ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আদালতের চেম্বারেই নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বিচারকের অনৈতিক সম্পর্ক, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০১:৫৯ এএম
প্রতীকী ছবি

আদালতের চেম্বারেই নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের এক বিচারকের বিরুদ্ধে।

অভিযোগের তদন্তে উঠে এসেছে, দিনের পর দিন আদালতের কর্মস্থলেই তারা এমন সম্পর্কে জড়িত ছিলেন। এমনকি চেম্বারের বাইরে থেকেও তাদের কথোপকথন ও শব্দ শুনতে পেতেন বলে অভিযোগ করেছেন আদালতের কর্মীরা। ঘটনা প্রকাশ্যে আসার পর বিচারককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ওই বিচারকের বিরুদ্ধে অভিযোগ, প্রায় দুই বছর ধরে এক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। শুধু আদালতের বাইরে নয়, নিজের চেম্বারেও ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়াতেন তিনি।

আরও পড়ুন

সম্প্রতি আদালতের এক কর্মী তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ। এরপর বিষয়টি প্রধান বিচারপতিকে জানান ওই কর্মী। অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্তে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের বিচারবিভাগীয় কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে আদালতের চেম্বারেই তাদের এমন কর্মকাণ্ড চলছিল। তাদের কারণে আদালতের অন্য কর্মীদের কাজের পরিবেশও অস্বস্তিকর হয়ে উঠেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। চেম্বারের বাইরে থেকেও তাদের ঘনিষ্ঠতার শব্দ শোনা যেত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুরুতে বিচারক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও পরে সেসব অভিযোগ স্বীকার করে নেন। তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে আজীবনের জন্য বিচারকের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

শুধু তাই নয়, বিচারবিভাগীয় কমিটির কার্যক্রম থেকেও তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সরকারি কর্মস্থলে এমন আচরণের জন্য আদালতের অন্যান্য কর্মীদের কাছে লিখিতভাবে ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে তাকে।

তবে ওই নারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি। সূত্র: ওয়াশিংটন পোস্ট

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর
স্বয়ংক্রিয় বাড়ি, পরিবেশবান্ধব বহুতল ভবন ও চালকবিহীন গাড়ি প্রযুক্তি ও টেকসই নগর পরিকল্পনায় বদলে যাবে ভবিষ্যতের আবাসন ব্যবস্থা।
২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর
যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর ঘড়ির কাঁটা পেছাবে, সময় পরিবর্তন বন্ধের উদ্যোগ অনিশ্চিত
যুক্তরাষ্ট্রে আগামী ১ নভেম্বর আবারও ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। বছরে দুবার সময় পরিবর্তনের প্রথা বন্ধে প্রতিনিধি পরিষদে বিল পাস হলেও সিনেটে তা আটকে থাকায় এ বছরও ডে-লাইট সেভিং টাইমের নিয়ম বহাল থাকছে।