ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পকে হত্যার হুমকি, লস অ্যাঞ্জেলেসে গ্রেপ্তার এলজিবিটিকিউ অধিকারকর্মী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম
ট্রাম্পকে হত্যার হুমকি, লস অ্যাঞ্জেলেসে গ্রেপ্তার এলজিবিটিকিউ অধিকারকর্মী। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বেঞ্জামিন আজরিয়াহ সাউথওয়ার্থ নামের লস অ্যাঞ্জেলেসভিত্তিক এক পডকাস্টার ও এলজিবিটিকিউ (LGBTQ) অধিকারকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টলেক এলাকার নিজ বাসা থেকে ৪০ বছর বয়সী সাবেক এই টিভি ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়।

মার্কিন ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি বিল এসাইলি সামাজিক যোগাযোগমাধ্যমে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা বা হুমকি বরদাশত করা হবে না এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

ইন্ডিয়ানার বাসিন্দা সাউথওয়ার্থ একসময় খ্রিষ্টান যুব অনুষ্ঠান ‘দ্য রিমিক্স’ এবং ‘ইয়াস, জিসাস!’ পডকাস্টের উপস্থাপনা করতেন। ২০০৮ সালে নিজেকে সমকামী হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে তিনি বিশ্বাসীদের মধ্যে এলজিবিটিকিউ অধিকার নিয়ে কাজ করছিলেন।

প্রসিকিউটরদের অভিযোগ, গত ৩১ মার্চ সাউথওয়ার্থ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি গে কনভার্শন থেরাপি নিয়ে সুপ্রিম কোর্টের একটি রায়ের সমালোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার আহ্বান জানান। এর কয়েক দিন পর তিনি আরেকটি ভিডিও প্রকাশ করেন, যেখানে ওভাল অফিসে ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে তাকে ছুরিকাঘাত করার অভিনয় করতে দেখা যায়।

প্রেসিডেন্টকে সরাসরি হত্যার হুমকির পাশাপাশি সাউথওয়ার্থের বিরুদ্ধে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীর পরিবারের ঠিকানা ও ফোন নম্বর ফাঁস বা 'ডক্সিং' করার অভিযোগও আনা হয়েছে।

এছাড়া গত ২৫ এপ্রিল হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে এক বন্দুকধারীর হামলার ঘটনার সঙ্গে সম্পর্কিত আরও কিছু হুমকি দেওয়ার প্রমাণ পেয়েছেন প্রসিকিউটররা। এসব সাইবার ক্রাইম, প্রেসিডেন্টকে হুমকি এবং ফোনে হয়রানির অভিযোগে ফেডারেল গ্র্যান্ড জুরি তাকে অভিযুক্ত করে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করেছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া কাঠামোগত চুক্তি ইরানকে সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য বাড়তি সময় ও সম্পদ দিয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সচিব বা মুখপাত্র কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
আরও পড়ুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের