ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ডিজিটাল কর আরোপকারী দেশগুলোর ওপর ১০০% শুল্কের হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ফাইল ছবি

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ডিজিটাল পরিষেবা কর আরোপকারী দেশগুলোর সব ধরনের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই হুমকি দিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

ট্রাম্প বলেছেন, কয়েকটি ইউরোপীয় দেশ মার্কিন বিভিন্ন কোম্পানির ওপর ডিজিটাল পরিষেবা কর কার্যকরের বিষয়ে আলোচনা করছে। এর মধ্যে কিছু দেশ এটি বাস্তবে রূপ দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।

তিনি বলেন, কোনও দেশ যদি এই ধরনের কর আরোপ করে, তাহলে তাৎক্ষণিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো তাদের যে কোনও এবং সমস্ত পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা যে কোনও বাণিজ্য চুক্তিকে বাতিল বা অকার্যকর করবে; সেই চুক্তি কার্যকর থাকুক বা স্বাক্ষরিত হোক কিংবা না হোক।

অর্থাৎ, ট্রাম্পের এই হুমকির আওতায় গত বছর যুক্তরাষ্ট্র ও ইইউয়ের মাঝে স্বাক্ষরিত চুক্তিও অন্তর্ভুক্ত থাকবে। ওই চুক্তির আওতায় ইইউ দেশগুলো মার্কিন শিল্প পণ্যের ওপর শুল্ক কমিয়ে শূন্যে নামানোর বিনিময়ে ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্কের সর্বোচ্চ সীমা ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।

তবে, এই চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি পূরণে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে ক্ষুব্ধ হয়ে গাড়িসহ ইউরোপ থেকে আমদানিকৃত পণ্যের ওপর পুনরায় ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ইইউয়ের আইনপ্রণেতারা আগামী ৪ জুলাইয়ের মধ্যে চুক্তির এসব পরিবর্তন বাস্তবায়নে ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা পূরণের জন্য তাড়াহুড়ো শুরু করেন।

এদিকে, বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, ট্রাম্পের চাপের কাছে মাথা নত করবে না ফ্রান্স। এমনকি মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর ওপর আরোপিত ডিজিটাল করও বাতিল করা হবে না। এই ডিজিটাল পরিষেবার করের আওতার মধ্যে অনলাইন মার্কেটপ্লেস এবং বিজ্ঞাপন অন্তর্ভুক্ত রয়েছে।

ফ্রান্সে ওই সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, প্যারিস যদি তাদের ডিজিটাল কর প্রত্যাহার না করে, তাহলে ফরাসি মদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে আর কোনও বিকল্প থাকবে না।

২০১৯ সাল থেকে ফ্রান্সে এমন সব প্রতিষ্ঠানের ডিজিটাল পরিষেবা থেকে অর্জিত আয়ের ওপর ৩ শতাংশ কর আরোপ করা হয়েছে; যাদের ফ্রান্সে বার্ষিক আয় ২ কোটি ৫০ লাখ ইউরো এবং বিশ্বব্যাপী আয় ৭৫ কোটি ইউরোর বেশি। ফরাসি আইনপ্রণেতারা গত বছর এই কর দ্বিগুণ করে ৬ শতাংশ করার প্রস্তাব করেছিলেন।

দীর্ঘদিন ধরে ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়া, স্পেন এবং অন্যান্য ইউরোপীয় বিভিন্ন দেশকে ডিজিটাল পরিষেবা কর আরোপের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্কের হুমকি দিয়ে আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর)। ইউএসটিআর বলেছে, এসব কর বিশ্বজুড়ে নেতৃত্ব দেওয়া মার্কিন কোম্পানিগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণের শামিল।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত