
রবিন ওয়েস্টম্যান (২৩) নামের এক বন্দুকধারী মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি স্কুলে ধর্মীয় প্রার্থনার সময় গুলি চালিয়ে দুই শিশুকে হত্যা করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা দ্য টেলিগ্রাফ।
বুধবার (২৭ আগস্ট) ঘটনার সময় বন্দুকধারী রাইফেল, শটগান এবং পিস্তল ব্যবহার করে বারবার গুলি চালান। এতে ২ শিশু নিহত এবং অন্তত ১৭ জন আহত হয়েছেন। পরে বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেন।
ওয়েস্টম্যান অনলাইনে প্রকাশিত একাধিক ভিডিওতে তার ব্যবহৃত বন্দুক এবং গুলির কার্তুজ দেখান। বন্দুকের একটি গুলির ম্যাগাজিনে তিনি লিখেছিলেন ‘শিশুদের জন্য (For The Children)’। এছাড়া, অন্য দুটি ম্যাগাজিনে ‘KILL DONALD TRUMP’ এবং ‘WHERE IS YOUR GOD?’ লেখা ছিল।
আরটিভি/কেএইচ




