ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে পুলিশের গুলি, ছুরিধারী ব্যক্তি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম
ব্রুকলিন ব্রিজে পুলিশের গাড়ি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে ছুরি হাতে এক ব্যক্তি তাণ্ডব চালানো এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার চেষ্টা করার পর পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক ব্যক্তি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরের এই ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সেতুটিতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হলেও পরবর্তীতে তা আবার খুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৩টা ২৮ মিনিটের দিকে ব্রুকলিন ব্রিজের ক্যাবলের ওপর হাতে ছুরি নিয়ে এক ব্যক্তিকে হেঁটে বেড়াতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের জরুরি সেবা ইউনিট (ESU)। সদস্যরা ক্যাবলের ওপর উঠে প্রায় এক ঘণ্টা ধরে ওই ব্যক্তিকে নিচে নেমে আসার জন্য বোঝানোর চেষ্টা চালান।

তবে তিনি পুলিশের কথা না শুনে উল্টো হুমকি দিয়ে বলতে থাকেন, আমি মরতে চাই। আমি চাই আপনারা আমাকে মেরে ফেলুন। আমার কাছে বোমা আছে। আপনারা আমাকে দিয়ে পুলিশের ক্ষতি করাবেন।

একপর্যায়ে ওই ব্যক্তি ক্যাবল বেয়ে নিচে নেমে হাতের ছুরি উঁচিয়ে ইএসইউ কর্মকর্তাদের দিকে ধেয়ে আসেন। পুলিশ তাকে বারবার ছুরি ফেলে দেওয়ার নির্দেশ দিলেও তিনি তা অমান্য করেন এবং এক কর্মকর্তার মাত্র ৩ ফুটের মধ্যে চলে আসেন।

সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেতুর ওপরের রাস্তায় থাকা অপর এক পুলিশ কর্মকর্তা এক রাউন্ড গুলি চালান। গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করা হয়।

ট্রাফিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ‘৫১১’-এর তথ্য অনুযায়ী, ঘটনার পর তদন্তের সুবিধার্থে ভোর ৪টা ১৭ মিনিটে সেতুতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। প্রায় চার ঘণ্টা পর সকাল ৮টা ৩০ মিনিটের দিকে ব্রুকলিনগামী অংশটি জনসাধারণের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভোরের এক ভিডিওতে দেখা যায়, পুরো ব্রুকলিন ব্রিজ এলাকা বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তা ঘিরে রেখেছেন এবং আকাশে চক্কর দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর হেলিকপ্টার। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বে খাদ্য অপচয় বছরে ১০৫ কোটি টন, শীর্ষে কোন দেশ
বিশ্বে প্রতিবছর প্রায় ১০৫ কোটি টন খাবার নষ্ট হয়। জাতিসংঘের প্রতিবেদন বলছে, প্রতি পাঁচ প্লেট খাবারের প্রায় এক প্লেটই শেষ পর্যন্ত ডাস্টবিনে ফেলা হয়। ২০২৫ সালে বিশ্বের প্রায় ৬৪ কোটি ৫০ লাখ মানুষ ক্ষুধার মুখে ছিল।
বিশ্বে খাদ্য অপচয় বছরে ১০৫ কোটি টন, শীর্ষে কোন দেশ
মেক্সিকোর উপকূলে নৌকাডুবি: ১৬ জন উদ্ধার, নিখোঁজ ১১
মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে নৌকাডুবির ঘটনায় ১৬ জনকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড (উপকূলরক্ষী বাহিনী)।
মেক্সিকোর উপকূলে নৌকাডুবি: ১৬ জন উদ্ধার, নিখোঁজ ১১
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কয়েক দিন আগে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ‘গণহত্যার ছক’!
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উপকণ্ঠে একটি হিন্দু মন্দিরে গণহত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৯ বছর বয়সী এক তরুণের গাড়ি হামলার কয়েক ঘণ্টা আগে মন্দিরের গাড়ি রাখার স্থানে প্রবেশ করেছিল বলে জানিয়েছে পুলিশ।
যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ‘গণহত্যার ছক’!
বিমানে কী ঘটেছিল মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ারের সঙ্গে, মুখ খুলল তার দল
যুক্তরাষ্ট্রের অভিনেত্রী সেলমা ব্লেয়ারের বিমানে শারীরিক অসুস্থতার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে দাবি করেছেন তার প্রতিনিধি।
বিমানে কী ঘটেছিল মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ারের সঙ্গে, মুখ খুলল তার দল
আরও পড়ুন
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা
নিউইয়র্কে কারা কর্মকর্তা পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ ১ লাখ ৯ হাজার ডলার
বিরল আন্তর্জাতিক সম্মাননা পেলেন রাবির প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুন কুমার