে পড়ছে আমেরিকার নিরাপত্তা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র নীতি বিষয়ক টিমের সাথে এক বৈঠকের পর এসব কথা বলেন জো বাইডেন। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব থেকে বাধার সম্মুখীন হচ্ছি আমরা। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয় থেকে এ বাধা আসছে। তিনি আরও বলেন, ক্ষমতা হস্তান্তর বিষয়ক টিমের কাছে বিদায়ী প্রশাসনের কোনো প্রকার তথ্য সরবরাহ না করা খুবই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এই মুহূর্তে আমরা প্রয়োজনীয় সকল তথ্য পাচ্ছি না এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য অনেক জরুরী। আমার দৃষ্টিতে এটি কেবলই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেওয়া ছাড়া অন্য কিছুই নয়। জো বাইডেন বলেন, বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা সেনাদের বিষয়ে একটি স্পষ্ট চিত্র চান তিনি। বাজেট পরিকল্পনার বিষয়ে পরিপূর্ণ ধারণা থাকা প্রয়োজন বলেও মনে করছেন বাইডেন। এছাড়া ট্রাম্প প্রশাসন দেশটির বিভিন্ন সংস্থার বিভিন্ন রকম ক্ষতি করেছেন বলেও মন্তব্য করেন। এসএল/এফএ
ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি করছে ট্রাম্পের সহযোগীরা
যুক্তরাষ্ট্রে টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত নার্স
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একজন নার্স ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস টিকা নেয়ার এক সপ্তাহ পর ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের একটি অ্যাফ্লিয়েট মঙ্গলবার এমন খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ৪৫ বছর বয়সী ওই নার্স ম্যাথিউ ডব্লিউ. স্থানীয় দুটি হাসপাতালে কাজ করেন। গত ১৮ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, তিনি ফাইজারের করোনা টিকা নিয়েছেন। এবিসি নিউজ অ্যাফ্লিয়েটকে তিনি বলেন, টিকা নেয়ার পর একদিন বাহুতে ব্যথা ছিল কিন্তু অন্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছিল না। তবে ছয়দিন পর বড়দিনের আগের দিন কোভিড-১৯ ইউনিটে এক শিফট কাজ করার পর অসুস্থ হয়ে পড়েন ম্যাথিউ। তিনি শীত শীত অনুভব করেন এবং পরে মাংসপেশী ব্যথা এবং ক্লান্তিবোধ করেন। তাই বড়দিনের একদিন পর করোনা টেস্ট করার পর ম্যাথিউর রিপোর্ট পজিটিভ আসে। সান ডিয়াগোর ফ্যামিলি হেলথ সেন্টার্সের একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ক্রিশ্চিয়ান রামের্স বলেছেন, এমনটা ঘটা অস্বাভাবিক নয়। তিনি বলেন, টিকার ক্লিনিক্যাল ট্রায়াল থেকে আমরা জেনেছি যে সুরক্ষা বলয় তৈরি করতে ১০-১৪ দিন লাগে। রামের্স আরও বলেন, আমরা মনে করি প্রথম ডোজ নেয়ার পর ৫০ শতাংশের মতো প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তবে ৯৫ শতাংশ কার্যকারিতার জন্য দ্বিতীয় ডোজ নিতে হবে। এ
যুক্তরাষ্ট্রে টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত নার্স
শেয়ারবাজারে পুঁজি খাঁটিয়ে ২০২১ সালে ধনী হতে বাফেটের পরামর্শ
ধনী হওয়া একবারে সহজ কাজ নয়। আপনি যে ক্ষেত্রেই বিনিয়োগ করেন না কেন তা যদি নির্দিষ্ট প্রক্রিয়ায় বুঝেশুনে করতে পারেন তাহলে ধনী হওয়া অতটা কঠিনও নয়। আর শেয়ারবাজারে পুঁজি খাঁটিয়ে ২০২১ সালে ধনী হতে হলে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন মার্কিন ব্যবসায়ী, বিংশ শতকের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে পরিচিত ওয়ারেন বাফেট। শত কোটিপতি এই বিনিয়োগকারীর একটি দর্শন আছে, তিনি সব সময় ভালো মানের শেয়ার কম দামে কিনতে পড়ন্ত বাজারকে প্রাধান্য দেন। এসব শেয়ার তিনি দীর্ঘ সময় ধরে রেখে বিক্রি করেন। এভাবে টেকসই সময়ে বেশ ভালো রিটার্ন পান।  বাফেটের পরামর্শ হলো, যারা সবচেয়ে ভালো কোম্পানি, সাধ্যের তুলনায় কম দামে বাণিজ্য করে এমন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত। হয়তো তারা সাময়িক দুর্বল হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই কোম্পানিগুলো ঘুরে দাঁড়ায়। স্বর্ণ ও বিটকয়েনে বিনিয়োগ করবেন কি যদিও ২০২০ সাল স্বর্ণ ও ডিজিটাল কারেন্সিতে বিনিয়োগের একটা রমরমা সময় পার করেছে। ২০২০ সালের ২৭ জুলাই প্রথম ৯ বছরের রেকর্ড ভাঙে স্বর্ণের দাম। বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়ে হয় ১ হাজার ৯৪৪ ডলার। আগস্টে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৭২ ডলার ৫০ সেন্ট পর্যন্ত উঠে যায়। বছরের শেষে এসে এখন পর্যন্ত দাম কমেছে ১৫ শতাংশ।  অন্যদিকে বিটকয়েনের ক্ষেত্রে যেটা হয়েছে, প্রচলিত অর্থনৈতিক ধারার সঙ্গে এর সম্পর্ক কম থাকায় এটিকে নিরাপদ মনে করেছেন বিনিয়োগকারীরা। ওয়ারেন বাফেট মনে করেন, ধসের পর শেয়ারবাজারে বিনিয়োগ করলে তা স্বর্ণ ও বিটকয়েনের চেয়ে অধিক রিটার্ন দিতে পারে। বড় ধরনের ধসের পর সব সময়ই শেয়ারবাজার ঘুরে দাঁড়ায়। স্বর্ণের দাম কমলে একক ক্রেতার জন্য সুখবর হলেও বিনিয়োগকারীদের জন্য তা ভালো নয়। নতুন বছরে শেয়ারবাজারের বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি। নিজের সামর্থ্য বাড়াতে বিনিয়োগ করা সবচেয়ে ভালো বিনিয়োগ বলে মনে করেন তিনি। জিএ
শেয়ারবাজারে পুঁজি খাঁটিয়ে ২০২১ সালে ধনী হতে বাফেটের পরামর্শ
যুক্তরাষ্ট্র তিন হাজার স্মার্ট বোমা দিচ্ছে সৌদিকে
দূর পাল্লায় যেতে সক্ষম, আকাশ থেকে স্থলে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এমন তিন হাজার স্মার্ট বোমা পাচ্ছে সৌদি আরব। দেশটির কাছে সম্ভাব্য বিক্রি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে এ বিষয়ক সমঝোতা চুক্তিটি ২৯০ বিলিয়ন ডলারের বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর। যুক্তরাষ্ট্রের অস্ত্রের বড় ক্রেতা সৌদি আরব। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দিনগুলোতে দেশটির কাছে এসব অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার আহ্বান জানিয়েছেন। ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে রিয়াদের ওপর চাপ সৃষ্টি করা তার উদ্দেশ্য।  বিবৃতিতে পেন্টাগন বলেছে, সৌদি আরবের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলার সামর্থ্যের উন্নতি ঘটাবে। অস্ত্র বিক্রির এই প্যাকেজে তিন হাজার জিবিইউ-৩৯ স্মল ডায়ামিটার বোম্ব আই (এসডিবি আই), কন্টেইনার, সাপোর্ট ইকুইপমেন্ট, স্পেয়ার্স ও কারিগরি সহযোগিতার বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে। অস্ত্রের সম্ভাব্য এই বিক্রির বিষয়টি মঙ্গলবার মার্কিন কংগ্রেসকে জানিয়েছে পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোপারেশন এজেন্সি। ইয়েমেনে সৌদি আরবের বোমা হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা বেশি হওয়ায় মার্কিন কংগ্রেসের অনেক সদস্য ক্ষুব্ধ। চলতি বছরের প্রথমদিকে রিয়াদের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি আটকে দেওয়ার চেষ্টা করেছিল তারা, কিন্তু ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। জিএ
যুক্তরাষ্ট্র তিন হাজার স্মার্ট বোমা দিচ্ছে সৌদিকে
আরও পড়ুন
ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি করছে ট্রাম্পের সহযোগীরা
মার্কিন সংস্থাগুলোর বড় ধরনের ক্ষতি করেছেন ট্রাম্প: বাইডেন
সৌদির কাছে ৪৭৮ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
সাদ্দামের মতোই করুণ পরিণতি হবে ট্রাম্পের: রুহানি