ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ঘুষের বিনিময়ে গ্রিন কার্ড, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্মকর্তা গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা (USCIS)-এর একজন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রিন কার্ড এবং নাগরিকত্ব অন্যায়ভাবে পাইয়ে দেওয়ার বিনিময়ে বিপুল পরিমাণ ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

তবে আদালতে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম লুকমান ওওলাবি গানিয়ু, যিনি টেক্সাসের ডালাসে ইউএসসিআইএস-এর সিনিয়র ইমিগ্রেশন সার্ভিসেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২ সেপ্টেম্বর ইউএস অ্যাটর্নি অফিস তাকে এবং তার সহযোগী আদেনি এ্যাকিম সোমোয়েকে গ্রেপ্তার করে।

ফৌজদারি অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত গানিয়ু তার পদের অপব্যবহার করে অর্থের বিনিময়ে বিভিন্ন ধরণের ইমিগ্রেশন আবেদন অনুমোদন করেন।

তদন্তকারীদের দাবি, গানিয়ুর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ২,৮৭,৮৩০ ডলারের বেশি সন্দেহজনক নগদ জমা এবং Zelle, Cash App-এর মতো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আরও প্রায় ৬,৭১,৪৩৮ ডলার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তিনি প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড চেক, সাক্ষাৎকার ও বিভাগীয় তদারকি এড়িয়ে অন্যায়ভাবে গ্রিন কার্ড, পারিবারিক স্পন্সরশিপ এবং নাগরিকত্বের ফাইল দ্রুত মঞ্জুর করতেন। এমনকি গানিয়ু ও সোমোয়ের মধ্যে আদান-প্রদান করা হোয়াটসঅ্যাপ বার্তাতেও এসব লেনদেনের স্পষ্ট প্রমাণ মিলেছে।

গানিয়ু ২০১৮ সালে এই সংস্থায় যোগ দিয়েছিলেন। ২০২৫ সালের মে মাসে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হলে ২০২৬ সালের মার্চ মাসে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি থেকে ইস্তফা দেন।

তবে নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে গানিয়ুর আইনজীবী আলফ্রেডো কাবানাস জানান, তার মক্কেল কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন। সরকারের উত্থাপিত আর্থিক লেনদেন এবং অভিবাসন আবেদনের বিবরণকে তিনি আদালতে চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন। বর্তমানে জিপিএস ট্র্যাকিং, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং তার মার্কিন ও নাইজেরীয় পাসপোর্ট জমা দেওয়ার শর্তে আদালত তাকে সাময়িক জামিন দিয়েছেন।

এই ঘটনার পর নর্দার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসের ইউএস অ্যাটর্নি রায়ান রেবোল্ড এবং এফবিআই কর্মকর্তারা জানান, অর্থের বিনিময়ে অভিবাসন সুবিধা বিক্রি করা সরকারি বিশ্বাসের চরম অবমাননা এবং দেশের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। বিচারে দোষী প্রমাণিত হলে গানিয়ু এবং তার সহযোগী সোমোয়ে উভয়ের সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড এবং ২,৫০,০০০ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআইয়ের ঝুঁকি কমাতে ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি নির্বাহীদের চুক্তি 
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ মানবজাতির জন্য চরম ঝুঁকি তৈরি করতে পারে—এমন বৈশ্বিক উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক স্বেচ্ছামূলক চুক্তিতে সই করেছেন প্রযুক্তি খাতের ছয় শীর্ষ নির্বাহী।
এআইয়ের ঝুঁকি কমাতে ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি নির্বাহীদের চুক্তি 
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
ইরাকে থাকা সব সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের উপস্থিতি শেষে চূড়ান্তভাবে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র।
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
অষ্টম তলা থেকে পড়ে বেঁচে গেলেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ছাত্রী
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অষ্টম তলার জানালা থেকে পড়ে গুরুতর আহত হয়েও বেঁচে গেছেন ২১ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয়ছাত্রী।
অষ্টম তলা থেকে পড়ে বেঁচে গেলেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ছাত্রী
ফ্লোরিডায় ওজন কমানোর নকল ওষুধ বিক্রির অভিযোগে দুই ভারতীয় নারীর বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রে নকল ওজন কমানোর ওষুধ ওজেম্পিক বিক্রির একটি আন্তর্জাতিক চক্রে জড়িত থাকার অভিযোগে দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
ফ্লোরিডায় ওজন কমানোর নকল ওষুধ বিক্রির অভিযোগে দুই ভারতীয় নারীর বিরুদ্ধে মামলা
লেগো দিয়ে পৃথিবীর মানচিত্র বানিয়ে দুই বন্ধুর বিশ্ব রেকর্ড
লেগোর ১১ হাজার ৬৯৫টি ছোট ছোট টুকরা জোড়া দিয়ে সফলভাবে তৈরি করা হয়েছে পৃথিবীর মানচিত্র। অবিশ্বাস্যভাবে পুরো কাজটি শেষ করতে সময় লেগেছে মাত্র ৪ ঘণ্টা ৫৯ মিনিট ৫১ সেকেন্ড।
লেগো দিয়ে পৃথিবীর মানচিত্র বানিয়ে দুই বন্ধুর বিশ্ব রেকর্ড
আরও পড়ুন
গ্রিন কার্ড নিয়ে বড় সুখবর
পরিবারের সদস্যকে যুক্তরাষ্ট্রে আনতে আয় কত লাগবে, জানাল ইউএসসিআইএস
গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন পরিবারের কারা, জানালো যুক্তরাষ্ট্র 
যুক্তরাষ্ট্রে ব্যাচেলর ডিগ্রিধারীদের গ্রিন কার্ড পেতে মানতে হবে ৮ শর্ত