ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

ঘনিষ্ঠ চার সহযোগীকে উপহার দিলেন ট্রাম্প, নৈতিকতা নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ এএম
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর তার ঘনিষ্ঠ চার সহযোগীকে হাজার হাজার ডলার নগদ উপহার দিয়েছেন। হোয়াইট হাউস প্রকাশিত আর্থিক বিবরণীতে এ তথ্য উঠে এসেছে।

বিবরণী অনুযায়ী, ট্রাম্পের নির্বাহী সহকারী নাটালি হার্প, যোগাযোগবিষয়ক উপদেষ্টা মার্গো মার্টিন এবং ওভাল অফিসের কার্যক্রমের উপপরিচালক চেম্বারলেইন হ্যারিস— প্রত্যেকে ৪৫ হাজার ডলার করে পেয়েছেন। তাদের বার্ষিক সরকারি বেতন ১ লাখ ৫০ হাজার ডলার। অন্যদিকে, ওভাল অফিসের পরিচালক ওয়াল্ট নাউটা পেয়েছেন ২০ হাজার ডলার; তার বার্ষিক বেতন ১ লাখ ৭৫ হাজার ডলার।

উপহারগুলো নিয়ে সরকারি কর্মীদের অতিরিক্ত অর্থ গ্রহণের বিধিনিষেধের কারণে নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল বলেছেন, ট্রাম্পের দীর্ঘদিনের বড়দিনের উপহার দেওয়ার রীতির অংশ হিসেবেই এসব অর্থ দেওয়া হয়েছে এবং এর সঙ্গে তাদের সরকারি দায়িত্বের কোনো সম্পর্ক নেই। তাই উপহারগুলো আইন ও নৈতিকতার বিধিমালা অনুযায়ী বৈধ।

ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হার্প তার ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্ট পরিচালনা ও পোস্ট তৈরিতে সহায়তা করেন। আর নাউটা সাবেক হোয়াইট হাউস ভ্যালেট; ট্রাম্পের প্রথম মেয়াদ শেষে গোপন নথি সরিয়ে নেওয়ার মামলায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পরে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মামলাটি খারিজ হয়। সূত্র: রয়টার্স

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
যুক্তরাষ্ট্রে গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন ভাঙলে জরিমানার পাশাপাশি চালকের লাইসেন্সে পয়েন্ট যোগ হতে পারে।
ট্রাফিক টিকিট পেলে কী করবেন, জরিমানা কমানোর উপায়
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজকে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে নিউইয়র্কের ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা। 
২০২৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন ওকাসিও-কর্তেজ!
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বন্দরে একটি প্রমোদতরিকে ধাক্কা দেওয়ার ঘটনায় পণ্যবাহী ট্যাংকারের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বন্দর কর্তৃপক্ষ।
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
ইরানের অস্ত্রভান্ডারে এখনও সর্বোচ্চ ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।  মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস ধরে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলা সত্ত্বেও দেশটির অস্ত্রভান্ডারে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে বাহরাইনের রিফা বিমানঘাঁটির ভেতরে অবস্থিত একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডারে সম্প্রতি হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির ওই দাবির মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের এই মূল্যায়নের খবর সামনে এলো। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল আরটিভি/এসআর
ইরানের অস্ত্রভান্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দারা
দাম কমলো ডিজেলের
দুই মাস পর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬ ডলারের নিচে নেমেছে।
দাম কমলো ডিজেলের
আরও পড়ুন
ওয়াশিংটন ডিসির গলফ মাঠ সংস্কার পরিকল্পনায় আদালতের নতুন নির্দেশ
এবার ক্ষমতা ছাড়ার আগে কিউবা ‘দখলে’ নিতে চান ট্রাম্প
বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা চালিয়ে যাওয়ার অনুমতি মার্কিন আদালতের
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম