ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তরুণীর খামখেয়ালিতে প্রাণ ‘ওষ্ঠাগত’ কচ্ছপের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১২:৩৬ এএম
ছবি: সংগৃহীত

ছোট্ট শিশুকে কোলে নিয়ে বিশাল আকৃতির একটি কচ্ছপের পিঠে চেপে বসেছেন এক তরুণী। শুধু তাই নয়, পাশে থাকা আরেক শিশুকেও কচ্ছপের পিঠে ওঠার ইশারা করতে দেখা গেছে তাকে। চীনের গুয়াংডং প্রদেশের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ওই তরুণী।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, জিনস ও টি-শার্ট পরা এক তরুণী কোলে একটি ছোট মেয়েশিশুকে নিয়ে কচ্ছপের পিঠে বসে আছেন। কাছেই রয়েছে আরও একটি কচ্ছপ। সেটির পাশে দাঁড়িয়ে থাকা এক বালকের দিকে হাত দিয়ে ইশারা করছেন তরুণী। তার সেই অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে, বালকটিকেও কচ্ছপের পিঠে ওঠার জন্য উৎসাহিত করছেন তিনি।

আরও পড়ুন

ভিডিওতে কচ্ছপটির ওপর থাকা অতিরিক্ত ওজনের কারণে প্রাণীটি বেশ কষ্ট পাচ্ছিল বলে মনে হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই এমন আচরণকে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা হিসেবে আখ্যা দিয়ে তরুণীর সমালোচনা করেছেন।

‘সায়েন্সডিকোড’ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। এরপর এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং অসংখ্যবার দেখা হয়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, চীনের ফোশান শহরের একটি পর্যটন ও অবসরযাপন কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। ভিডিওতে থাকা কচ্ছপটি আফ্রিকান স্পার্ড টরটয়েজ বলে উল্লেখ করা হয়েছে।

ওই উদ্যানের দর্শনার্থীদের জন্য কচ্ছপের পিঠে ওঠা নিষিদ্ধ। এ বিষয়ে সতর্কতামূলক সাইনবোর্ডও রয়েছে। তারপরও তরুণী সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কচ্ছপটির পিঠে বসেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ঘটনার পর উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, একজন পশুচিকিৎসক কচ্ছপটিকে পরীক্ষা করেছেন। পরীক্ষায় প্রাণীটির শরীরে কোনো ধরনের শারীরিক ক্ষতি পাওয়া যায়নি।

তবে ওই তরুণীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে উদ্যান কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। সূত্র: আনন্দবাজার

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
১৬ বছর বয়সেই ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর
অন্তর্বাসে দুই জীবন্ত কচ্ছপ নেওয়ার চেষ্টা, মায়ামি বিমানবন্দরে ধরা নারী
‎ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ ভারতীয় কচ্ছপ জব্দ
মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার